শনিবার, ১৫ আগস্ট ২০২৬

বোয়ালখালীতে কুকুরের হানায় অতিষ্ট গ্রামবাসী

জয়নাল, বোয়ালখালী

বোয়ালখালী উপজেলার উত্তর সারোয়াতলীতে কুকুরের অত্যাচারে অতিষ্ট গ্রামবাসী। প্রতিদিন কারো না কারো হাঁস-মুরগি খেয়ে ফেলছে কুকুরের দল। গ্রামে কুকুরের উৎপাত বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন গ্রামবাসী। দ্রুত কুকুরের অত্যাচার থেকে পরিত্রাণ চান এলাকাবাসী।

স্থানীয় বাসিন্দা মো.বাবর জানান, উত্তর সারোয়াতলী গ্রামে দল বেঁধে অচেনা কুকুরের দল ঘুরে বেড়ায়। খুবই হিংস্র প্রকৃতির কুকুরের দলটি প্রতিদিন সকালে ঘরে পালিত হাঁস-মুরগি খেয়ে ফেলছে। গত বুধবার তাদের ১টি হাঁস ও ২টি মুরগি খেয়ে ফেলেছে কুকুরে।

আজ শুক্রবার (২৯ জুলাই) সাবেক ইউপি সদস্য মো. জসিমের ১টি মুরগি ও মরহুম বীর মুক্তিযোদ্ধা রাজা মিয়ার বাড়ির ১টি মোরগ এবং ১টি মুরগি খেয়ে ফেলেছে। এর আগে রানু আকতারের ১টি মুরগি খেয়ে ফেলেছে কুকুরের দল।

দলটিতে প্রায় ১০-১৫টি কুকুর রয়েছে জানিয়ে সাবেক ইউপি সদস্য মো. জসিম বলেন, ‘কুকুরের দলটি এলাকাবাসী ধাওয়া দিয়ে তাড়িয়ে দিলেও বারবার ফিরে আসছে। কিছুতেই নিবৃত্ত করা যাচ্ছে না। সকাল হলেই কারো না কারো হাঁস মুরগির ওপর ঝাঁপিয়ে পড়ে কুকুরের দলটি। এতে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে।’ কুকুরের অত্যাচার বন্ধ না হলে এলাকায় কেউ আর হাঁস-মুরগি পালন করবে না বলে জানান তিনি।

মো. শাহীনুর কিবরিয়া মাসুদ বলেন, ঘরের ৪টি ডিম পাড়া দেশি মুরগি কুকুরের দল খেয়ে ফেলেছে। এতে মন ভেঙে গেছে। তাই নতুন করে আর মুরগি পালন করছি না।

সারোয়াতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. বেলাল হোসেন বলেন, বেওয়ারিশ কুকুরের অত্যাচার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এতে গৃহপালিত পশু-পাখি পালন করা মুশকিল হয়ে পড়েছে।

এ ব্যাপারে পদক্ষেপ নিতে এলাকাবাসীর সাথে আলোচনা করা হচ্ছে।

উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুরুল আলম বলেন, এ বিষয়ে মাসিক আইন শৃঙ্খলার সভায় তুলবো। উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তাকে প্রয়োজনীয় পদক্ষেপের জন্য বলা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময়...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির...

আরও পড়ুন

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে। সকাল দুর্টনার পরপরই ৫ জন...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত (১১) নামে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।‎‎শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ১২টায় উপজেলার ১ নম্বর...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির সংখ্যা আরও বৃদ্ধি পেয়ে ৮ জনে দাঁড়িয়েছে। ছুটির দিনে নূন্যতম নিরাপত্তামূলক ব্যবস্থা ও ‘সেফটি টিম’...