বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬

কাপ্তাই হ্রদে মাছ ধরা শুরু ১৮ আগষ্ট 

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, রাঙ্গামাটি

টানা তিন মাস ১৭ দিন বন্ধ থাকার পর আগামী ১৮ আগষ্ট থেকে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে মাছ ধরা শুরু হতে যাচ্ছে।

আজ বুধবার(১০ আগস্ট) বিকালে রাঙ্গামাটি জেলা প্রশাসন কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠক থেকে এ সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠক সূত্র জানা যায় রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে মাছ ধরা শুরু সংক্রান্ত করণীয় নির্ধারণে বুধবার বৈঠক ডাকে জেলা প্রশাসন।

প্রতি বছরের ১ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত এ তিন মাস কাপ্তাই হ্রদে মাছ ধরা বন্ধ থাকলেও ১ আগস্ট থেকে স্বাভাবিক নিয়মে আহরণ শুরু হয়। তবে হ্রদের পানি পর্যাপ্ত না বাড়ায় ও মাছের পোনার বৃদ্ধির লক্ষে গত ২৮ জুলাই বৈঠক ডেকে ১৫ আগস্ট পর্যন্ত প্রথম দফায় ১৫ দিন আহরণ বন্ধের নিষেধাজ্ঞা বাড়ানো হয়। তবে এ বৈঠকে গেল বছরের মতো দ্বিতীয় দফায় আহরণ বন্ধের সময়সীমা বাড়ানো হয়নি।

বিকাল ৪টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই বৈঠকে জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) রাঙ্গামাটি বিপণন কেন্দ্রের ব্যবস্থাপক লেফটেন্যান্ট কমান্ডার মো. তৌহিদুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) রাঙ্গামাটি নদী উপকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা লিপন মিয়া, মৎস্য ব্যবসায়ী উদয়ন বড়ুয়া, আব্দুর শুক্কুর, হারুন, মজিদ, মান্না সওদাগরসহ অন্যরা। বৈঠকে সভার যৌথ সম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের নিয়ন্ত্রণ কক্ষ (কন্ট্রোল রুম) সূত্রে জানা গেছে, কাপ্তাই হ্রদে এখন ৯৫ দশমিক ৬০ মীনস সী লেভেল (এমএসএল) পানি রয়েছে। হ্রদে পানির সর্বোচ্চ ধারণ ক্ষমতা ১০৯ এমএমএস। তবে ১০৫ এমএসএলের ওপর পানি বাড়লে স্লুইসগেইট পানি ছেড়ে দেয় কর্তৃপক্ষ।

মাছ আহরণ শুরুর বিষয়টি নিশ্চিত করে রাঙ্গামাটির জেলা প্রশাসক জানান।১৮ আগস্ট থেকেই কাপ্তাই হ্রদে মাছ আহরণ শুরুর সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ সংক্রান্ত এক বৈঠকে ব্যবসায়ী, বিএফডিসি ও সংশ্লিষ্টদের উপস্থিতিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জেলা প্রশাসক বলেন, হ্রদে বর্তমানে পানির পরিমাণ ৯৬ এমএসএল। যদিও ১০২ এমএসএল হলে হ্রদে আহরণ শুরু হতো। সামনের কদিনে বৃষ্টিপাত হলে হ্রদে পানি বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি। বিএফডিসি রাঙ্গামাটি বিপণনকেন্দ্রের ব্যবস্থাপক লেফটেন্যান্ট কমান্ডার মো. তৌহিদুল ইসলাম জানান, হ্রদে পানির পরিমাণ এখন কিছুটা কম হলেও ধীরে ধীরে বাড়ছে। ২৮ জুলাইয়ের বৈঠকের সময় পানি ছিল ৯০ এমএসএলের মতো, এখন যেটা দাঁড়িয়েছে ৯৬ এমএসএলে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় রেখে ১৮ আগস্ট থেকে মাছ আহরণ হচ্ছে।

প্রসঙ্গত, প্রতি বছরের ১ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত তিন মাস রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে কার্পজাতীয় মাছের সুষম বৃদ্ধি, হ্রদে মাছের প্রাকৃতিক প্রজনন নিশ্চিতসহ অন্যান্য জীববৈচিত্র্য রক্ষায় হ্রদে মাছ ধরা বন্ধ থাকে। এসময় হ্রদের মাছ বাজারজাতকরণ ও স্থানীয় বরফকলগুলোও বন্ধ থাকে। হ্রদে নিষেধাজ্ঞা মানাতে নৌ-পুলিশের পাশাপাশি বিএফডিসির মনিটরিং টিম দায়িত্বপালন করে।

তবে বিগত ৩ বছর ধরে হ্রদের পানি পর্যাপ্ত পরিমাণে না বাড়ার কারণে বিলম্বে মাছ আহরণ হচ্ছে। এর আগের বছরও ১০ দিন বাড়িতে ১১ জুলাই মধ্যে রাতে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। তবে এর আগে স্বাভাবিক নিয়মে ব্যত্যয় ঘটেনি।এবার ও ৩ মাস ১৭ দিন পর মাছ ধরা শুরু হচ্ছে বৃহৎ জলরাশি কাপ্তাই হ্রদে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই...

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের স্মৃতিকে...

আরও পড়ুন

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত...

জুলাই গণঅভ্যুত্থান ছিল বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিক ফসল: শামীম

চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভায় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো আকস্মিক ঘটনা...

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা মাদকবিরোধী বিশেষ অভিযানে একজনকে আটক করেছেন। এ সময় তার কাছ থেকে ৯০ পিস বার্মিজ ইয়াবা,...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক স্টুয়ার্ডকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করেছে র‍্যাব-৭। তার কাছ থেকে ৪ হাজার ৮৫০ পিস ইয়াবা...