সোমবার, ২০ এপ্রিল ২০২৬

গলায় শাড়ি পেচিয়ে গৃহবধূর আত্মহত্যা

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবানে নিজঘরে গলায় শাড়ী পেচিয়ে সোনিয়া আক্তার (১৮) নামে এক গৃহবধূ   আত্মহত্যা করেছে ।

শুক্রবার (৫আগষ্ট ) রাত ৯টায় বান্দরবান পৌরসভার ৩নং ওয়ার্ডের কালাঘাটা ফকিরের টিলা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়দের দেয়া তথ্য অনুযায়ী সোনিয়া আক্তার তার নিজ বাড়ীতে গলায় শাড়ি পেচিয়ে আত্মহত্যা করেছে। তিনি ঐ এলাকার মোঃ সেলিম এর স্ত্রী।

ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন, পৌরসভার ৩নংওয়ার্ড কাউন্সিলর অজিত কান্তি দাশ ।

এ বিষয়ে মৃত সোনিয়া আক্তারের মা সাদিকা বেগম জানান,  তার মেয়ে গত তিন মাস আগে দুই পক্ষের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে আলোচনার মাধ্যমে পারিবারিক ভাবে মোঃ সেলিমের সাথে বিবাহ হয় । বিবাহর পর থেকে স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ লেগে থাকত।স্বামী এবং শাশুড়ির উপর অভিমান করে গলায় শাড়ি পেচিয়ে ঘরের তীরে সহিত বেঁধে আত্মহত্যা করেছে।

এ বিষয়ে সদর হাসপাতালে জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ শওকত ইমরান বলেন, রাত সাড়ে নয়টায় লোকজন একজন নারীকে হাসপাতালে নিয়ে আসেন, কিন্তু রোগী হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়।

বান্দরবান সদর থানার এসআই রিয়াদ জানান, মৃতের গলায় দাগ আছে। বর্তমানে সোনিয়া আক্তারের লাশ বান্দরবান সদর হাসপাতালের মর্গে রাখা আছে। আগামী কাল ময়না তদন্ত সহ আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।পরবর্তীতে তদন্ত সাপেক্ষে অন্যান্য আইনী পদক্ষেপ নেওয়া হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নারীকণ্ঠ পত্রিকার নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা

নারীকণ্ঠ পত্রিকার নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা নারীকণ্ঠের প্রধান সম্পাদক...

চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

সারা দেশের ন্যায় চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে যৌথভাবে...

চট্টগ্রামে নৌবাহিনী-কোস্ট গার্ডের অভিযানে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ

সরকার ঘোষিত ‘৫৮ দিনের মৎস্য আহরণ নিষিদ্ধ’ কর্মসূচি বাস্তবায়ন...

পটিয়ায় সন্ত্রাসী হামলায় ব্যবসায়ী আবুল কাশেমের মৃত্যু

চট্টগ্রামের পটিয়া পৌরসভায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ব্যবসায়ী আবুল...

সংরক্ষিত নারী আসনে চট্টগ্রামে বিএনপির মনোনায়ন পেলেন শাকিলা ফারজানা

সংরক্ষিত নারী আসনে মনোনীতদের নামের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে...

বগুড়ায় ফ্যামিলি কার্ড’ বিতরণের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নারীর ক্ষমতায়নের মাধ্যমে পরিবারের জীবনমান উন্নয়নের লক্ষ্যে সরকারের বহুল...

আরও পড়ুন

চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

সারা দেশের ন্যায় চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে যৌথভাবে হাম-রুবেলা (এমআর) টিকাদান ক্যাম্পেইন-২০২৬ উদ্বোধন করা হয়েছে।আজ ২০ এপ্রিল সোমবার সকালে সীতাকুন্ড উপজেলার জঙ্গল সলিমপুরের...

চট্টগ্রামে নৌবাহিনী-কোস্ট গার্ডের অভিযানে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ

সরকার ঘোষিত ‘৫৮ দিনের মৎস্য আহরণ নিষিদ্ধ’ কর্মসূচি বাস্তবায়ন এবং জাটকা নিধন প্রতিরোধে বাংলাদেশ নৌবাহিনী সক্রিয়ভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায়, অবৈধ মৎস্য...

পটিয়ায় সন্ত্রাসী হামলায় ব্যবসায়ী আবুল কাশেমের মৃত্যু

চট্টগ্রামের পটিয়া পৌরসভায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ব্যবসায়ী আবুল কাশেম (৫৭) টানা ৫ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত মারা গেছেন।সোমবার (২০ এপ্রিল)...

সংরক্ষিত নারী আসনে চট্টগ্রামে বিএনপির মনোনায়ন পেলেন শাকিলা ফারজানা

সংরক্ষিত নারী আসনে মনোনীতদের নামের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে ক্ষমতাসীন বিএনপি নেতৃত্বাধীন জোট। সোমবার (২০ এপ্রিল) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ...