বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

লুডু খেলা নিয়ে বিতণ্ডা, পেকুয়ায় ছুরিকাঘাতে নিহত ১

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের পেকুয়ায় মুঠোফোনে লুডু খেলা নিয়ে বিতণ্ডায় অন্য খেলোয়াড়দের ছুরিকাঘাতে আবদুল মালেক (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

নিহত মালেক বাইন্যাঘোনা আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা মৃত ছৈয়দ আহমদের ছেলে।

রবিবার (২৮ আগস্ট) রাত সাড়ে ১১টায় মগনামা ইউনিয়নের বাইন্যাঘোনার চল্লিশ পরিবার এলাকায় এ ঘটনা ঘটে।

চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার তফিকুল আলম বলেন, মুঠোফোনে লুডু খেলা নিয়ে অন্য খেলোয়াড়দের ছুরিকাঘাতে মালেক নিহত হয় বলে পেকুয়া থানার ওসি মোহাম্মদ ফরহাদ আলী কিছুক্ষণ আগে আমাকে জানিয়েছে।

পেকুয়া থানার অপারেশন অফিসার মোজাম্মেল হোছাইন সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। তিনি বলেন, কয়েকজন কিশোর ফোন সেটে লুডু খেলছিল। খেলা নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। এই ঝগড়ার কথা শুনে ওই স্থানে ছুটে যায় কয়েকজন অভিভাবক। এক কিশোরের বাবা মালেককে অন্য অভিভাবকরা ইট,হাতুড়ি, লাঠি ও কাচি দিয়ে অমানবিকভাবে মারধর করে। এতে গুরুতর আহত মালেককে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

১৭ বছর পর  উন্মুক্ত হলো ঢেমুশিয়া জলমহাল, স্বস্তিতে সাত ইউনিয়নের মানুষ

দীর্ঘ ১৭ বছর ইজারার আওতায় থাকার পর অবশেষে সাধারণ...

কক্সবাজারে ঝড়ে ট্রলারডুবিতে ২ জেলে নিহত, নিখোঁজ ২

কক্সবাজারের মহেশখালী উপকূলে ঝড়ের কবলে পড়ে মাছ ধরার একটি...

আলীকদমে ইয়াবাসহ দুই যুবক আটক, ৩ মাসের কারাদণ্ড

বান্দরবানের আলীকদমে ইয়াবা সেবনের অভিযোগে দুই যুবককে আটক করে...

চট্টগ্রামে পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে বলেন সাংবাদিক, ভিডিও ধারণ, চাঁদা দাবি

পুলিশ পরিচয়ে চট্টগ্রামের হালিশহরের একটি বাসায় ঢুকে তল্লাশি চালানোর...

জীবিত-মৃত তেলাপোকা-ছাড়পোকার বিচরণ, রাজবাড়ী রেস্তোরাঁকে ৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে সিটি রাজবাড়ী রেস্তোরাঁয় মোবাইল কোর্ট পরিচালনা করে রেস্তোরাঁটির...

চট্টগ্রামের হালিশহরে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক...

আরও পড়ুন

১৭ বছর পর  উন্মুক্ত হলো ঢেমুশিয়া জলমহাল, স্বস্তিতে সাত ইউনিয়নের মানুষ

দীর্ঘ ১৭ বছর ইজারার আওতায় থাকার পর অবশেষে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে কক্সবাজারের মাতামুহুরী উপজেলার ঢেমুশিয়ার প্রায় ১২০ একর আয়তনের ঐতিহ্যবাহী...

কক্সবাজারে ঝড়ে ট্রলারডুবিতে ২ জেলে নিহত, নিখোঁজ ২

কক্সবাজারের মহেশখালী উপকূলে ঝড়ের কবলে পড়ে মাছ ধরার একটি ফিশিং ট্রলার ডুবে দুই জেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই জেলে নিখোঁজ রয়েছেন। দুর্ঘটনার...

আলীকদমে ইয়াবাসহ দুই যুবক আটক, ৩ মাসের কারাদণ্ড

বান্দরবানের আলীকদমে ইয়াবা সেবনের অভিযোগে দুই যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সদর...

চট্টগ্রামে পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে বলেন সাংবাদিক, ভিডিও ধারণ, চাঁদা দাবি

পুলিশ পরিচয়ে চট্টগ্রামের হালিশহরের একটি বাসায় ঢুকে তল্লাশি চালানোর পর নিজেদের সাংবাদিক পরিচয় দেন পাঁচ ব্যক্তি। পরে বাসাটিতে ‘অসামাজিক কার্যকলাপ’ চলছে এমন অভিযোগ তুলে...