বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬

আনোয়ারা

আদালতের নির্দেশ উপেক্ষা করে স্কুল মাঠ দখলের চেষ্টা, রুখে দিল প্রশাসন

নিজস্ব প্রতিবেদক

আনোয়ারা উপজেলায় আদালতের নির্দেশ উপেক্ষা করে হাজীগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ জোরপূর্বক দখলের অপচেষ্টা রুখে দিয়েছে প্রশাসন।

আজ ( ৫ আগষ্ট ) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মুমিন সরাসরি উপস্থিত হয়ে এই মাঠ ভরাট বন্ধ করে দেন।

সূত্রে জানা গেছে, উপজেলার বারখাইন ইউনিয়নের হাজীগাও সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাচীন একটি বিদ্যাপীঠ। স্কুলের মাঠসহ আশপাশের কিছু ভূমি দলিলমূলে কাজী বাড়ির মনির আহমেদের রয়েছে। বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন থাকা সত্বেও তারা আজ জায়গাটিতে ইট বালু দিয়ে নিজেদের দখলে নেওয়ার চেষ্টা করে। তখন স্থানীয় জনগণ বিষয়টি উপজেলা প্রশাসনকে জানালে তৎক্ষণিক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মুমিন সরাসরি উপস্থিত হয়ে পুলিশ এবং স্থানীয় জনগনের সহায়তায় বালিভরাট বন্ধ করে দেন। পরে তারা তাদের ভূল স্বীকার করে মুছলেখা দিয়ে আর কখনোই ‌ এমন কাজ করবেনা বলে অঙ্গীকার করেন।

আনোয়ারা উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ারুল হক বলেন, একটি চক্র স্কুলের জায়গা দখলে নিতে তৎপর। বিষয়টি আদালতে বিচারাধীন আছে। এরপরও তারা জোর পূর্বক দখলের চেষ্টা করছে। আমরা আজ তাদের সেই চেষ্টা প্রতিহত করেছি।

এ বিষয়ে আনোয়ারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মুমিন জানান, কয়েকজন ব্যক্তি খেলার মাঠে ইট বালি ফেলে নিজেদের দখলে নেওয়ার চেষ্টা করে।খবর পেয়ে আমি গিয়ে তাদের কাজ বন্ধ করে দিই। জায়গাটি নিয়ে আদালতে মামলা চলমান আছে। পরে তারা তাদের ভূল স্বীকার করে মুচলেখা দেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান...

চৌদ্দগ্রামে প্রতিপক্ষের হামলায় চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর যুবকের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলার...

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই...

আরও পড়ুন

চৌদ্দগ্রামে প্রতিপক্ষের হামলায় চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর যুবকের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলার আহত কিশোর বিল্লাল হোসেন (২৬) চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর মারা গেছেন।মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় বিল্লাল...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পার্কভিউ হাসপাতাল লিমিটেড সাতকানিয়া উপজেলার ৫ নম্বর আমিলাইশ ইউনিয়নের আমিলাইশ আদর্শ উচ্চ...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।বুধবার (৫ আগস্ট) নগরের নিউ মার্কেট চত্বরে...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত...