শুক্রবার, ১ মে ২০২৬

সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে প্রশাসনের অভিযান

৭শ’ একর পাহাড়ি জমি উদ্ধার

অশোক দাশ, সীতাকুণ্ড প্রতিনিধি

সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরস্থ দূর্গম পাহাড়ি এলাকা আলীনগরে অবৈধ বসবাসকারীদের উচ্ছেদ অভিযান চালিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন।

মঙ্গলবার (২ আগস্ট) দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের নেতৃত্বে এ  অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানো হয়।

এসময় যৌথ বাহিনীর সহযোগিতায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে আলীনগরে পাহাড় কেটে অবৈধভাবে বসবাসকারীদের উচ্ছেদ করা হয়। বিপুল সংখ্যক ঘর বাড়ি, দোকানপাটসহ বিভিন্ন স্থাপনা গুড়িয়ে দেয়া হয় বুলডোজার দিয়ে। শত শত বসবাসকারী ছিন্নমূল বাসিন্দাদের বিক্ষোভের মুখে পড়তে হয় প্রশাসনের কর্মকর্তাদের। এতে দখলে থাকা প্রায় ৭শ’ একর পাহাড়ি জমি উদ্ধার করে জেলা প্রশাসন।

সরেজমিনে দেখা গেছে, উচ্ছেদ অভিযান শেষে ফেরার পথে প্রায় ১ হাজার স্থানীয় এলাকাবাসী আলীনগরের তিনটি পয়েন্টে মানব প্রাচীর করে গড়ে তুলে। জেলা প্রশাসনের কর্মকর্তারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে নিয়ে সেই প্রাচীর ডিঙিয়ে উচ্ছেদ অভিযান শুরু করে। পরে জঙ্গল সলিমপুরের জন্য সাজানো মাস্টার প্ল্যান অনুযায়ী নির্ধারিত স্থানে সাইনবোর্ড টাঙিয়ে দেন কর্মকর্তারা।

এ প্রসঙ্গে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হোসেন বলেন, ‘অভিযানে গেলে সংঘবদ্ধ চক্র কিছু নারীকে দিয়ে একটা সিনক্রিয়েট করার চেষ্টা করে থাকে সব সময়। এবারও তারা এরকম করার চেষ্টা করেছে। তবে কোনরকম বল প্রয়োগ করা ছাড়াই আমরা তাদের সরিয়ে দিয়েছি।‘

অভিযানে চট্টগ্রাম জেলা প্রশাসক মমিনুর রহমান বলেন, ‘চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরের ৩ হাজার ১শ’ একর এলাকায় পাহাড়ি এবং টিলা শ্রেণির খাস জমি রয়েছে। এই পাহাড় এবং টিলা কেটে একদল ভূমিদস্যূ ও সন্ত্রাসী অবৈধ বসতি স্থাপন করছে। পাশাপাশি দোতলা, চারতলা বিশিষ্ট স্ট্রাকচারও গড়ে তুলছে। কেবলমাত্র ভূমি দখলের উদ্দেশ্যে তারা একটি নিজস্ব সিস্টেম চালু করেছে। তারা জমির মালিকানা হস্তান্তর করছে এবং বিনিময় মূল্য নির্ধারণ করেছে। শুধু তাই নয়, বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে সন্ত্রাসীরা এসে এখানে আশ্রয় নিচ্ছে। ভূমিদস্যূ ইয়াসিন, মশিউররা তাদেরকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে।’

তিনি বলেন, ‘সরকার এখানে একটি মহাপরিকল্পনা করেছে। যেটুকু পাহাড় কাটা হয়েছে তার পরিবেশ প্রতিবেশকে ঠিক রেখে অবশিষ্ট অংশটুকুতে যে পাহাড় এবং টিলা রয়েছে তা আমরা সংরক্ষণ করবো। যে জায়গাটুকুর গাছ কেটে সবুজায়ন ধ্বংস করা হয়েছে সেখানে আমরা ২ লাখের মতো বনজ, ফলজ ও ওষুধি গাছের চারা রোপন করবো। তথ্যমন্ত্রী নিজেই এসে এসব চারা রোপনে অংশ নেবেন।’

জেলা প্রশাসক বলেন, ‘আমরা এ ৩ হাজার ১শ’ একর জমিতে চট্টগ্রামবাসীর জন্য সবচেয়ে পরিবেশবান্ধব একটি মহাপরিকল্পনা হাতে নিয়েছি। সে মহাপরিকল্পনার অধিকাংশ জুড়ে থাকবে ইকোপার্ক, রিসোর্ট, সাফারি পার্ক ইত্যাদি। এখানে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার স্থানান্তরের সিদ্ধান্ত নেয়া হয়েছে। তাছাড়া এখানে স্পোর্ট ভিলেজ, আন্তর্জাতিক মানের বিভিন্ন হাসপাতাল, সিটি করপোরেশনের বিভিন্ন স্থাপনা, তথ্য ভবন ও বাংলাদেশ বেতারসহ বিভিন্ন স্থাপনা গড়ে তোলা হবে। যাতে করে যে টিলা ও পাহাড়টুকু কাটা হয়েছে তা বাদে অবশিষ্ট অংশটুকু আমরা সংরক্ষণ করতে পারে। এখানে যেসব স্থাপনা হবে সবকিছুই পরিবেশ, প্রতিবেশ ঠিক রেখেই বাস্তবায়ন করা হবে।’

মমিনুর রহমান বলেন, ‘মাস্টার প্ল্যান প্রনয়নের কাজে আমরা হাত দিয়েছি, সার্ভে চলছে। আগামী এক মাসের মধ্যে জঙ্গল সলিমপুরের মাস্টারপ্ল্যান সরকারের কাছে উপস্থাপন করতে পারবো। প্রকৃত অর্থে যারা একেবারেই ভূমিহীন, নিঃস্ব আমরা তাদেরকে সরকারি আশ্রয়ণ কর্মসূচির আওতায় প্রত্যেকের পূনর্বাসন করবো। আর যারা ভূমিদস্যূ, এখানে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছে। ঘর ভাড়া দিচ্ছে, জমি হস্তান্তর করছে। তাদের কাউকেই আমরা ছাড় দেবো না।’

তিনি আরও বলেন, ‘যারা এখানে ঝুঁকি নিয়ে পাহাড়ে বসবাস করছে তাদেরকে যত দ্রুত সম্ভব আমরা এখান থেকে সরিয়ে নেবো। গত দশ বছরে কেবল চট্টগ্রাম জেলায় ২২৭ জন মানুষ মৃত্যুবরণ করেছেন। আমরা পাহাড়ধসে আর একটি মৃত্যুও দেখতে চাই না।’

এসময় জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক বলেন, সরকারি খাস জমিতে পাহাড়খেকো ইয়াসিন ও তার সাঙ্গপাঙ্গরা অনেকদিন যাবৎ পাহাড় কেটে অবৈধ স্থাপনা নির্মাণ করেছে। যারা এখানে এসব স্থাপনা নির্মাণ করে ব্যবসা করছে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।

তিনি বলেন, ইতোমধ্যে জেলা পুলিশের পক্ষ থেকে কুখ্যাত পাহাড়খেকো সন্ত্রাসী ইয়াসিনকে গ্রেপ্তার করা হয়েছে। সে জেলহাজতে আছে। তার সাঙ্গপাঙ্গ যারা আছে কাউকে ছাড় দেওয়া হবে না। প্রত্যেককেই আইনের আওতায় নিয়ে আসা হবে এবং পাহাড় কেটে যে অপরাধ তারা করেছে এবং অভয়ারণ্য গড়ে তুলেছে, এজন্য তাদের বিরুদ্ধে সর্বাত্মক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এস এম রশিদুল হক আরও বলেন, এখানে বিভিন্ন সরকারি দফতর স্থাপিত হবে। এই এলাকাটি চমৎকার একটি এলাকায় পরিণত হবে। এখানে কাজের ব্যপ্তি অনেক বেশি। অনেক এলাকা জুড়ে অবৈধ স্থাপনা ছড়িয়ে ছিটিয়ে আছে। এসব জায়গায় কাজ করতে হলে প্রত্যেক বাহিনীর সহযোগিতা লাগবে। এখানে জেলা পুলিশের ৬০ সদস্য ও র‌্যাব, আনসারসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা এসেছেন। বর্তমানে নিরাপত্তা চৌকিতে ৮ জন সদস্য আছে। এর বাইরে এখানে একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প ও একটি র‌্যাবের ক্যাম্পের জন্য জায়গা নির্ধারণ করেছি। জেলা প্রশাসন চূড়ান্তভাবে জায়গা দিলে আমরা এক সপ্তাহের মধ্যে পুলিশ ক্যাম্প বিশালাকারে স্থাপন করবো।

অভিযানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নাজমুল আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক (এল এ) মাসুদ কামাল, উপজেলা নির্বাহী অফিসার জনাব মো. শাহাদাত হোসেন, সহকারী কমিশনার (ভূমি), সীতাকুণ্ড মো. আশরাফুল আলম, নির্বাহী ম্যাজিস্ট্রেট নু এমং মারমা, অতিরিক্ত পুলিশ সুপার, সীতাকুন্ড সার্কেল আশরাফুল করিম, অফিসার্স ইনচার্জ আবুল কালাম আজাদ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চকরিয়ায় বাসচাপায় বিএনপি নেতা নিহত

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী এলাকায় বাসের চাপায় মো. ইয়াসিন (২২)...

শ্রমজীবী মানুষের রক্তঝরা গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন আজ

মহান মে দিবস আজ। মাঠেঘাটে, কলকারখানায় খেটে খাওয়া শ্রমজীবী...

কোনোভাবেই এই সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী

শহীদদের আত্মত্যাগ এবং সাধারণ মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি...

চট্টগ্রামে জলাবদ্ধতা:অবশেষে দুঃখ প্রকাশ সিডিএ চেয়ারম্যানের

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে অবশেষে দুঃখ প্রকাশ করেছেন...

সংসদে আসা শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

সংসদ অধিবেশন পরিদর্শন করতে আসা ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের...

সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী নির্বাচিত , গেজেট প্রকাশ

‘ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৪৯ জন প্রার্থীকে...

আরও পড়ুন

চকরিয়ায় বাসচাপায় বিএনপি নেতা নিহত

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী এলাকায় বাসের চাপায় মো. ইয়াসিন (২২) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বরইতলী...

শ্রমজীবী মানুষের রক্তঝরা গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন আজ

মহান মে দিবস আজ। মাঠেঘাটে, কলকারখানায় খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে রক্তঝরা সংগ্রামের গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন। দীর্ঘ বঞ্চনা আর শোষণ থেকে মুক্তি...

সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী নির্বাচিত , গেজেট প্রকাশ

‘ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৪৯ জন প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রিটার্নিং কর্মকর্তা ও ইসির...

চট্টগ্রামে পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ৪, তিনজন অস্ত্র ব্যবসায়ী

চট্টগ্রামে পৃথক দুটি অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ ৪ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।বুধ ও বৃহস্পতিবার (২৯ ও ৩০ এপ্রিল) চট্টগ্রামের...