শুক্রবার, ১৫ মে ২০২৬

ট্রাকের তেলের ট্যাংকিতে কোটি টাকা ইয়াবা: আটক ৩

ট্রাকের তেলের ট্যাংকিতে লুকিয়ে ৫ কোটি ৭০ লাখ টাকার ইয়াবা পাচারের সময়  তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। 

শনিবার ৬ আগস্ট রাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

আটককৃতরা হলেন,মোঃ আমিনুল ইসলাম, হেদায়েত এবং মোঃ নুরুল ইসলাম ।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, ট্রাক মালিক সোহেল ও গ্রেপ্তার আমিনুল সিন্ডিকেট করে কক্সবাজারের টেকনাফ হতে ইয়াবা সংগ্রহ করে গাজীপুরে পাচারের উদ্দেশ্যে ট্রাকের তেলের সিলিন্ডারে ইয়াবা লুকিয়ে রাখে।এসময় মোটা অংকের টাকার প্রলোভন দেখিয়ে গাড়িতে ইয়াবা পরিবহনের জন্য তারা ট্রাকচালক নুরুল ইসলামকে প্রলুব্ধ করে।পরবর্তীতে চকরিয়ার একটি গ্যারেজে বিশেষ পদ্ধতিতে তেলের সিলিন্ডারের মধ্যে গোপন প্রকোষ্ঠ তৈরি করে ইয়াবা পাচার করার চেষ্টা করে।টেকনাফ থেকে চট্টগ্রামে আসার পর সোহেল গাড়ী হতে নেমে যায়। পরে আমিনুল, নুরুল ইসলাম ও হেদায়েত গাজীপুরের উদ্দেশ্যে রওয়ানা দেয়। ড্রাইভিং লাইসেন্স না থাকায় গাজীপুরে তাদের ট্রাকটি তল্লাশি করা হয়।

তল্লাশীকালে অভিনব কায়দায় লুকিয়ে রাখা আনুমানিক ৫ কোটি ৭০ লাখ টাকা মূল্যের এক লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত

ঢাকা শহরের যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন নিয়ে...

ঈদগাঁওতে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দু’জনকে আটক

কক্সবাজার ঈদগাঁওতে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ দু'জনকে গ্রেফতার...

চট্টগ্রামে কুড়া-ভুষি মিশিয়ে তৈরি করা হচ্ছিল ফুচকা, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ফুচকা তৈরির দায়ে তিনটি...

শনিবার খোলা রেখে ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি-বেসরকারি সব অফিসের জন্য...

ইস্পাহানী মাস্টার্স টি-টোয়েন্টি ক্রিকেট শুরু কাল

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি মাস্টার্স...

ওমানে গাড়ির ভেতরে এসি বিস্ফোরণে রাঙ্গুনিয়ার ৪ ভাইয়ের মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলার ওমান প্রবাসী চার ভাইয়ের লাশ উদ্ধার হয়েছে...

আরও পড়ুন

ইস্পাহানী মাস্টার্স টি-টোয়েন্টি ক্রিকেট শুরু কাল

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি মাস্টার্স ক্রিকেট টুর্নামেন্টের ষষ্ট আসর শুরু হচ্ছে আগামীকাল শুক্রবার।চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে সকালে টুর্নামেন্টের উদ্বোধন করবেন চট্টগ্রাম...

ওমানে গাড়ির ভেতরে এসি বিস্ফোরণে রাঙ্গুনিয়ার ৪ ভাইয়ের মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলার ওমান প্রবাসী চার ভাইয়ের লাশ উদ্ধার হয়েছে নিজেদের গাড়ির ভেতর থেকে। ধারণা করা হচ্ছে, ওমানের মেলাদ্দা নামক এলাকায় গতকাল বুধবার ওমানের স্থানীয়...

চকরিয়ায় মসজিদ সংলগ্ন কক্ষ থেকে ইমামের মরদেহ উদ্ধার

কক্সবাজারের চকরিয়ায় এক মসজিদের ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মসজিদসংলগ্ন নিজের থাকার কক্ষে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। এ ঘটনায়...

রৌফাবাদে দুর্বৃত্তদের গুলিতে আহত শিশু রেশমীকে বাঁচানো গেল না

চট্টগ্রামের বায়েজিদ থানাধনি রৌফাবাদে সন্ত্রাসীদের গুলিতে আহত রেশমী আক্তার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। আজ বৃহস্পতিবার (১৪ মে) সকাল সাড়ে ৯টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে...