শনিবার, ১৫ আগস্ট ২০২৬

সীতাকুণ্ডে গণধর্ষণ মামলার প্রধান আসামীসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের সীতাকুণ্ডে অভিযান চালিয়ে গণধর্ষণ মামলার প্রধান আসামি মোঃ সাদ্দাম হোসেন এবং মামলার ৩ নং আসামী মোঃ জাহেদ ওরফে মোস্তফা জাহেদ নামের দুই জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

শুক্রবার দিবাগতরাতে বাড়ককুণ্ড মিজিপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

আজ শনিবার (৩০ জুলাই) দুপুর ৩টায় সিপিসি-৩ চান্দগাঁও ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‌্যাব-৭ এর অধিনায়ক কর্নেল এম এ ইউসুফ বিষয়টি নিশ্চত করে জানান, ধর্ষণের শিকার নারী সীতাকুণ্ড থানার হাশেমনগরে একটি ভাড়া বাসায় থাকেন।

কিছুদিন আগে তার স্বামী পুলিশের কাছে আটক হয়ে জেলে যাওয়ায় সন্তানদের নিয়ে তার বাবার বাড়ি উপজেলার মুরাদপুরে চলে যান তিনি।

বিগত ২৮ জুলাই সন্ধ্যায় কতিপয় দূর্বৃত্ত তার বাসায় ঢুকে মালামাল বের করে নিয়ে যাওয়ার খবর পেয়ে সেখানে গিয়ে ঘরের দরজা খোলা এবং জিনিসপত্র সব ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখেন তিনি। লুন্ঠিত আনুমানিক দেড় লক্ষ টাকার মালামাল আনতে তার ভাগিনা ও ফুফাতো ভাইয়ের ছেলেসহ রাত সোয়া ১২টায় ঘর থেকে বের হন তিনি।

পথে বাড়বকুণ্ড ইউনিয়ন পরিষদ সংলগ্ন রাস্তার ওপর দুর্বৃত্তরা তার ভাগিনা ও ভাইপোকে মারধর করে রেল লাইনের একটি ঝুপড়ি ঘরে আটকে রেখে তাকে ধর্ষণ করে।পরে ধর্ষণের ছবি মোবাইলে ধারণ করে অস্ত্রের ভয় দেখিয়ে পালিয়ে যায় দূর্বৃত্তরা।

যাওয়ার সময় তাদের কাছে থাকা নগদ ১০ হাজার টাকা ও তিনটি মোবাইলও নিয়ে যায়। পরবর্তীতে ভিকটিমের বড় ভাই তাকে উদ্ধার করে সীতাকুন্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার ব্যবস্থা করেন।

এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করর ও ১ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন।

তিনি আরো বলেন, মামলাটি স্পর্শকাতর হওয়ায় র‌্যাব অভিযান চালিয়ে শুক্রবার ২৯ জুলাই রাতে বাড়ককুণ্ড এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি ও ৩ নম্বর আসামিকে গ্রেপ্তার করে।

আটককৃতদের বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় মাদক, অস্ত্র, ডাকাতি, ছিনতাইসহ মোট ৬ টি মামলা পাওয়া গেছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময়...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির...

আরও পড়ুন

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে। সকাল দুর্টনার পরপরই ৫ জন...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত (১১) নামে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।‎‎শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ১২টায় উপজেলার ১ নম্বর...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির সংখ্যা আরও বৃদ্ধি পেয়ে ৮ জনে দাঁড়িয়েছে। ছুটির দিনে নূন্যতম নিরাপত্তামূলক ব্যবস্থা ও ‘সেফটি টিম’...