বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬

বিশ্বে করোনায় আরও ১২৭৭ জনের মৃত্যু

আন্তর্জাতিক

প্রাণঘাতী করোনাভাইরাসে বিশ্বে গত ২৪ ঘণ্টায় মৃত্যু ও শনাক্ত কমেছে। এসময় সারা বিশ্বে আরও ১ হাজার ২৭৭ জনের মৃত্যু হয়েছে। আর নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৫ লাখ ৭৭ হাজার ৯৩৯ জনের।

রোববার (১৪ আগস্ট) সকালে করোনাভাইরাসে শনাক্ত, মৃত্যু ও সুস্থতার নিয়মিত আপডেট দেওয়া আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।

এর আগের দিন শনিবার (১৩ আগস্ট) বিশ্বে করোনায় ১ হাজার ৯৪৮ জনের মৃত্যু হয়েছিল। আর শনাক্ত হয়েছিল ৭ লাখের বেশি।

এদিকে মহামারির শুরু থেকে এ পর্যন্ত বিশ্বে করোনা শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৫৯ কোটি ৪৫ লাখ ৪৯ হাজার ৮৫৮ জনে। আর মোট মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ৬৪ লাখ ৫৩ হাজার ২৮৬ জনে।

এছাড়া নতুন করে আরও ৮ লাখ ২১ হাজার ৩০১ জন করোনা থেকে সেরে উঠেছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৫৬ কোটি ৭৫ লাখ ৬৮ হাজার ৮২৫ জন।

ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। দেশটিতে করোনা আক্রান্ত ১ লাখ ৯২ হাজার ৩৬৪ জন রোগী শনাক্ত হয়েছে। আর মারা গেছেন ২২৬ জন।

জাপানের পর দৈনিক প্রাণহানির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। লাতিন আমেরিকার এই দেশটি গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৬৩ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ১৬ হাজার ৭৬০ জন।

এদিকে বিশ্বে মোট মৃত্যু ও শনাক্তের দিক দিয়ে এখনও তালিকার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১২ হাজার ১২৩ জন এবং মারা গেছেন ৩১ জন। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশটিতে এখন পর্যন্ত ৯ কোটি ৪৬ লাখ ৭৮ হাজার ৯৫৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন ১০ লাখ ৬২ হাজার ৩৩৩ জন।

এছাড়া প্রতিবেশী দেশ ভারতে এখন পর্যন্ত ৪ কোটি ৪২ লাখ ৫২ হাজার ৬৯৯ জনের করোনা শনাক্ত হয়েছে। আর মৃত্যু হয়েছে ৫ লাখ ২৬ হাজার ৯৯৬ জনের।

এদিকে গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। তবে এ সময়ে নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ১৪৪ জন। এ নিয়ে শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৮ হাজার ৬৪৪ জনে। মহামারির শুরু থেকে দেশে এ পর্যন্ত ২৯ হাজার ৩১২ জনের মৃত্যু হয়েছে।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই...

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের স্মৃতিকে...

আরও পড়ুন

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পার্কভিউ হাসপাতাল লিমিটেড সাতকানিয়া উপজেলার ৫ নম্বর আমিলাইশ ইউনিয়নের আমিলাইশ আদর্শ উচ্চ...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ শেভরন প্রাইভেট লিমিটেডে অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন সমিতির সহ-সভাপতি ডা. কিউ এম অহিদুল আলম এবং...

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন দূতের বৈঠক: সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর।শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে...

কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়্যারহাউজিং, সয়াবিন, তুলা, গমসহ কৃষি ও অন্যান্য খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, এসব খাতে বিনিয়োগের মাধ্যমে একটি শক্তিশালী ও প্রতিযোগিতামূলক...