বুধবার, ৫ আগস্ট ২০২৬

বান্দরবানে রোহিঙ্গা নাগরিক আটক

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবানে নিজের দেওয়া স্বীকারোক্তিতে আবু সুফিয়ান নামে এক রোহিঙ্গা ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

রবিবার  বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কার্যালয়ে উপস্থিত হয়ে আবু সুফিয়ান নিজেকে রোহিঙ্গা দাবি করলে নির্বাহী অফিসার সাজিয়া আফরোজের নির্দেশে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

এছাড়া ঐ ব্যাক্তি ৮০ হাজার টাকার বিনিময়ে ভুয়া জাতীয় পরিচয় পত্র(এনআইডি) দেওয়ার অভিযোগে বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউপি সদস্য মোঃ জসিম উদ্দিনের বিরুদ্ধে ইউএনও বরাবর প্রতারণার অভিযোগও করেন।

অভিযোগ সুত্রে জানা যায়, আবু সুফিয়ান দীর্ঘ ১০ বছরেরও অধিক সময় ধরে বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের কাইচতলি এলাকায় বসবাস করে আসছিলেন। তার ছেলে মেয়েকেও বিয়ে সাদি করান অত্র এলাকা থেকে।সেই সুত্রে স্থানীয় জনপ্রতিনিধি মোঃ জসিম উদ্দিনের সাথে পরিচয় তার।

বাংলাদেশের নাগরিক না হওয়ায় সরকারি সুযোগ সুবিধা পাচ্ছিলেন না তিনি।ফলে সরকারি সুযোগ সুবিধা পেতে জাতীয় পরিচয় পত্র (এনআইডি কার্ড) পেতে যোগাযোগ করেন সুয়ালক ইউপির ২নম্বর ওয়ার্ড সদস্য মোঃ জসিম উদ্দিনের সাথে।

জসিম মেম্বার তাকে দুইটি আইডি কার্ডের জন্য ১ লাখ টাকা দাবি করেন।পরে দুইটি এনআইডি কার্ডের জন্য মেম্বারকে ৮০ হাজার টাকা প্রদান করেন সুফিয়ান। টাকা দেওয়ার ৭-৮ মাস পরে দুইটি আইডি কার্ড বুঝিয়ে দেন। আইডি কার্ড দিয়ে মোবাইলের সিম কিনতে গেলে দোকানী ফিংগার প্রিন্ট মিলছে না বলে জানান। সাথে থাকা মেম্বার (জসিম উদ্দিন) বলেন কিছু দিনের মধ্যে স্মার্ট কার্ড এনে দিলে সব সমস্যা সমাধান হয়ে যাবে।কিন্তু একথা বলার এক বছর অতিক্রম হলেও অদ্যাবধি সুফিয়ান তার কার্ড হাতে পান নি। সর্বশেষ ইউপি সদস্যের বিচারের দাবি জানিয়ে বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত ও মৌখিক অভিযোগ করেন তিনি।

অভিযোগের বিষয়ে সুয়ালক ইউপি সদস্য মোঃ জসিম উদ্দীনের যোগাযোগ করলে তিনি বলেন এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক কর্মকাণ্ড।দীর্ঘদিন ধরে আমার নির্বাচনী প্রতিপক্ষ এলাকার কিছু রোহিঙ্গাদের সাথে মিলে আমার বিরুদ্ধে বানোয়াট হয়রানি মূলক অভিযোগ করে সমাজে আমাকে হেয় করার পায়তারা করছে।

এদিকে বিষয়টি সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) সাজিয়া আফরোজ জানান, আবু সুফিয়ান নামে এক ব্যক্তি নিজেকে মায়ানমার নাগরিক (রোহিঙ্গা) দাবি করে। ৮০ হাজার টাকার বিনিময়ে দুটি ভুয়া জাতীয় পরিচয় পত্র (এন আই ডি কার্ড) প্রদানের অভিযোগ করেন সুয়ালক ইউপি সদস্য মোঃ জসিম উদ্দিনের বিরুদ্ধে। নিজে ভিনদেশী স্বীকার করায় তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে এবং আনিত অভিযোগের ভিত্তিতে ইউপি সদস্য মোঃ জসিম উদ্দিনের বিরুদ্ধে তদন্ত স্বাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান নির্বাহী অফিসার।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের স্মৃতিকে...

জুলাই গণঅভ্যুত্থান ছিল বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিক ফসল: শামীম

চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা...

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর...

আরও পড়ুন

আলীকদম সীমান্তে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ, অর্ধেক ভাড়ায় যাতায়াতের সুযোগ

দুর্গম পাহাড়ি অঞ্চলের মানুষের নিরাপদ, সহজ ও নিয়মিত যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর আলীকদম সেনা জোন ও ১৭ ইসিবি-এর যৌথ উদ্যোগে আজ একটি...

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত

বান্দরবানের রুমা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি গভীর খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত ১টার দিকে বগালেক-কেওয়াক্রাডং সড়কের ‘পেঁপে...

বাঘাইছড়ি বিজিবির অভিযানে বিদেশি অস্ত্র গোলাবারুদ ও সিগারেট জব্দ

রাঙামাটি জেলায় বাঘাইছড়ি   সীমান্তবর্তী দুর্গম এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি) অভিযান চালিয়ে অস্ত্র, গোলাবারুদ এবং বিদেশী সিগারেট জব্দ করেছে।বৃহস্পতিবার (৩০ জুলাই) দিনগত...

নিরবিচ্ছিন্ন বিদ্যুৎতের দাবীতে বাঘাইছড়িতে বিদ্যুৎ অফিস ঘেরাও

রাঙ্গামাটি জেলার বাঘাইছড়িতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও হয়রানি মুক্ত সেবার দাবিতে বিদ্যুৎ অফিস ঘেরাও করেছে স্থানীয়রা।বৃহস্পতিবার( ৩০ জুলাই) সকাল ১১টায় বাঘাইছড়ি বিদ্যুৎ অফিস ঘেরাও...