বুধবার, ২৬ আগস্ট ২০২৬

দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়ায় মানুষ কষ্টে আছে: টিপু মুনশি

ডেস্ক নিউজ

দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়ায় মানুষ কষ্টে আছে আছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেছেন, “বিশ্বজুড়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। এর প্রভাব পড়েছে আমাদের দেশেও। ফলে সাধারণ মানুষ কষ্টে আছে, সেটা অস্বীকার করার কিছু নেই। মানুষের কষ্ট বেড়েছে, সেই কষ্ট যাতে না থাকে সেজন্য সরকার কাজ করে যাচ্ছে।”

রবিবার (১৪ আগস্ট) সকালে রংপুর নগরীর সেন্ট্রাল রোড এলাকায় নিজ বাসভবনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

টিপু মুনশি বলেন, “বিশ্ব বাজারে তেলের দাম কমেছে, কিন্তু বাংলাদেশে ডলারের দাম অনেক বেশি বেড়েছে। আমরা আশা করেছিলাম বিশ্ব বাজারে দাম কমে যাওয়ায় ভোজ্যতেলের দাম আমাদের দেশে কমবে। তেল ব্যবসায়ীদের সঙ্গে ট্যারিফ কমিশন বসে ডলারের দাম বৃদ্ধির ফলে কী প্রভাব পড়বে, সেটা নিয়ে আলোচনা করে দাম বাড়া-কমার সিদ্ধান্ত নেওয়া হবে।”

“দেশের মানুষ বেহেশতে আছে”—পররাষ্ট্রমন্ত্রীর এমন মন্তব্যের বিষয়ে জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী বলেন, “তিনি যা বলেছেন তা আমার কনসার্ন না। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়লে মানুষের তো কষ্ট হবেই। আর বেহেশত বা দোজখ সেটা জীবিত অবস্থায় বোঝা যায় না, মরলে বোঝা যায়।”

বাংলাদেশের অবস্থা শ্রীলঙ্কার মতো হবে—জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের এমন মন্তব্যের বিষয়ে টিপু মুনশি বলেন, “বাংলাদেশের অবস্থা শ্রীলঙ্কার মতো হবে, এটা রাজনৈতিক বক্তব্য। বাংলাদেশ এখনও শ্রীলঙ্কা বা পাকিস্তানের চেয়ে অনেক ভালো। ফলে সেদিকে যাওয়ার কোনও সুযোগ নেই।”

এর আগে ঢাকা থেকে বিমানে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করে সরাসরি বাসায় আসেন টিপু মুনশি। এ সময় দলের নেতাকর্মীরা তাকে স্বাগত জানান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

আরও পড়ুন

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।২৫ আগস্ট রাত ৯টা ১০ মিনিটে ইসলামপুর ইউনিয়নের বটতলী বাজার সংলগ্ন একটি আবাসিক হোটেলের...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে সিএনজি অটোরিকশা চালক বিল্লাল হোসেন হত্যা মামলার প্রধান আসামী মোজাম্মেল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ৫৫তম ঐতিহাসিক জশনে জুলুস।৫৫তম জশনে জুলুসে নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তানের দরবারে সিরিকোটের সাজ্জাদানশীন...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে ভুয়া ও জাল কাগজপত্র প্রস্তুত করে ব্যাংক হিসাব খোলা ও ২৭টি ভুয়া ‘বাই...