বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬

বগুড়ায় কচুখেতে স্কুলছাত্রের রক্তাক্ত লাশ

নিজস্ব প্রতিবেদক

বগুড়ার সাজাপুর চারমাথা সানবান্ধা বানারশি চড়াপাথারে কচুক্ষেতের ভেতর থেকে ছুরিকাঘাতের চিহ্নযুক্ত ফাহিম ফয়সাল শিশির (১৬) নামে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার ৯ আগস্ট দুপুর ১২টায় বনানী সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ফাহিম ফয়সাল শিশিরের লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয় সুত্রে জানা যায়, মঙ্গলবার সকালে এক ব্যক্তি চড়াপাথারে ঘাস কাটতে গিয়ে কচুর জমির ভেতর ফাহিমের মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে তারা মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়।এ সময় ফাহিমের বুকে ও পিঠে প্রায় ৫০টি ছুরিকাঘাতের চিহ্ন দেখা যায়।

সোমবার ৮ আগস্ট ফুলতলা এলাকায় ফাহিমের সঙ্গে তার বন্ধুদের কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে তারা ফাহিমকে মেরে ফেলার হুমকিও দেয়।

এ বিষয়ে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন,কচুখেতে পড়ে থাকা মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মরদেহে উপুর্যপুরি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। হত্যার রহস্য উদঘাটন ও হত্যাকারীদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

নিহত ফাহিম ফয়সাল উপজেলার মাঝিড়া ইউনিয়নের সাজাপুর ফকিরপাড়া গ্রামের শাহাদত হোসেন সাজু ফকিরের ছেলে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান...

চৌদ্দগ্রামে প্রতিপক্ষের হামলায় চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর যুবকের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলার...

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই...

আরও পড়ুন

চৌদ্দগ্রামে প্রতিপক্ষের হামলায় চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর যুবকের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলার আহত কিশোর বিল্লাল হোসেন (২৬) চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর মারা গেছেন।মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় বিল্লাল...

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও অর্থবহ করে তোলার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম সোসাইটি অব ইন্টারভেনশনাল কার্ডিওলজি (Chattogram Society...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পার্কভিউ হাসপাতাল লিমিটেড সাতকানিয়া উপজেলার ৫ নম্বর আমিলাইশ ইউনিয়নের আমিলাইশ আদর্শ উচ্চ...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।বুধবার (৫ আগস্ট) নগরের নিউ মার্কেট চত্বরে...