রবিবার, ১৬ আগস্ট ২০২৬

পাকিস্তানে বাস-ট্যাঙ্কারের সংঘর্ষে নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের পাঞ্জাবে একটি তেলবাহী ট্যাঙ্কারের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে কমপক্ষে ২০ জন নিহত এবং ছয়জন আহত হয়েছে।

মঙ্গলবার (১৬ আগস্ট) ভোরে মুলতান-সুক্কুর মোটরওয়েতে এ দুর্ঘটনা ঘটে।

মুলতানের জেলা প্রশাসক তাহির ওয়াট্টু এক বিবৃতিতে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, লাহোর থেকে করাচিগামী যাত্রীবাহী বাসটি মোটরওয়ের জালালপুর পীরওয়ালা ক্রসিংয়ে পেছন দিক থেকে তেলের ট্যাঙ্কারকে ধাক্কা দেয়। সংঘর্ষের পর আগুন ছড়িয়ে পড়ে এবং ঘটনাস্থলেই ২০ জন মারা যান।

পরে মুলতানের কমিশনার আমির খট্টকও এক টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন। ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানান তিনি।

কমিশনারের শেয়ার করা দুর্ঘটনাস্থলের ছবিগুলোতে বাস এবং তেলের ট্যাঙ্কারের পুড়ে যাওয়া ধ্বংসাবশেষ দেখা গেছে।

এদিকে, মোটরওয়ে পুলিশের একজন মুখপাত্রের বরাত দিয়ে ডননিউজটিভি জানায়, ট্যাঙ্কারটি কয়েক হাজার লিটার পেট্রোল বহন করছিল।

তিনি আরও জানান, দুর্ঘটনার আপাত কারণ বাসচালক ঘুমিয়ে পড়েছিলেন বলে মনে হচ্ছে।

মুলতানের নিশতার হাসপাতালের মেডিকেল সুপার ডা. আমজাদ চান্দিও ডন ডটকমকে বলেন, আহতদের মধ্যে চারজনকে প্রাথমিকভাবে হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে এবং হাসপাতালের মর্গে ২০টি মৃতদেহ রাখার ব্যবস্থা করা হচ্ছে।

পরে ডিসি ওয়াট্টু আরেকটি বিবৃতিতে বলেন, নিহতদের পরিচয় শনাক্তের জন্য ডিএনএ পরীক্ষার প্রক্রিয়া শুরু করা হচ্ছে।

এদিকে, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পারভেজ এলাহি মুলতানের কমিশনারকে ঘটনার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা একটি বিবৃতিতে মুখ্যমন্ত্রীকে উদ্ধৃত করে বলা হয়, ঘটনার সব দিক তদন্ত করা এবং দায়ীদের চিহ্নিত করা উচিত।

মুখ্যমন্ত্রী দুর্ঘটনায় নিহতদের জন্য শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এছাড়া আহতদের সর্বোত্তম চিকিৎসাসেবা প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন তিনি।

দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও এই ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং নিহতদের এবং তাদের পরিবারের জন্য প্রার্থনা করেছেন।

এক টুইট বার্তায় তিনি বলেন, দুর্ঘটনায় ২০ জনের মূল্যবান প্রাণ হারানোর ঘটনায় আমি শোকাহত। শোকসন্তপ্ত পরিবারের জন্য আমার সমবেদনা ও দোয়া রইল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা,...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে...

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জনের নিহত

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ...

আরও পড়ুন

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড ও বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার কৈনপুরা এলাকায় অভিযান...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক অংশগ্রহণে উৎসবমুখর, শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ম্রো সম্মেলন-২০২৬। শান্তি ও সম্প্রীতি সুদৃঢ়করণ, শিক্ষা...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি ফেলে যায় মাদককারবারিরা। এরপর গাড়ি তল্লাশী করে ১৩০ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার,...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে বিরোধের জেরে সংঘবদ্ধ হামলায় গুরুতর আহত পশু চিকিৎসক মেহেদী হাসান সাকিব (২৭) মারা গেছেন।রোববার (১৬...