বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

সাবেক ক্রিকেটার আকরাম খানের গৃহকর্মীর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও ফ্যাসিলিটিজ বিভাগের প্রধান আকরাম খানের গৃহকর্মী মোছা. সাহিদা আক্তার (২৫) এর লাশ উদ্ধার করেছে পুলিশ।

রাজধানী ঢাকার মহাখালী ডিওএইচএসে আকরাম খানের বাসার পেছন থেকে লাশটি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহত সাহিদা আক্তারের বাড়ি চট্টগ্রামে।

রবিবার ২৮ আগস্ট  রাত ১১ টায় খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে কাফরুল থানার ওসি মোঃ হাফিজুর রহমান বলেন, রবিবার রাত ১১টার দিকে মহাখালীর ডিওএইচএস এ আকরাম খানের বাসার পেছনের দিকে নিচে দুটি ভবনের মাঝে পড়েছিল গৃহকর্মী সাহিদার লাশ। আকরাম খান নিজে আমাদের সঙ্গে থেকে তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করছেন।ভবনটির ছয়তলা ভবনের পাঁচ ও ছয়তলা ডুপ্লেক্স বাসায় বসবাস করেন আকরাম খান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছয়তলার ছাদ থেকে নিচে পড়ে মারা গেছেন সাহিদা।তার বাঁ হাত ভাঙা এবং শরীরে কিছু জখম দেখা গেছে। দুই ভবনের মাঝে পড়েছিল মরদেহটি। লাশের ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

এ বিষয়ে আকরাম খান বলেন, আমার বাসায় ১৪ বছর ধরে কাজ করে সাহিদা। গতকাল আমার স্ত্রী ও মেয়ে বাইরে গিয়েছিল। আমি খেলা দেখছিলাম। আমার বাসায় মোট ৪ জন গৃহকর্মী আছেন। আমার স্ত্রী ও মেয়ে ফেরার পর একজনকে খুঁজে পাচ্ছিল না। অনেক খোঁজার পর দেখা গেল সে ওখানে পড়ে আছে।পরবর্তীতে আমি সঙ্গে সঙ্গে পুলিশকে ঘটনাটি জানাই। সাহিদার মৃত্যুর খবর পেয়ে সাহিদার ভাই ও আত্মীয়স্বজন ঢাকায় এসেছেন। তারা আলোচনা করছেন। আমি কোনো মন্তব্য করতে চাই না। পুলিশি তদন্তের ব্যাপার, তারাই দেখবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

১৭ বছর পর  উন্মুক্ত হলো ঢেমুশিয়া জলমহাল, স্বস্তিতে সাত ইউনিয়নের মানুষ

দীর্ঘ ১৭ বছর ইজারার আওতায় থাকার পর অবশেষে সাধারণ...

কক্সবাজারে ঝড়ে ট্রলারডুবিতে ২ জেলে নিহত, নিখোঁজ ২

কক্সবাজারের মহেশখালী উপকূলে ঝড়ের কবলে পড়ে মাছ ধরার একটি...

আলীকদমে ইয়াবাসহ দুই যুবক আটক, ৩ মাসের কারাদণ্ড

বান্দরবানের আলীকদমে ইয়াবা সেবনের অভিযোগে দুই যুবককে আটক করে...

চট্টগ্রামে পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে বলেন সাংবাদিক, ভিডিও ধারণ, চাঁদা দাবি

পুলিশ পরিচয়ে চট্টগ্রামের হালিশহরের একটি বাসায় ঢুকে তল্লাশি চালানোর...

জীবিত-মৃত তেলাপোকা-ছাড়পোকার বিচরণ, রাজবাড়ী রেস্তোরাঁকে ৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে সিটি রাজবাড়ী রেস্তোরাঁয় মোবাইল কোর্ট পরিচালনা করে রেস্তোরাঁটির...

চট্টগ্রামের হালিশহরে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক...

আরও পড়ুন

১৭ বছর পর  উন্মুক্ত হলো ঢেমুশিয়া জলমহাল, স্বস্তিতে সাত ইউনিয়নের মানুষ

দীর্ঘ ১৭ বছর ইজারার আওতায় থাকার পর অবশেষে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে কক্সবাজারের মাতামুহুরী উপজেলার ঢেমুশিয়ার প্রায় ১২০ একর আয়তনের ঐতিহ্যবাহী...

কক্সবাজারে ঝড়ে ট্রলারডুবিতে ২ জেলে নিহত, নিখোঁজ ২

কক্সবাজারের মহেশখালী উপকূলে ঝড়ের কবলে পড়ে মাছ ধরার একটি ফিশিং ট্রলার ডুবে দুই জেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই জেলে নিখোঁজ রয়েছেন। দুর্ঘটনার...

আলীকদমে ইয়াবাসহ দুই যুবক আটক, ৩ মাসের কারাদণ্ড

বান্দরবানের আলীকদমে ইয়াবা সেবনের অভিযোগে দুই যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সদর...

চট্টগ্রামে পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে বলেন সাংবাদিক, ভিডিও ধারণ, চাঁদা দাবি

পুলিশ পরিচয়ে চট্টগ্রামের হালিশহরের একটি বাসায় ঢুকে তল্লাশি চালানোর পর নিজেদের সাংবাদিক পরিচয় দেন পাঁচ ব্যক্তি। পরে বাসাটিতে ‘অসামাজিক কার্যকলাপ’ চলছে এমন অভিযোগ তুলে...