বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬

টেকনাফে ১ লাখ ৭০ হাজার ইয়াবাসহ ৬ রোহিঙ্গা গ্রেপ্তার

কায়সার হামিদ মানিক,কক্সবাজার

টেকনাফের সেন্টমার্টিনদ্বীপ সংলগ্ন বঙ্গোসাগরে যৌথ অভিযান চালিয় ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবাসহ একটি কাঠের বোট জব্দ করা হয়েছে। এসময় ৬ জন মিয়ানমার নাগরিককে আটক করা হয়।

টেকনাফ কোস্টগার্ড স্টেশন কমান্ডার লে. কমান্ডার আশিক আহমেদ (বিএন) এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক মো. সিরাজুল মোস্তফার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

মঙ্গলবার (১৬ আগস্ট) বিকাল ৪টায় টেকনাফ কোস্টগার্ড স্টেশন কমান্ডার লে আশিক আহমেদ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক মো. সিরাজুল মোস্তফা যৌথ সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদে জানা যায় মাদকের একটি বড় চালান মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করবে। এমন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের সদস্যরা সেন্টমার্টিনদ্বীপ বঙ্গোপসাগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। ১৬ আগস্ট ভোররাতে সেন্টমার্টিন ছেঁড়াদ্বীপ হতে আনুমানিক ৩ নটিক্যাল মাইল দক্ষিন পূর্বে মিয়ানমার সীমান্ত হতে একটি ফিশিং বোটকে মিয়ানমার সীমানা অতিক্রম করে বাংলাদেশ সীমানায় আসতে দেখে বোটটিকে ইয়াবা বহনকারী বোট হিসেবে সনাক্ত করা হয়। ওই বোটটি কাছাকাছি আসলে টিমের সদস্যরা তাদের বোট থেকে দূরবর্তী বোটটিকে টর্চ লাইটও বাঁশির মাধ্যমে থামার জন্য সংকেত দিলে বোটটি না থেমে গন্তব্য পরিবর্তন করে মিয়ানমারের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন ধাওয়া করে উক্ত বোটের কাছে গেলে দেশীয় অস্ত্রসস্ত্র দ্বারা আক্রমনের চেষ্টা করা হয়। এসময় কোস্টগার্ড সদস্যরা ৪ রাউন্ড ফাঁকা গোলা ছুঁড়ে। পরে উক্ত বোটে তল্লাশী চালিয়ে একটি বস্তা থেকে ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবা ও একটি সীমকার্ড বিহীন স্মার্টফোন জব্দ করে এবং ইঞ্জিন চালিত কাঠের বোটসহ ৬ জন মিয়ানমার নাগরিককে আটক করা হয়।

আটককৃতরা হলেন মিয়ানমারের আকিয়াব জেলার ঘাটিয়াল থানার মৃত নুর আহমদের ছেলে কেফায়েত উল্ল্যাহ (২২), একই এলাকার মৃত আব্দুল গাফ্ফারের ছেলে মো. শরিফ (২৭), জালাল উদ্দিনের ছেলে মো. হোছন (৩৮), মৃত হারেদের ছেলে ছৈয়দুর রহমান (৪৩), মৃত রশিদ আহমদের ছেলে মো. হোছন (২৭) ও নুর কবিরের ছেলে নুর হোসেন (২১)। জব্দকৃত ইয়াবা,কাঠের বোটসহ আটক আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই...

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের স্মৃতিকে...

আরও পড়ুন

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও অর্থবহ করে তোলার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম সোসাইটি অব ইন্টারভেনশনাল কার্ডিওলজি (Chattogram Society...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পার্কভিউ হাসপাতাল লিমিটেড সাতকানিয়া উপজেলার ৫ নম্বর আমিলাইশ ইউনিয়নের আমিলাইশ আদর্শ উচ্চ...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।বুধবার (৫ আগস্ট) নগরের নিউ মার্কেট চত্বরে...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত...