বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬

মৃত্যুদণ্ডপ্রাপ্ত নূর হোসেনকে অস্ত্র মামলায় যাবজ্জীবন কারাদণ্ড 

নিজস্ব প্রতিবেদক

বহুল আলোচিত নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুন মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নূর হোসেনকে অপর একটি অস্ত্র মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। 

বৃহস্পতিবার ৪ আগস্ট  দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (দ্বিতীয়) সাবিনা ইয়াসমিনের আদালত এই রায় প্রদান করেন।

বিষয়টি নিশ্চিত করে জেলা ও দায়রা জজ কোর্টের অতিরিক্ত পিপি মোঃ সালাহ উদ্দীন সুইট বলেন, ২০১৪ সালের একটি অস্ত্র মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি নূর হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।এসময় আরও দুটি মামলার সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। অপর একটি অস্ত্র মামলায় তিন জনের ও একটি মাদক মামলায় এক জনের সাক্ষ্য গ্রহণ হয়েছে।

এ বিষয়ে কোর্ট পুলিশের পরিদর্শক মোঃ আসাদুজ্জামান বলেন, নূর হোসেনের বিরুদ্ধে আজ তিনটি মামলার কার্যক্রম পরিচালনা করেছেন আদালত। এরমধ্যে দুটি অস্ত্র মামলার একটিতে যাবজ্জীবন এবং অপর অস্ত্র মামলায় তিন জনের সাক্ষ্যগ্রহণ হয়।

এছাড়া আরেকটি মাদক মামলায় একজনের সাক্ষ্য নেওয়া হয়। রায় ঘোষণার পূর্বে নূর হোসেনকে কঠোর নিরাপত্তায় কাশিমপুর কারাগার থেকে নারায়ণগঞ্জ আদালতে আনা হয়। মামলার রায় কার্যক্রম শেষে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

২০১৪ সালের ১৫ মে সিদ্ধিরগঞ্জের শিমরাইল টেকপাড়া এলাকায় নূর হোসেনের বাড়ি হতে একটি রিভলবার, ৮ রাউন্ড গুলি ও ৮ টি শটগানের কার্তুজ উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে বাদী হয়ে মামলা দায়ের করেন সিদ্ধিরগঞ্জ থানার এস আই মাসুদ খান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান...

চৌদ্দগ্রামে প্রতিপক্ষের হামলায় চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর যুবকের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলার...

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই...

আরও পড়ুন

চৌদ্দগ্রামে প্রতিপক্ষের হামলায় চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর যুবকের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলার আহত কিশোর বিল্লাল হোসেন (২৬) চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর মারা গেছেন।মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় বিল্লাল...

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও অর্থবহ করে তোলার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম সোসাইটি অব ইন্টারভেনশনাল কার্ডিওলজি (Chattogram Society...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পার্কভিউ হাসপাতাল লিমিটেড সাতকানিয়া উপজেলার ৫ নম্বর আমিলাইশ ইউনিয়নের আমিলাইশ আদর্শ উচ্চ...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।বুধবার (৫ আগস্ট) নগরের নিউ মার্কেট চত্বরে...