বুধবার, ২৯ জুলাই ২০২৬

কাপ্তাইয়ে অবৈধ বালু তোলার ড্রেজার জব্দ

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় অবৈধ ভাবে পাহাড় কেটে বালি উত্তোলনের সময় বালু তোলার ৩ টি ড্রেজার মেশিনসহ সরঞ্জাম জব্দ করেছে উপজেলা প্রশাসন ।

সোমবার(২৩ আগস্ট) বেলা দেড়টা থেকে সাড়ে তিনটা পর্যন্ত উপজেলার ২ নং রাইখালী ইউনিয়ন এর পূর্ব কোদালার ষাটতলী এলাকায় এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান। ।

এসময় ৩ টি পাহাড় কেটে অবৈধ ভাবে বালু উত্তোলন করে পাচারের জন্য স্তুপকৃত বালু জব্দ করা হয়। এদিকে ভ্রাম্যমান আদালতের অভিযান টের পেয়ে বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়।

এতে কাপ্তাই ৪১ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল সাব্বির আহমেদ এর নেতৃত্বে বিজিবি সদস্যরা এবং এএসআই মোঃ ইকবাল হোসেন এর নেতৃত্বে চন্দ্রঘোনা থানা পুলিশ এর সদস্যরা ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন।

এ বিষয়ে বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল সাব্বির আহমেদ জানান, দীর্ঘদিন যাবত কর্তৃপক্ষের অগোচরে অভিনব পদ্ধতিতে একটি সিন্টিকেট বিভিন্ন স্থানে অবৈধ বালু উত্তোলন করে আসছিলো এবং নির্বিচারে পাহাড় ধ্বংস করছিলেন। আজকে আমরা বেসামরিক প্রশাসনের সহায়তায় বিজিবির সদস্যদের নিয়ে অভিযান পরিচালনা করেছি এবং এই অভিযান অব্যাহত থাকবে।

অভিযানের বিষয়ে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান জানান, অনেকদিন ধরে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী অবৈধভাবে ছড়া,পাহাড় ও কৃষিজমি কেটে বালু উত্তোলন করে আসছে,যা আইনত সম্পূর্ণ অবৈধ। আশেপাশের কৃষি জমি গুলোও নষ্ট হচ্ছে,পরিবেশ বিপর্যয় ঘটছে। গোপনসুত্রে খবর পেয়ে মোবাইল কোর্টের অভিযানে আজকে আমরা আসি।পরিবেশ রক্ষার স্বার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

পরে উন্মুক্ত নিলামের মাধ্যমে আড়াই লাখ টাকায় বিক্রি করে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। পাশাপাশি বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৪ ধারা লংঘনের অপরাধে ৬০হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

৩১ জুলাই শিল্পকলা একাডেমি চট্টগ্রামে  শ্যামল চৌধুরীর ‘চন্দ্রপ্রভা’র প্রিমিয়ার শো

বাংলাদেশে নির্মিত এই প্রথম বুদ্ধের জীবনীভিত্তিক টেলিফিল্ম ‘চন্দ্রপ্রভা’ প্রিমিয়ার...

কথা রাখলেন সাংসদ সাচিং প্রু জেরী, ২৪ ঘন্টার মধ্যে সদর হাসপাতাল পরিদর্শন 

বান্দরবানে হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি পর্যবেক্ষণে বান্দরবান...

চুয়েটের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কাজী নজরুল ইসলাম...

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব...

আরও পড়ুন

কথা রাখলেন সাংসদ সাচিং প্রু জেরী, ২৪ ঘন্টার মধ্যে সদর হাসপাতাল পরিদর্শন 

বান্দরবানে হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি পর্যবেক্ষণে বান্দরবান সদর হাসপাতালে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য সাচিং প্রু জেরী।বুধবার (২৯ জুলাই) সকালে তিনি...

চুয়েটের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কাজী নজরুল ইসলাম হলের পুকুরে ডুবে অর্ণব সাহা (২৫) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যার...

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। নিহত নেজাম উদ্দিন (৪৫) ঘোষখীল গ্রামের...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে সাত বছরের শিশু মাহফুজকে হত্যা মামলায় আসামি মো. আল আমিন নামে এক যুবককে মৃত্যুদণ্ড...