উখিয়ায় অনুমোদন বিহীন আবাসিক আরফাত হোটেলে ঝুলন্ত অবস্থায় এক যুবতীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার সকাল ১১ দিকে আরফাত হোটেল থেকে পুলিশ লাশ উদ্ধার করে।
সোমবার রাতে ফ্যানে ওরনা দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্নহত্যা করেছে।
নিহত যুবতী হলেন,টেকনাফ উপজেলার হৃীলা এলাকার জিসান মিয়ার মেয়ে নুসরাত জাহান লিজা(২৩)।
আরফাত হোটেলের ম্যানেজার সাইফুল ইসলাম জানান,নুসরাত জাহান লিজা নামের এক যুবতী সন্ধ্যা সাড়ে ৫ দিকে ৩০৪ নং রুমটি ৩ ঘন্টার জন্য বুকিং করেন।সে আরও জানায়,তার বোন নাকি চট্টগ্রাম থেকে কক্সবাজার নেমে উখিয়া আসলে তার সাথে বাড়িতে চলে যাবে বলে রুমটি বুকিং করেন।৩ ঘন্টা অতিক্রম হলে তাকে ডাকতে গিয়ে দেখি ফ্যানে লাশ ঝুলতে দেখে মালিকপক্ষকে জানালে মালিকপক্ষ উখিয়া থানায় বিস্তারিত জানালে ভিতর থেকে দরজা বন্ধ থাকায় পুলিশ লাশ উদ্ধার করতে পারেনি।
উখিয়া থানার ওসি (তদন্ত) বিপুল চন্দ দে জানান,মঙ্গলবার সকাল ১১ টার দিকে কক্সবাজার থেকে পিবিআই এসে দরজা ভেঙ্গে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তিনি আরও জানান,নিহত যুবতীর মিত্যুর রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।
