বুধবার, ৫ আগস্ট ২০২৬

চবির ‘সি’ ইউনিটে প্রথম চট্টগ্রাম কমার্স কলেজের মোঃ এমরান হোসাইন

এমদাদুল্লা সাকিব , চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

চট্টগ্রামে বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে প্রথম স্থান অধিকার করেন চট্টগ্রামের মোঃ এমরান হোসাইন। সে চট্টগ্রাম কমার্স কলেজের শিক্ষার্থী।

শনিবার (২০ আগস্ট) বেলা ১২ টার দিকে ফলাফল প্রকাশিত হয়।

এতে পাস করেছেন ২ হাজার ২৬৪ জন শিক্ষার্থী।পরীক্ষায় শতকরা হিসেবে পাসের হার ২৪.৫৫ শতাংশ। পরীক্ষায় অংশ নিয়েছেন ৯ হাজার ২২২ জন।

‘সি’ ইউনিটে প্রথম হওয়ায় এমরান হোসাইনের অনুভূতি জানাতে চাইলে তিনি বলেন, আমি প্রথমত ধন্যবাদ জানতে চাই মহান সৃষ্টিকর্তাকে যার অশেষ রহমতে আমার এই সাফল্য। আসলে এসব অর্জনের অনূভুতি কখনো ভাষায় প্রকাশ করা যায় না। এই অর্জনের পেছনে রয়েছে আমার মা বাবার অক্লান্ত পরিশ্রম ও বড়ভাইদের নিরলস সহযোগিতা।

কোন সাব্জেক্টে পড়তে চান এই প্রশ্নে তিনি বলেন, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগে পড়তে চাই।

এছাড়া ‘সি’ ইউনিটে দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেন যথাক্রমে হাজী মোহাম্মদ মহসিন কলেজের অর্পিতা তানজি মিথিলা এবং রাজবাড়ী সরকারি কলেজের সাদিয়া ইসলাম। এই দুইজনও ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগে পড়তে চায় বলে জানান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই...

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের স্মৃতিকে...

জুলাই গণঅভ্যুত্থান ছিল বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিক ফসল: শামীম

চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা...

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

আরও পড়ুন

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে।আজ রোববার সংসদ ভবনের ভিআইপি...

শাহ আমানত দরগাহ শরীফে আহলে বাইতের স্মরণে ১০ দিনব্যাপী মাহফিল সম্পন্ন

চট্টগ্রামের কুতুবুল আকতাব, গরীবে নেওয়াজ, শাহানশাহে বেলায়ত হযরত শাহ সুফি আমানত খান (রহ.) দরগাহ শরীফের খানকায়ে আমানতিয়া বেলায়েতিয়া শরীফের উদ্যোগে আহলে বাইতে রাসুল (সা.)-এর...

বাংলাদেশ নৌবাহিনী আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করে চলেছে: নৌবাহিনী প্রধান

মাতৃভূমির সুরক্ষা, জাতীয় স্বার্থ সংরক্ষণ এবং সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করার মহান ব্রত নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর অগ্রযাত্রায় যুক্ত হলো ৬১ জন নবীন কর্মকর্তা।আজ রবিবার (২১...