সোমবার, ২৪ আগস্ট ২০২৬

বিসিবির হুঁশিয়ারির পর বেটউইনারের সঙ্গে চুক্তি বাতিল সাকিবের!

ক্রীড়া ডেস্ক

বাংলাদেশ ক্রিকেটের পোস্টারবয় সাকিব আল হাসান বেটউইনার না ছাড়লে বিসিবি সাকিবকে ছাড়ার হুঁশিয়ারি দেওয়ার পর বেটউইনার নিউজের সঙ্গে চুক্তি বাতিল করেছেন এই অলরাউন্ডার। এ খবর নিশ্চিত করেছেন বিসিবির শীর্ষ এক পরিচালক।

বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী জানান, ‘সাকিবের সঙ্গে যোগাযোগ আছে, এটা ইতিবাচক পর্যায়ে এসেছে। লিখিত চিঠি দিয়ে তিনি চুক্তি বাতিলের বিষয়ে জানিয়েছেন আমাদের। বেটউইনারের সাথে তার আর কোনো চুক্তি নেই।’

বেটিং সংস্থা বেট উইনারের অঙ্গপ্রতিষ্ঠান বেট উইনার নিউজ। বেটিং সংক্রান্ত যে কোনও কিছুতেই বিসিবির কড়া নিষেধাজ্ঞা। এমনকি দেশের আইনেও তা নিষিদ্ধ। কিন্তু কোনও কিছুর তোয়াক্কা না করে সাকিব এই বেটিং কোম্পানির অঙ্গপ্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হন।

বিসিবি এ সপ্তাহে চিঠি দিয়ে তাকে সেই প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করার কথা বলেছিল। কিন্তু সাকিব নিজের সিদ্ধান্তে অটল ছিলেন। বোর্ডও হার্ডলাইনে চলে যায়। সাফ জানিয়ে দেওয়া হয়, বেট উইনার নিউজের সঙ্গে চুক্তি বাতিল না হলে দেশের ক্রিকেটে নিষিদ্ধ হয়ে যাবেন সাকিব।

কোনও উপায়ান্তর না দেখে বৃহস্পতিবার সাকিব চুক্তি থেকে সরে আসার কথা মৌখিকভাবে বোর্ডকে জানান। তবে বিসিবি তাকে লিখিতভাবে চুক্তি ভঙ্গের কথা জানাতে বলেছে। যা বৃহস্পতিবার রাতে পাওয়ার সম্ভাবনা রয়েছে। লিখিত চিঠি এলেই ঘোষণা করা হবে এশিয়া কাপের দল।

বৃহস্পতিবার (১১ আগস্ট) বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠানে বোর্ড পরিচালকদের নিয়ে বৈঠকে বসেছিলেন। যেখানে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস ছাড়াও বেশ কয়েকজন পরিচালক ও নির্বাচক কমিটির দুই সদস্য উপস্থিত ছিলেন। বৈঠকে থাকা একাধিক সদস্য নিশ্চিত গণমাধ্যমকে করেছে সাকিবের চুক্তি বাতিলের বিষয়টি।

বৈঠক শেষে বিসিবি সভাপতিও জানিয়েছিলেন সাকিবের চিঠির অপেক্ষায় আছেন তারা, ‘আমরা একটা চিঠি দিয়েছি। আজকের মধ্যে চিঠির উত্তর পাওয়ার কথা। গতকালকের মধ্যেই পাওয়ার কথা ছিল। ওইটা শুনেছি আজকের মধ্যে দিবে বলেছে। আমরা আজ পর্যন্ত অপেক্ষা করবো, এরপর সিদ্ধান্ত নেবো ও থাকবে কি থাকবে না।’

বেটউইনার নিউজের সঙ্গে পার্টনারশিপের এ ঘোষণা সাকিব নিজেই তার অফিসিয়াল ফেসবুক পেইজে দেন। গত মঙ্গলবার রাতে সাকিব ফেসবুকে বেট নিউজের সঙ্গে অফিসিয়াল পার্টনারশিপের ঘোষণা দিয়ে লেখেন, ‘প্রিয় ভক্তরা। বেট নিউজের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তির বিষয়ে ঘোষণা দিতে পেরে আমি গর্বিত।’ সাকিব আরও লেখেন, ‘বেট উইনার নিউজ স্পোর্টস সংবাদের একমাত্র সূত্র। তুমি যদি সবসময় ট্রেন্ডের সঙ্গে থাকতে চাও এবং খুব গুরুত্বপূর্ণ ম্যাচ বিশ্লেষণ ও খেলার হাইলাইটস পেতে চাও তাহলে বেট উইনার নিউজ তোমার জন্য।

সাকিবের এই বিষয়ে বিসিবি অত্যন্ত হার্ডলাইনে। বৈঠক শেষে বিসিবি সভাপতি সাফ জানিয়ে দিয়েছে তারা এই ব্যাপারে জিরো টলারেন্স দেখাবেন। চুক্তি বাতিল না করলে ক্রিকেটের সঙ্গেই সম্পর্ক থাকবে না সাকিবের।

নাজমুল হাসান বলেন, ‘এটা নিয়ে বিকল্প ভাবনার কোনো সুযোগ নেই। বিসিবির অবস্থান প্রথম থেকে যা ছিল এখনও তাই। আমি এসেই বলেছিলাম বিসিবিতে এ ব্যাপারে জিরো টলারেন্স, বিসিবি এগুলো মেনে নিবে না। যে যেভাবেই ব্যাখ্যা করুক। এসবের সাথে সংশ্লিষ্টতার কোনও সুযোগই নেই। যার জন্য তখন আশরাফুলের মত খেলোয়াড়কেও আমাদের বাদ দিতে হয়েছে। সুযোগ নেই। এটা এখন তার ওপর নির্ভর করছে।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজে সাবেক-বর্তমান শিক্ষকদের মিলনমেলা

‘অতীতের স্মৃতি ও বর্তমানের প্রীতি, চলো সবাই একসূত্রে গাঁথি’—এই...

রামগড়ে বিজিবির অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী, শিক্ষা ও খেলাধুলার উপকরণ বিতরণ

দেশের সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান রোধের পাশাপাশি জনসেবামূলক...

রামগড়ে বিজিবির মাসিক নিরাপত্তা ও সম্প্রীতি সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর উদ্যোগে আজ রবিবার...

মহাসড়কে চলন্ত ট্রাকের নিচে প্রাইভেটকার, টেনে নিল ২০০ মিটার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত ট্রাকের নিচে ঢুকে পড়ে একটি প্রাইভেটকার।...

বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেয়ার পর...

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে...

আরও পড়ুন

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ: তিন স্কুলকে ফুটবল দিলেন ক্রীড়া সংগঠক বিপ্লব পার্থ

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী হাটহাজারীর তিনটি স্কুলকে ফুটবল উপহার দিয়েছে বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ও ক্রীড়া সংগঠক বিপ্লব দে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের খেলা বৃষ্টির কারণে একদিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার থেকে পুনরায়...

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে প্রাইম মিনিস্টার কাপ স্কুল ফুটবল টুর্নামেন্ট। প্রধানমন্ত্রী তারেক রহমান টুর্নামেন্টের উদ্বোধন করবেন। এই টুর্নামেন্ট এবং...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া স্মৃতি আন্ত: স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে আজ শুক্রবার। বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রধান...