শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

এসএসসি ও দাখিল পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন চট্টগ্রাম জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্কুল ও মাদ্রাসা কেন্দ্রে অনুষ্ঠিত এসএসসি ও দাখিল পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

আজ ২১ এপ্রিল মঙ্গলবার সকালে পরীক্ষার প্রথম দিন জামালখানস্থ ডা. খাস্তগীর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজিয়েট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি’র বাংলা ১ম পত্র ও চন্দনপুরাস্থ দারুল উলুম কামিল মাদ্রাসা কেন্দ্রে দাখিল’র কোরআন মাজিদ ও তাজবিদ বিষয়ের পরীক্ষা পরিদর্শন করেন তিনি। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাঠান মোঃ সাইদুজ্জামান জেলা প্রশাসকের সাথে ছিলেন।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে চট্টগ্রাম জেলা প্রশাসক বলেন, এসএসসি ও দাখিল পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ইতোমধ্যে সকল প্রস্তুুতি সম্পন্ন করা হয়েছে। সেট কোড অনুযায়ী প্রশ্নপত্র মিলিয়ে কেন্দ্রে কেন্দ্রে প্রশ্নপত্র সরবরাহ করা হয়েছে।

সকাল ১০টায় এক যোগে পরীক্ষা শুরু হয়েছে। সমগ্র জেলার পরীক্ষা কেন্দ্রগুলোতে ম্যাজিস্ট্রেট ও আইন-শৃঙ্খলা বাহিনী নিয়োজিত রয়েছে। কেন্দ্রের প্রতিটি কক্ষ সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। ছাত্র-ছাত্রীরা অত্যন্ত চমৎকার পরিবেশে পরীক্ষা দিচ্ছে। চট্টগ্রাম জেলার মোট ১৭৬টি কেন্দ্রে ১ লাখ ৫২ হাজার ৯৬৬ জন পরীক্ষার্থী এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় অংশগ্রহণ করছে। ছাত্র জীবনের শুরু থেকে ভবিষ্যৎ কেমন হবে বা জীবনকে কিভাবে প্রতিষ্ঠিত করতে পারবে-সেটি নির্ধারণের প্রথম ধাপ হচ্ছে এসএসসি পরীক্ষা। যারা পরীক্ষায় অংশগ্রহণ করছে আমরা তাদের সফলতা কামনা করছি।

তিনি বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর পরীক্ষা পদ্ধতির উপর গুরুত্বারোপ করেছে যাতে পরীক্ষার পরিবেশ সুন্দর রেখে নকলমুক্ত পরিবেশে সকল পরীক্ষা অনুষ্ঠিত হয়। আমরা ইতোমধ্যে সে বিষয়টি নিশ্চিত করেছি। পরীক্ষা কেন্দ্রে কেউ যাতে অসদুপায় অবলম্বন করতে না পারে সে ব্যাপারে কেন্দ্রে নিয়োজিত ম্যাজিস্ট্রেট ও শিক্ষকগণ সতর্কাবস্থানে রয়েছে। পরীক্ষা কেন্দ্রে কোন শিক্ষা শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাদের জন্য মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া পরীক্ষা চলাকালীন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে জেলা প্রশাসনের সমন্বয় সভায় বিদ্যুৎ বিভাগকে নির্দেশনা দেয়া হয়েছে।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময়...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে পাঁচ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারির একটি জাহাজভাঙা কারখানায় স্ক্র্যাপ জাহাজের গ্যাস...

মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা...

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন...

আরও পড়ুন

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত (১১) নামে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।‎‎শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ১২টায় উপজেলার ১ নম্বর...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির সংখ্যা আরও বৃদ্ধি পেয়ে ৮ জনে দাঁড়িয়েছে। ছুটির দিনে নূন্যতম নিরাপত্তামূলক ব্যবস্থা ও ‘সেফটি টিম’...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে পাঁচ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারির একটি জাহাজভাঙা কারখানায় স্ক্র্যাপ জাহাজের গ্যাস সিলিন্ডারের বিষক্রিয়ায় পাঁচ শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল ৯টার দিকে ভাটিয়ারি ইউনিয়নের স্টেশন রোড...