বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

বিসিডিএস চট্টগ্রাম জেলা কমিটিতে সভাপতি হিসেবে আলমগীর নূরকে চায় সাধারণ ব্যবসায়ীরা

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি (বিসিডিএস) চট্টগ্রাম জেলা শাখার বর্তমান পরিস্থিতি নিয়ে চট্টগ্রামের সাধারণ ঔষধ ব্যবসায়ীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী কুচক্রী মহলের নিয়ন্ত্রণে সংগঠনটি পরিচালিত হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

ব্যবসায়ীদের দাবি, প্রায় চার দশক ধরে হাজারী লেইন কেন্দ্রিক একটি সিন্ডিকেট বিসিডিএস চট্টগ্রাম জেলা কমিটিকে নিজেদের নিয়ন্ত্রণে রেখে সাধারণ ব্যবসায়ীদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে আসছে। অভিযোগ রয়েছে, এই চক্রের সঙ্গে নকল ও ভেজাল ওষুধের ব্যবসার সংশ্লিষ্টতাও রয়েছে এবং তারা পুনরায় একচেটিয়া আধিপত্য প্রতিষ্ঠার অপচেষ্টা চালাচ্ছে।

এমন প্রেক্ষাপটে চট্টগ্রামের সাধারণ ঔষধ ব্যবসায়ীরা বিসিডিএস চট্টগ্রাম জেলা কমিটির নেতৃত্বে পরিবর্তনের জোর দাবি জানিয়েছেন। তারা সংগঠনটির সভাপতি হিসেবে বিশিষ্ট ব্যবসায়ী, সাংবাদিক ও সংগঠক আলমগীর নূরকে দেখতে চান।

আলমগীর নূর বর্তমানে নন্দন ফার্মার স্বত্বাধিকারী এবং হাজারী লেইন ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতি, চট্টগ্রামের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি দৈনিক মানবকণ্ঠের চট্টগ্রাম ব্যুরো প্রধান হিসেবে কর্মরত আছেন। তিনি চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

ব্যবসায়ীদের মতে, আলমগীর নূর একজন সৎ, সাহসী ও অভিজ্ঞ সংগঠক, যিনি দীর্ঘদিন স্বৈরাচারবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছেন এবং একাধিকবার কারাবরণ করেছেন। তার নেতৃত্বে বিসিডিএস চট্টগ্রাম জেলা কমিটিতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গতিশীলতা ফিরে আসবে বলে তারা আশাবাদী।

এ বিষয়ে আলমগীর নূর বলেন,“একটি মর্যাদাপূর্ণ সংগঠনকে ব্যক্তিগত ক্লাবে রূপান্তর করা হয়েছে। আমরা চাই সাধারণ ব্যবসায়ীরা যেন তাদের ন্যায্য অধিকার ফিরে পায় এবং অবৈধ সিন্ডিকেটের অবসান ঘটে।”

স্থানীয় একাধিক ঔষধ ব্যবসায়ী বলেন, বিসিডিএস কোনো ব্যক্তির পৈতৃক সম্পত্তি নয়; এটি একটি জাতীয় গুরুত্বপূর্ণ সংগঠন। তাই এর নেতৃত্বে যোগ্য, সৎ ও গ্রহণযোগ্য ব্যক্তিকে দায়িত্ব দেওয়ার জন্য তারা কেন্দ্রীয় কমিটি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন।

চট্টগ্রামের সাধারণ ঔষধ ব্যবসায়ীরা মনে করছেন, বর্তমান প্রেক্ষাপটে সিন্ডিকেট ভাঙতে এবং সংগঠনে সুশাসন প্রতিষ্ঠা করতে আলমগীর নূরের মতো পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতৃত্ব সময়ের দাবি।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

লালদীঘি অগ্রণী ব্যাংকের ভোল্টে ৪ কোটি ৩৮ লাখ টাকা ‘উধাও’

চট্টগ্রামের লালদীঘি জেলা পরিষদ ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত অগ্রণী...

আলীকদম সেনা জোন ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবাসহ চোরাকারবারি আটক

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পোয়ামুহুরী এলাকায় সেনাবাহিনী ও পুলিশের...

বোয়ালখালীতে বাবার সঙ্গে গোসলে নেমে প্রাণ গেল শিশুর

চট্টগ্রামের বোয়ালখালীতে বাবার সাথে পুকুরে গোসল করতে গিয়ে আবু...

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ...

আরও পড়ুন

লালদীঘি অগ্রণী ব্যাংকের ভোল্টে ৪ কোটি ৩৮ লাখ টাকা ‘উধাও’

চট্টগ্রামের লালদীঘি জেলা পরিষদ ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত অগ্রণী ব্যাংক পিএলসির পূর্ব কর্পোরেট শাখার ক্যাশ ভোল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা উধাও হওয়ার...

আলীকদম সেনা জোন ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবাসহ চোরাকারবারি আটক

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পোয়ামুহুরী এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ১ হাজার ১৯০ পিস ইয়াবাসহ চংলক ম্রো (২৬) নামে এক মাদক চোরাকারবারিকে আটক...

বোয়ালখালীতে বাবার সঙ্গে গোসলে নেমে প্রাণ গেল শিশুর

চট্টগ্রামের বোয়ালখালীতে বাবার সাথে পুকুরে গোসল করতে গিয়ে আবু হুরায়রা সিদ্দিকী (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১২ আগস্ট) দুপুরে উপজেলার পশ্চিম সারোয়াতলী ইউনিয়নের...

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলিসহ মাংরুম ম্রো (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত...