বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬

আনোয়ারায় কথিত পীরের ওরশে পুলিশের হানা,ওরশ বন্ধের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

আনোয়ারা উপজেলায় পুলিন শীল নামে কথিত এক ভন্ড পীরের ওরশ বন্ধ করে দিয়েছে পুলিশ ।

বৃহস্পতিবার (৪ আগস্ট) রাতে উপজেলা সদরের বিলপুর গ্রামে ৯ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বারশত ইউনিয়নের পুলিন শীল নামের এক ব্যক্তি আনোয়ারা সদরে শ্রী কবির শাহ নামে একটি আস্তানা গড়ে তুলে দীর্ঘদিন ধরে ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়ে আসছিলো। বেশ কয়েকবছর ধরে আস্তানায় অবস্থান করে সে পানি পড়া সহ বিভিন্ন ধর্মবিরোধী অনৈতিক কর্মকাণ্ড করে আসছিলো। এরই ধারাবাহিকতায় প্রশাসনের অনুমতি না নিয়ে ৪ আগস্ট শ্রী কবির শাহ্ ওরশ ও ৫ আগস্ট পুঁতি পাঠের অনুষ্ঠানের আয়োজন করে পুলিন শীল। এরই মধ্যে তার বিভিন্ন ইসলাম বিরোধী কর্মকাণ্ডে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। বৃহস্পতিবার সকাল থেকে এলাকার মানুষ ইসলাম বিরোধী এই কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানালেও কথিত পীর তার কর্মকাণ্ড চালাতে থাকে। এই নিয়ে শুরু হয় এলাকায় উত্তেজনা। পরবর্তীতে পুলিশ গিয়ে ওরশ বন্ধের নির্দেশ দেয়।

স্থানীয়দের সাথে কথা বলে আরো জানা যায়, কুমিল্লা জনৈক মাজার থেকে একমুঠো মাটি এনে সাদা কাপড় দিয়ে ঘেরাও করে শ্রী কবির শাহ্ নামের একটি মাজার তৈরি করে পুলিন শীল। জানা যায়, জনৈক কবির শাহ্ পীরের মুরীদ দাবি করা পুলিন শীল এর স্ত্রীর নাম আমেনা। তারা মুসলিম এবং হিন্দু ধর্মের বিভিন্ন ধর্মীয় বিষয়কে পুঁজি করে ধর্মবিরূধী অনৈতিক কর্মকান্ড পরিচালনা করে আসছিলো।

এবিষয়ে কথিত পীর পুলিন শীল বলেন, আমি কবির শাহ্ পীর থেকে দীক্ষা নিয়েছিলাম। তাই ওনার ওরশ পালন করতেছি তবে আমার আস্তানার নামের মধ্যে “কবির শাহ্” এর স্থলে “শ্রী কবির শাহ্” হয়ে গেছে ওটা আসলে ভুলক্রমে শ্রী শব্দ লেখা হয়ে গেছে। ওটা সংশোধন করে ফেলা হবে। যেহেতু অনুমতি না নিয়ে এই ওরশের আয়োজন করেছি তাই প্রশাসন এসে এটা বন্ধ করে দিয়েছে।

ঘটনার বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্জা মোহাম্মদ হাছান বলেন, অনুমতি না নিয়ে ওরশের ব্যবস্থা করায় বিলপুর গ্রামের একটি ওরশ বন্ধ করে দেওয়া হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান...

চৌদ্দগ্রামে প্রতিপক্ষের হামলায় চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর যুবকের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলার...

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই...

আরও পড়ুন

চৌদ্দগ্রামে প্রতিপক্ষের হামলায় চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর যুবকের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলার আহত কিশোর বিল্লাল হোসেন (২৬) চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর মারা গেছেন।মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় বিল্লাল...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পার্কভিউ হাসপাতাল লিমিটেড সাতকানিয়া উপজেলার ৫ নম্বর আমিলাইশ ইউনিয়নের আমিলাইশ আদর্শ উচ্চ...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।বুধবার (৫ আগস্ট) নগরের নিউ মার্কেট চত্বরে...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত...