বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬

টেকনাফে ইয়াবাসহ আটক-৭

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ২১ হাজার পিস ইয়াবাসহ ৭ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনী।

মঙ্গলবার (২ আগষ্ট) রাত ২টার দিকে সেন্টমার্টিন ছেঁড়াদ্বীপ বঙ্গোপসাগর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

কোস্ট গার্ড সুত্রে জানা যায়,রাতে বিসিজি স্টেশন সেন্টমার্টিন কোস্ট গার্ড বাহিনীর সদস্যরা মাদক-চোরাচালান প্রতিরোধ টহল দলের সদস্যরা মিয়ানমার হতে মাদকের চালান আসার সংবাদ পেয়ে সেন্টমার্টিন ছেঁড়াদ্বীপ সংলগ্ন এলাকায় কৌশলী অবস্থান নেয়। কিছুক্ষণ পর বঙ্গোপসাগরে সেন্টমার্টিন ছেঁড়াদ্বীপ শূণ্যরেখা অতিক্রম করে ১টি কাঠের নৌকা দেখে দাড়ানোর জন্য চ্যালেঞ্জ করে। নিরুপায় হয়ে নৌকা ফেলে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবঝুম এলাকার মোসন আলীর দুই ছেলে ফরিদ আলম (৪৭) আবুল কাসেম (৪০), বাদশাহ মিয়ার ছেলে জসিম উদ্দিন (১৯), আব্দুর শুক্কুরের ছেলে সলিমুল্লাহ (২৮), মৃত লাল মোহাম্মদের ছেলে আমানউল্লাহ (৪০), জাফর আহমেদ এর ছেলে সোহেল উদ্দিন (২২), কুতুবঝুম ইউনিয়নের পশ্চিম পাড়া এলাকার মৃত নাজির মিন্ত্রীর ছেলে নিজাম উদ্দিন (৩৫) কে আটক করে।

তাদের জিজ্ঞাসাবাদে নৌকার ভিতরে লুকানো অবস্থায় ২১ হাজার পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়।

এব্যাপারে লেঃ কমান্ডার বিএন (মিডিয়া কর্মকর্তা) খন্দকার মুনিফ তকি জানান, ইয়াবাসহ আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের পর টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল...

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ হলো ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্নপূরণ হলো...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি...

মাল্টিভোকাল মেমোরিতে ভিন্নমতের প্রান্তিকীকরণ এবং কুর্দি জনগোষ্ঠীর অভিজ্ঞতা

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এমন একটি জনগোষ্ঠী রয়েছে, যাদের ইতিহাস আধুনিক...

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান...

চৌদ্দগ্রামে প্রতিপক্ষের হামলায় চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর যুবকের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলার...

আরও পড়ুন

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পার্কভিউ হাসপাতাল লিমিটেড সাতকানিয়া উপজেলার ৫ নম্বর আমিলাইশ ইউনিয়নের আমিলাইশ আদর্শ উচ্চ...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত...

জুলাই গণঅভ্যুত্থান ছিল বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিক ফসল: শামীম

চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভায় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো আকস্মিক ঘটনা...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক স্টুয়ার্ডকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করেছে র‍্যাব-৭। তার কাছ থেকে ৪ হাজার ৮৫০ পিস ইয়াবা...