বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

মদ উৎপাদন ও বিক্রিতে রেকর্ড করলো কেরু অ্যান্ড কোম্পানি

চট্টগ্রাম নিউজ ডেস্কঃ

করোনাকালীন সময়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কড়াকড়িতে বিদেশী মদ আমদানি কমে যাওয়ায় উৎপাদন ও বিক্রিতে রেকর্ড করেছে দেশের একমাত্র রাষ্ট্রীয় মদ উৎপাদনকারী প্রতিষ্ঠান চুয়াডাঙ্গার দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি।

বিদায়ী অর্থবছরে শুধু মদ বিক্রি থেকেই কেরু অ্যান্ড কোম্পানির লাভ হয়েছে ১০০ কোটি টাকার বেশি এবং বিক্রয় হয়েছে ৩৬৭ কোটি টাকা যা কেরুর ইতিহাসে সর্বোচ্চ। প্রতিষ্ঠার ৮৩ বছর পর প্রথমবারের মতো বিভিন্ন ইউনিট থেকে প্রতিষ্ঠানটির মোট বিক্রি ৪০০ কোটি টাকা ছাড়িয়েছে। বিগত বছরে এই ইউনিট থেকে প্রায় ৯০ কোটি টাকা লাভ হলেও এ বছর তা ১০০ কোটি ছাড়িয়েছে। ইয়েলো লেবেল মল্টেড হুইস্কি, গোল্ড রিবন জিন, ফাইন ব্র্যান্ডি, চেরি ব্র্যান্ডি, ইম্পেরিয়াল হুইস্কি, অরেঞ্জ কুরাকাও, জারিনা ভদকা, রোসা রাম ও ওল্ড রাম সহ মোট ৯টি ব্র্যান্ডের মদ উৎপাদন হয় কেরুতে। ৯টি ভিন্ন ব্র্যান্ডের আওতায় আন্তর্জাতিক বাজারের জন্য ১০ লাখ ৮০ হাজার প্রুফ লিটার মদ, ২৬ লাখ লিটার দেশি স্পিরিট ও ৮ লাখ লিটার ডিনেচার্ড স্পিরিট উৎপাদন করে কেরু। মদের পাশাপাশি ভিনেগার, হ্যান্ড স্যানিটাইজার, সার, চিনি এবং গুড় উৎপাদন করে থাকে রাষ্ট্রায়ত্ত এ কোম্পানি।

কেরু সূত্র জানায়, করোনাকালীন সময়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিদেশী মদ আমদানিতে কড়াকড়ি আরোপ করায় ও বিগত বছর শুল্ক ফাঁকি রোধে মদ আমদানিতে নজরদারি বাড়ানোর কারণে কেরুর মদের চাহিদা বেড়েছে কয়েক গুণ।বিদেশী মদের উপর কড়াকড়ির কারণে দেশের অনুমোদিত বারগুলোতে বিদেশি মদের সংকট দেখা দেওয়ায় বেড়ে যায় দেশে উৎপাদিত মদের চাহিদা।
এসময় চাহিদার বিপরীতে মদের উৎপাদন বাড়িয়ে দেয় কেরু। ফলে বিক্রি বাড়ার সঙ্গে তাল মিলিয়ে কেরুর মুনাফাও বৃদ্ধি পায়।২০২০-২১ অর্থবছরে কেরুর মদ বিক্রি অন্যান্য বছরের তুলনায় ৫০ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। ২০২১-২২ অর্থবছরে মদের চাহিদা পূর্বের হিসাবের ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সে হিসাবে প্রায় ১০ লাখ প্রুফ লিটার বেশি মদ বিক্রি করেছে কেরু। প্রতি মাসে গড়ে ১২ থেকে ১৩ হাজার কেস কেরুর উৎপাদিত মদ বিক্রি হয়ে থাকে।

দর্শনা কেরু অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোশাররফ হোসেন জানান, ১৯৩৮ সালে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটির উন্নয়নের লক্ষ্যে ১০২ কোটি ২১ লাখ টাকার একটি প্রকল্প নিয়েছে সরকার। প্রকল্পটি শেষ হলে উৎপাদন প্রক্রিয়া পুরোপুরি স্বয়ংক্রিয় করা হবে। উৎপাদন সক্ষমতাও বেড়ে দ্বিগুণ হবে। বর্তমানে সারা দেশে কেরুর ১৩টি ওয়্যারহাউস ও ৩টি বিক্রয়কেন্দ্র রয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ইতোমধ্যে দুটি নতুন বিক্রয়কেন্দ্রের অনুমোদন দিয়েছে। বিক্রয়কেন্দ্রগুলো পরিচালনার জন্য পর্যটন করপোরেশনের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরেরও কথা রয়েছে। বিদেশি মদের সরবরাহ কমে আসার কারণে দেশীয় ব্র্যান্ড কেরু অ্যান্ড কোম্পানির মদের চাহিদা উল্লেখযোগ্য হারে বেড়েছে। সারা দেশে ১৩টি ওয়্যারহাউস ও তিনটি বিক্রয়কেন্দ্র থেকে ইতোমধ্যে আমরা বাড়তি চাহিদা পেয়েছি। এর মধ্যে ঢাকা ও শ্রীমঙ্গল ওয়্যারহাউসের চাহিদা সবচেয়ে বেশি।

কেরুর ডিস্টিলারি বিভাগের মহাব্যবস্থাপক ফিদাহ হাসান বাদশা জানান, চিনি উৎপাদনের জন্য আখের রস আহরণের পর গুড়, ব্যাগাস ও প্রেস মাড এ তিনটি উপজাত পাওয়া যায়।
গুড় হলো মদ উৎপাদনের প্রধান উপাদান। গুড়ের সঙ্গে ইস্ট প্রক্রিয়াকরণের মাধ্যমে তৈরি করা হয় মদ বা অ্যালকোহল। কেরুতে চিনি, ডিস্টিলারি, ফার্মাসিউটিক্যালস, বাণিজ্যিক খামার, আকন্দবাড়িয়া খামার (পরীক্ষামূলক) ও জৈব সার- এই ছয়টি ইউনিটের মধ্যে শুধু ডিস্টিলারি ও জৈব সার ইউনিট লাভজনক।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ড সলিমপুরের শীর্ষ সন্ত্রাসী নলা কাশেম বিদেশি অস্ত্র সহ গ্রেফতার

সীতাকুণ্ড সলিমপুরের শীর্ষ সন্ত্রাসী নলা কাশেমকে বিদেশি অস্ত্র সহ...

ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলন: অভিযানে অর্থদণ্ড, জব্দ বালু নিলামে বিক্রি

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট ইউনিয়নের লট নেপচুন এলাকায় অবৈধভাবে...

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গুপ্ত রাজনীতি’ চলতে দেওয়া হবে না: ছাত্রদল সেক্রেটারী নাছির উদ্দীন

চট্টগ্রাম সিটি কলেজের ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে নগরের...

ক্যাম্পাসে সন্ত্রাস নয়, গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে: ডাকসু ভিপি

চট্টগ্রাম সিটি কলেজে সংঘর্ষ ও হামলার ঘটনায় জড়িতদের দ্রুত...

বাইশারীতে অপহৃত ৩ শ্রমিক যৌথ অভিযানে উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে গভীর রাতে সশস্ত্র দুর্বৃত্তদের...

কৃষিকে স্মার্ট করতে একগুচ্ছ মহাপরিকল্পনা নেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষিপণ্য বহুমুখীকরণ...

আরও পড়ুন

বিসিডিএস চট্টগ্রাম জেলা কমিটির নেতৃত্বে আলমগীর নূরের সমর্থন কামনা

হাজারী লেইন ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতি ও নন্দন ফার্মার যৌথ উদ্যোগে বাংলা নববর্ষ উপলক্ষ্যে হাজারী লেইন ঔষধ ব্যবসায়ীদের অংশগ্রহণে নববর্বের শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময়...

বিসিডিএস চট্টগ্রাম জেলা কমিটিতে সভাপতি হিসেবে আলমগীর নূরকে চায় সাধারণ ব্যবসায়ীরা

বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি (বিসিডিএস) চট্টগ্রাম জেলা শাখার বর্তমান পরিস্থিতি নিয়ে চট্টগ্রামের সাধারণ ঔষধ ব্যবসায়ীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরে একটি...

৪৮৩ কোটি টাকার পাঁচ প্রকল্প একনেক সভায় অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৪৮৩ কোটি ৪৩ লাখ টাকা ব্যয় সংবলিত ৫টি প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৩৯০ কোটি...

বিনিয়োগে বাধা কোথায়, ব্যবসায়ীদের কাছে শুনলেন প্রধানমন্ত্রী

বিনিয়োগের প্রতিবন্ধকতাসহ দেশের ব্যবসা-বাণিজ্যের নানা বিষয় নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।শনিবার সকাল সাড়ে ১১টায় তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক হয়; শেষ...