বুধবার, ২৬ আগস্ট ২০২৬

প্রতিবেশীর সঙ্গে জমি নিয়ে বিরোধ

কর্ণফুলীতে ছুরিকাঘাতে ট্রাক চালক খুন

স্টাফ রিপোর্টার :

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় প্রতিবেশীর সঙ্গে জমির বিরোধের জের ধরে ছুরিকাঘাতে মো. আনোয়ার (৩০) নামের এক ট্রাক চালক খুন হয়েছেন।

বুধবার (১০ আগষ্ট) রাত ৮টার দিকে উপজেলার ফকিরনীর হাট কাঁচা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো. আনোয়ার কর্ণফুলী উপজেলার জুলধা ৪নং ওয়ার্ডের আনিস তালুকদার বাড়ির মৃত কবির আহমেদের ছেলে। সে উপজেলার গোল্ডেন সন কারাখানায় ট্রাক চালক হিসেবে কর্মরত।

বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের ছোট ভাই মো. আরিফ।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নিহত আনোয়ারের পরিবারের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলে আসছিল জাহাঙ্গীরের পরিবারের সাথে।

নিহত যুবক আজ সন্ধ্যার দিকে ফকিরনীর হাট কাঁচা বাজারে অবস্থান করছে এমন খবরে পেছন থেকে আনোয়ারের গাড়ে ছুরিকাঘাত করেন জাহাঙ্গীর।  গুরুতর আহত অবস্থায় আনোয়ারকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ জানান, ছুরিকাঘাতে আহত আনোয়ার চমেক হাসপাতালে মারা গেছেন। মরদেহ উদ্ধার করে মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহটি পরিবারে হস্তান্তর করা হবে।

তিনি বলেন, খুনের সঙ্গে জড়িতদের গ্রেফতার করতে রাত থেকেই অভিযান চলানো হচ্ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ ও শাড়ি এবং গাঁজার বড় চালান আটক করেছে কোস্টগার্ড।মঙ্গলবার (২৫ আগস্ট) কোস্ট...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায় বাংলাদেশ আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক সুনাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলার আহ্বান জানিয়ে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, আগামীর...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার উদ্যোগে বর্ণাঢ্য মোবারক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মোবারক র‍্যালিটি মাদ্রাসা থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম...