সোমবার, ২৭ জুলাই ২০২৬

রামগড় সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ

শুভাশীষ দাশ, রামগড় প্রতিনিধি

খাগড়াছড়ির রামগড় সীমান্তে অভিযান চালিয়ে অবৈধভাবে বাংলাদেশে আনার সময় প্রায় ৪০ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ করেছে বিজিবি।

বৃহস্পতিবার (২৮ জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে রামগড় পৌরসভার কাশিবাড়ী বিওপির বড়খেদা নামক স্থানে মালিকবিহীন অবস্থায় এসব শাড়ি জব্দ করা হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত আড়াইটায় রামগড় ৪৩ বিজিবির অধীনস্থ কাশিবাড়ী বিওপিতে কর্মরত হাবিলদার মো. লুৎফর রহমানের নেতৃত্বে একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে কাশিবাড়ী বিওপির বড়খেদানামক স্থানে অভিযান চালায়। এ সময় পাচারকারীরা বিজিবির টহল দলের উপস্থিতির টের পেয়ে ভারত থেকে আনা শাড়ির গাইড গুলো ফেলে দ্রুত অন্ধকারে পালিয়ে যায়। বিজিবি সদস্যরা বিপুল পরিমাণ শাড়ি জব্দ করে নিয়ে আসে। জব্দকৃত শাড়ি গুলোর আনুমানিক মূল্য ৩৯ লক্ষ ২০ হাজার টাকা। বর্তমানে ভারতীয় শাড়ি গুলো সীতাকুণ্ড কাষ্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

৪৩ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মো. হাফিজুর রহমান বলেন, সীমান্ত এলাকায় অবৈধ মাদক-চোরাচালান প্রতিরোধ, অপরাধ কর্মকাণ্ড দমন ও সীমান্ত সুরক্ষায় বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে...

পেকুয়ায় ইউপি সচিবের বাড়িতে ভয়াবহ ডাকাতি

কক্সবাজারের পেকুয়া পৌরসভায় এক ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি...

শিক্ষার্থীদের ক্লাসমুখী করা এখন বড় চ্যালেঞ্জ

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার বিকাশে ব্যক্তি উদ্যোগের অবদান দীর্ঘদিনের। স্বাধীনতার...

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

আরও পড়ুন

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক যুবকে তুলে নিয়ে নির্মমভাবে খুন করেছে দুর্বৃত্তরা।শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় চমেকে চিকিৎসাধীন অবস্থায় তার মর্মান্তিক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি যেন পাহাড়ের চুড়ায় অর্গানিক ফলের একখণ্ড স্বর্গরাজ্য

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালক থাকাকালে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে...