বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

কক্সবাজারে ভেজাল প্রসাধনী কারখানায় পুলিশের হানা,আটক ১ 

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার শহরের বার্মিজ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে ভেজাল প্রসাধনীসহ একজনকে আটক করেছে শহর পুলিশ ফাঁড়ি।

বুধবার (১৭ আগষ্ট ) রাত ১টাড়র দিকে পরিদর্শক (নিরস্ত্র) আবুল কালাম ভূঞা’র নেতৃত্বে বার্মিজ মার্কেটস্থ হাজেরা মার্কেট এর ৪র্থ তলায় দিদারুল আলম এর ভাড়াটিয়া বাসায় অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে উক্ত বাসা থেকে দিদারুল আলম (৫৬) নামে একব্যক্তিকে আটক করেন।

পরবর্তীতে জিজ্ঞাসাবাদে উক্ত বাসা থেকে লেভেল বিহীন তেলভর্তি ২১০ টি স্বচ্ছ প্লাষ্টিকের বোতল, ৩টি স্বচ্ছ পলিথিনে ভর্তি অবস্থায় সাদা ক্রীম/লোশন সাদৃশ্য বস্তু, যার প্রতিটির ওজন অনুমান ৫ কেজি,প্যাকেজিংয়ের কাজে ব্যবহৃত স্বচ্ছ পলিথিন ১ বান্ডিল, ৩৫টি বডি লোশন, যার প্রতিটির গায়ে ইংরেজীতে Dove nourishing body lotion, 350 ml সহ অন্যান্য লেখা আছে, ২০৫ টি লেভেল বিহীন বডি লোশন, যার আকার Dove বডিলোশন সাদৃশ,১০৯টি বডি লোশন, যার প্রতিটির গায়ে ইংরেজীতে Vaseline Mois ture Body Lotion, ১৩৩টি তেলের প্লাষ্টিকের স্বচ্ছ খালি বোতল,১৫৯ টি প্যারাসুট তেলের বোতলের কর্ক,২৬৫ টি প্যারাসুট তেলের প্লাস্টিকের খালি বোতল, যার গায়ে প্যারাসুট, ১০০% বিশুদ্ধ নারিকেল তেল, নিট পরিমান ৫০ মিলি সহ অন্যান্য লেখা রয়েছে, ১১৩ টি স্টীকার, যার গায়ে ইংরেজীতে Vaseline Moisture Body Lotion সহ ইংরেজীতে অন্যান্য লেখা আছে, ৪১ টি স্টীকার, যার গায়ে ইংরেজীতে Nivea Original Moisture Body Lotion সহ ইংরেজীতে অন্যান্য লেখা আছে, ৫৮২ টি স্টীকার, যার গায়ে ইংরেজীতে Dove nourishing body lotion, 350 ml সহ ইংরেজীতে অন্যান্য লেখা মালামাল গুলো জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আবুল কালাম ভূঞা বলেন,গোপন সংবাদ ছিল বার্মিজ মার্কেট এলাকায় নকল প্রসাধনী তৈরি করছে একটি চক্র। তারই প্রেক্ষিতে উর্ধতন কর্মকর্তাদেকে অবহিত করে গেল রাতে অভিযান চালিয়ে নকল প্রসাধনী তৈরি কারখানার মালীক দিদারুল আলমকে আটক করি এবং বিভিন্ন নকল প্রসাধনী জব্দ করি। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ পূর্বক আটক আসামিকে আদালতে সোর্পদ করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

একনেকে অনুমোদন পেলো পদ্মা ব্যারেজসহ ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৩৬ হাজার ৬৯৫...

প্রতিবন্ধীদের অধিকার ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি তাদের জন্য...

চলতি মৌসুমেই চট্টগ্রামকে ৭০-৮০ ভাগ জলাবদ্ধতামুক্ত করতে কাজ চলছে

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, চলতি...

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে মহানগর জাপার আহবায়ক আবু তাহেরের শোক প্রকাশ

বর্ষীয়ান রাজনীতিবিদ-বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে গভীর শোক...

আমাদের সন্তানরা নির্মল আনন্দে বেড়ে উঠছে না: ডিসি জাহিদ

“আমরা সবাই এখন নিজের সন্তানকে ‘গোল্ডেন এ প্লাস’ পাওয়ানোর...

হাটহাজারীতে দ্রুতই ফ্যামেলি কার্ডের কার্যক্রম শুরু: চট্টগ্রাম জেলা প্রশাসক

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, হাটহাজারী...

আরও পড়ুন

কক্সবাজারের ঈদগাঁও পৃথক অভিযানে জুয়ার সরঞ্জামসহ ৯ আসামি গ্রেফতার

কক্সবাজারের ঈদগাঁও পৃথক অভিযানে জুয়ার সরঞ্জামসহ ৯ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।আজ ১০ মে রবিবার পৃথক ভাবে এ অভিযান চালানো হয়। এ সময় জুয়ার সরঞ্জাম...

ঈদগাঁওতে বিদ্যালয় পরিদর্শনে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি 

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি কক্সবাজারের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান 'ঈদগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়' পরিদর্শন করেছেন।৯ই মে শনিবার বিকেল পাঁচটায় তিনি আকস্মিক...

বৈরী আবহাওয়ার ক্ষতি কাটিয়ে আবার মাঠে লবণচাষিরা, ন্যায্যমূল্যের দাবি

বৈরী আবহাওয়ায় ব্যাপক ক্ষতির পর আবারও লবণ উৎপাদনে মাঠে নেমেছেন কক্সবাজার উপকূলের প্রায় ৪০ হাজার লবণচাষি। ঝড়ো হাওয়া ও টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত লবণ মাঠগুলো...

চকরিয়ার মাতামুহুরীসহ নতুন পাঁচ উপজেলা গঠন

বগুড়াকে সিটি কর্পোরেশনে উন্নীত করার প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। একই সঙ্গে দেশের চার জেলায় পাঁচটি নতুন উপজেলা গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বৃহস্পতিবার (৭ মে) বাংলাদেশ...