রবিবার, ১০ মে ২০২৬

রাঙ্গামাটি থেকে ছাড়ছে না আন্তঃজেলার বাস, ভোগান্তিতে সাধারণ মানুষ

নিজস্ব প্রতিবেদক

হঠাৎ করে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে রাঙ্গামাটি থেকে ছাড়ছে না আন্তঃজেলার বাস। এর ফলে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

শনিবার (৬ আগস্ট) সকাল থেকে রাঙ্গামাটি-চট্টগ্রাম মহাসড়ক, রাঙ্গামাটি-খাগড়াছড়ি ও রাঙ্গামাটি-বান্দরবান সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। পূর্বঘোষণা ছাড়াই সড়ক পরিবহন বন্ধ হওয়ায় বিপাকে পড়েছেন এ তিন সড়কে চলাচলকারী যাত্রীরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকার শুক্রবার রাতে জ্বালানি বিভাগের পক্ষ থেকে এক প্রস বিজ্ঞপ্তিতে ডিজেল ও কেরোসিন লিটার প্রতি ৩৪ টাকা বাড়িয়ে ১১৪ টাকা ঘোষণা দেয়। আবার অকটেনে ৪৬ টাকা দাম বাড়িয়ে করা হয় ১৩৫ টাকা। পেট্রল লিটার প্রতি ৪৪ টাকা বাড়িয়ে ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এদিকে, শনিবার সকাল থেকেই চট্টগ্রাম-খাগড়াছড়ি-বান্দরবানগামী কোন বাস রাঙ্গামাটি থেকে ছেড়ে যায়নি। তাই জরুরি কাজে চট্টগ্রামসহ আশপাশের জেলায় যাতায়াতকারী স্থানীয় মানুষ ও পর্যটকরা পড়েছেন বিপাকে।

সরেজমিন ঘুরে দেখা গেছে, জেলা শহরের রিজার্ভ বাজার নতুন বাসস্ট্যান্ড, বনরূপা, কলেজগেইট কাউন্টারসহ চট্টগ্রামগামী পাহাড়িকা পরিবহনের সব কাউন্টারই বন্ধ রয়েছে। চট্টগ্রামগামী লোকাল গণপরিবহন দ্রুতযান সার্ভিসসহ খাগড়াছড়ি-বান্দরবানের লোকাল বাসও বন্ধ রয়েছে। তবে কাউন্টার বন্ধ থাকায় সংশ্লিষ্টদের কাছ থেকে কিছু জানা যায়নি।

চট্টগ্রামগামী মো. ওয়াহিদ নামের এক শিক্ষার্থী জানান, আজ চট্টগ্রামে রেল বিভাগের নিয়োগ পরীক্ষা। রাঙ্গামাটি থেকে অনেক চাকরিপ্রত্যাশী চট্টগ্রামে যাওয়ার জন্য বাস বন্ধ হয়ে পড়ায় বিপদে পড়েছেন। তিনি সহকারী রেল মাস্টার পরীক্ষার পরীক্ষার্থী। এখন সিএনজিঅটোরিকশা চালকরাও বাড়তি দাম চাইছেন।

রাঙ্গামাটির জেলাপ্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান জানান, জ্বালানি তেলের দাম বাড়বে, বিষয়টি ওরা (পরিবহন কর্তৃপক্ষ) জানতো। এমন তো হওয়ার কথা না। বিষয়টি দুঃখজনক।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

শেষ হলো “নতুন কুঁড়ি স্পোর্টস” চট্টগ্রাম পর্ব

শেষ হলো "নতুন কুঁড়ি স্পোর্টস" এর চট্টগ্রাম জেলা পর্ব।...

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৫

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় মারছা পরিবহনের দুই বাসের...

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আমাদের ‘নতুন সংগ্রামে’ নামতে হবে: প্রধানমন্ত্রী

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নির্বাচনের আগে...

লোহাগাড়ায় ভয়াবহ বাস দূর্ঘটনা, নিহত ৪, আহত ২৫

চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী মারসা পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে...

বৈরী আবহাওয়ার ক্ষতি কাটিয়ে আবার মাঠে লবণচাষিরা, ন্যায্যমূল্যের দাবি

বৈরী আবহাওয়ায় ব্যাপক ক্ষতির পর আবারও লবণ উৎপাদনে মাঠে...

ঈদকে সামনে রেখে নাইক্ষ্যংছড়ি সীমান্তে বেপরোয়া চোরাকারবারি

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে...

আরও পড়ুন

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৫

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় মারছা পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৫ জনে দাঁড়িয়েছে। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ২৫...

লোহাগাড়ায় ভয়াবহ বাস দূর্ঘটনা, নিহত ৪, আহত ২৫

চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী মারসা পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত  ২৫ জন গুরুতর আহত হয়েছেন।শনিবার (৯ মে)...

বৈরী আবহাওয়ার ক্ষতি কাটিয়ে আবার মাঠে লবণচাষিরা, ন্যায্যমূল্যের দাবি

বৈরী আবহাওয়ায় ব্যাপক ক্ষতির পর আবারও লবণ উৎপাদনে মাঠে নেমেছেন কক্সবাজার উপকূলের প্রায় ৪০ হাজার লবণচাষি। ঝড়ো হাওয়া ও টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত লবণ মাঠগুলো...

ঈদকে সামনে রেখে নাইক্ষ্যংছড়ি সীমান্তে বেপরোয়া চোরাকারবারি

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত। সীমান্তের একের পর এক দুর্গম পয়েন্ট দিয়ে প্রতিদিনই বাংলাদেশে ঢুকছে বার্মিজ ইয়াবা,...