মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে ডিমের বাজার নিম্নমুখী

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে ডিমের বাজার কিছুটা নিম্নমুখী। তবে পাইকারি আর খুচরায় দামে এখনও বিস্তর ফারাক। পাইকারিতে ১৪০ টাকা থেক দাম নেমেছে ১১৪ টাকায়, তবে খুচরা বাজারে ডজন প্রতি ডিম বিক্রি হচ্ছে ৩৬ টাকা বেশিতে অর্থাৎ ১৫০ টাকায়। তবে বাজারে এই কারসাজির জন্য সরবরাহকারীদের দুষছেন আড়তদাররা।

চট্টগ্রামে ডিমের সবচেয়ে বড় পাইকারি বাজার পাহাড়তলীতে। যেখানে ট্রাকযোগে আড়তে আসছে ক্যারেট ভর্তি ডিম৷ এসব আড়ত থেকে ছোট ছোট পিকআপ বা ভ্যানে করে ডিম চলে যাচ্ছে বন্দরনগরীর বিভিন্ন বাজার এবং অলিগলির দোকানে৷ গত ২৪ ঘণ্টায় এসব আড়তে প্রতি ১০০ ডিম বিক্রি হয়েছে সাড়ে ৯শ টাকায়, অর্থাৎ প্রতি ডজন ১১৪ টাকা৷ যা দুদিন আগেও ছিল ১৪০ টাকার ঘরে।

প্রশ্ন হচ্ছে, তাহলে হঠাৎ করে কেনো বাড়িয়ে দেয়া হয়েছিল ডিমের দাম? আড়তদারদের দাবি, আগে সরাসরি পোল্ট্রি থেকে ডিম সংগ্রহ করলেও এখন ডিমের বাজার নিয়ন্ত্রণ করে বেশ কয়েকটি কোম্পানি৷ মূল্যবৃদ্ধিও তাদেরই কারসাজি।

আড়তে কমলেও চট্টগ্রামে খুচরা বাজারের চিত্র পাল্টায়নি এখনও৷ দোকানভেদে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৪০ টাকায়।

ব্যবসায়ীদের হিসেবে চট্টগ্রামে দৈনিক ডিমের চাহিদা ১ লাখের বেশি৷

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সুয়াবিল দায়রা শরিফে পবিত্র ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি সুয়াবিল দায়রা শরিফ...

কবি নজরুল ছিলেন তারুণ্যের প্রতীক: বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেছেন, বর্তমান সরকার...

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম...

সরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্ত:হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্ত: হাউজ...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে...

আরও পড়ুন

আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় মাদকবিরোধী মোবাইল কোর্টের অভিযানে ইয়াবা ও গাঁজা সেবনের দায়ে তিনজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ৩টার দিকে উপজেলার আইরমঙ্গল...

চট্টগ্রামে নারীদের জন্য চালু হলো বিশেষ বাসসেবা

চট্টগ্রাম নগরে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে নারী চালক ও সহকারীসহ সম্পূর্ণ নারীদের পরিচালনায় বিআরটিসির বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’ চালু হয়েছে। প্রাথমিকভাবে...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার...

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চলতি বছরের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার উল্লেখযোগ্যভাবে কমেছে। এবার এ বোর্ডে গড়ে ৫৯ দশমিক ৪৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে...