চট্টগ্রামের মিরসরাইয়ে দেশীয় পিস্তল ও ম্যাগাজিনসহ ৩ অস্ত্রধারী সন্ত্রাসী কে আটক করেছে র্যাব-৭। (২৬ জুলাই) সকাল ১১ টায় মিরসরাই পৌরসদরের ফুটওভার ব্রিজের নিচের বাস স্টপেজ থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলার দুর্গপুর ইউনিয়নের পূর্ব দুর্গপুর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে মো. রিয়াজ উদ্দিন (৩০), মঘাদিয়া ইউনিয়নের মধ্যম মঘাদিয়া গ্রামের মৃত খোরশেদ আলমের ছেলে আব্দুল কাদের (২৯)। ও কুমিল্লা জেলার দেবিদ্বার থানার বড়কন্তা গ্রামের মো. আবুল হাসেমের ছেলে মো. রবিউল হোসেন (৩০)।
র্যাব-৭ এর সিনিয়র সহরকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার জানান, উদ্ধারকৃত অস্ত্রদিয়ে তারা দীর্ঘদিন যাবৎ স্থানীয়ভাবে এলাকায় প্রভাব বিস্তার করে আসছে। গত স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে এলাকায় আধিপত্য বিস্তারসহ প্রতিপক্ষকে ভয়-ভীতি দেখাতেও অস্ত্রটি ব্যবহার করতো তারা।
এছাড়াও বিভিন্ন মাদক ব্যবসায়ীদের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও বহনে নিরাপত্তা নিশ্চিত করতে অস্ত্রটি ব্যবহার করত। উদ্ধারকৃত অস্ত্র আইনানুগ প্রক্রিয়া শেষে থানায় হস্তান্তর করা হয়েছে।
মিরসরাই থানার উপ-পরিদর্শ (এসআই) কৃষ্ণ লাল ঘোষ বলেন, এই ঘটনায় র্যাব-৭ মঙ্গলবার রাতে বাদী হয়ে একটি অস্ত্র মামলা দায়ের করেন।
আটককৃত ৩ আসামীকে বুধবার সকালে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে।
