শুক্রবার, ৩ জুলাই ২০২৬

হাজারী লেইনে নববর্ষে ঐক্যের ডাক

বিসিডিএস চট্টগ্রাম জেলা কমিটির নেতৃত্বে আলমগীর নূরের সমর্থন কামনা

চট্টগ্রাম নিউজ অনলাইন ডেস্ক

হাজারী লেইন ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতি ও নন্দন ফার্মার যৌথ উদ্যোগে বাংলা নববর্ষ উপলক্ষ্যে হাজারী লেইন ঔষধ ব্যবসায়ীদের অংশগ্রহণে নববর্বের শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভা ১৬ এপ্রিল অনুষ্ঠিত হয়েছে।

হাজারী লেইনের প্রায় ৭শ’ ঔষধ ব্যবসায়ীর উপস্থিতিতে আয়োজিত এ কর্মসূচিতে ব্যবসায়ীদের মধ্যে ঐক্য, শৃঙ্খলা ও গণতান্ত্রিক প্রক্রিয়া পুনঃপ্রতিষ্ঠার জোর দাবি উঠে আসে।

মঙ্গলবার সকাল ১০টায় অনুষ্ঠিত এ কর্মসূচীতে নেতৃত্বদেন নন্দন ফার্মার স্বত্বাধিকারী হাজারী লেইন ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতির সহ-সভাপতি, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক আলমগীর নূর।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাজারী লেইন ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক বিকাশ কান্তি সিংহ, সমিতির সাবেক সাধারণ সম্পাদক আশীষ চৌধুরী, বিসিডিএস -এর সাবেক সদস্য সুনীল চৌধুরী, কল্যাণ সমিতির অর্থ সম্পাদক তপন বৈদ্য, দিলীপ সুশীল, দপ্তর সম্পাদক জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক তপন কান্তি দাশ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক লায়ন টিটু মহাজন, সদস্য তাপস দাশ, মোঃ তুহিন, জুয়েল, আরিফ, এনাম, রিয়া সেনসহ
সাবেক ও বর্তমান ব্যবসায়ী স্থানীয় ব্যবসায়ী সমাজের প্রতিনিধিরা।

বক্তব্যে আলমগীর নূর বলেন, নববর্ষ মানেই নতুন সম্ভাবনার সূচনা। দীর্ঘ প্রায় ৪ দশক ধরে একটি অসাধু সিন্ডিকেটের কারণে হাজারী লেইনের ব্যবসা পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন সময় এসেছে ঐক্যবদ্ধভাবে এই অবস্থা পরিবর্তনের।
বিসিডিএস চট্টগ্রাম জেলা কমিটি সম্পর্কে তিনি আরও বলেন, তাৎক্ষণিক নির্বাচন নয়; বরং একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য পরিবেশ নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।

বিসিডিএস চট্টগ্রাম জেলা কমিটির প্রস্তাবিত সম্ভাব্য নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, প্রথমে একটি নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন আহ্বায়ক কমিটি গঠন করে ভোটার তালিকা হালনাগাদ করতে হবে এবং মৃত ও ভুয়া সদস্যদের বাদ দিতে হবে। এরপর একটি শক্তিশালী ও নিরপেক্ষ নির্বাচন কমিশনের মাধ্যমে স্বচ্ছ ব্যালটের ভিত্তিতে নির্বাচন আয়োজন করতে হবে।

গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে-ই নির্বাচিত হোক, আমরা তা মেনে নেব—তবে কোনো পকেট কমিটি নয়,—তিনি দৃঢ়ভাবে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, হাজারী লেইনের ঐতিহ্য রক্ষা এবং সাধারণ মানুষের জন্য নিরাপদ ও সুলভ ওষুধ নিশ্চিত করাই তাদের অঙ্গীকার। আমরা চাই মানুষ আবারও বলুক—হাজারী লেইন মানেই নিরাপদ ও সুলভ ওষুধের আস্থার ঠিকানা।

কর্মসূচীর মাধ্যমে আলমগীর নূর বিসিডিএস চট্টগ্রাম জেলা কমিটির আগামীদিনের সুপ্রিম নেতৃত্বে নিজেকে নির্বাচিত করার জন্য সাধারণ ঔষধ ব্যবসায়ী, ভোটার ও সংশ্লিষ্ট সকলের সমর্থন কামনা করেন।

তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, আপনাদের সমর্থনই পারে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও শক্তিশালী নেতৃত্ব প্রতিষ্ঠা করতে।

আয়োজকরা জানান, হাজারী লেইনের হারানো সুনাম ফিরিয়ে আনতে ব্যবসায়ীদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা এবং বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনা এখন সময়ের দাবি। তারা আশা প্রকাশ করেন, সম্মিলিত উদ্যোগের মাধ্যমে হাজারী লেইন আবারও নিরাপদ ও সুলভ ওষুধের আস্থার কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হবে।

চট্টগ্রামনিউজ/ এসডি/

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে গভীর রাতে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ, থানায় মামলা

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় এক গৃহবধূর ঘরে ঢুকে অস্ত্রের মুখে...

চট্টগ্রামের হালিশহরে ফুটবল খেলার সময় গোলপোস্ট ভেঙে প্রাণ গেল তরুণের

চট্টগ্রামের হালিশহর বেগমজান উচ্চবিদ্যালয় মাঠে ফুটবল খেলা শেষে গোলপোস্ট...

বোয়ালখালীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

বোয়ালখালীতে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মো. রাহাত...

রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যম যত...

বাংলাদেশের অভ্যুদয়ের সঙ্গে জড়িত আছে জিয়াউর রহমানের নাম: সমাজকল্যাণ মন্ত্রী

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়কমন্ত্রী অধ্যাপক ডা. এ...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৪ কোটি ৮৫ লাখ টাকার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৪ কোটি ৮৫...

আরও পড়ুন

সীতাকুণ্ডে গভীর রাতে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ, থানায় মামলা

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় এক গৃহবধূর ঘরে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ সময় ওই নারীর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্ত...

চট্টগ্রামের হালিশহরে ফুটবল খেলার সময় গোলপোস্ট ভেঙে প্রাণ গেল তরুণের

চট্টগ্রামের হালিশহর বেগমজান উচ্চবিদ্যালয় মাঠে ফুটবল খেলা শেষে গোলপোস্ট ভেঙে মাহিদুল ইসলাম (২০) নামে এক নিহত হয়েছেন।শুক্রবার (৩ জুলাই) সকালে গুরুতর আহত অবস্থায় তাকে...

বোয়ালখালীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

বোয়ালখালীতে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মো. রাহাত (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার আমুচিয়া ইউনিয়নের...

বাংলাদেশের অভ্যুদয়ের সঙ্গে জড়িত আছে জিয়াউর রহমানের নাম: সমাজকল্যাণ মন্ত্রী

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়কমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘দেশের অভ্যুদয়ের সঙ্গে যে নামটি জড়িত সেটি হচ্ছে মেজর জিয়াউর...