রবিবার, ১৬ আগস্ট ২০২৬

রাউজান হচ্ছে লেটেস্ট প্রযুক্তির ৪শ’ ৩৮ মেগাওয়াটের কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র

দেশের ইতিহাসে সবচেয়ে লেটেস্ট প্রযুক্তির ৪শ’ ৩৮ মেগাওয়াটের কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে রাউজানে। আধুনিক প্রযুক্তির এই বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণের ফলে একদিকে গ্যাস সাশ্রয় যেমন হবে অন্যদিকে উৎপাদন খরচও হবে কম।

আগের পুরনো ৪২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের স্থানে নির্মিত হতে যাচ্ছে অত্যাধুনিক প্রযুক্তির এই বিদ্যুৎ কেন্দ্রটি। আগের ৪২০ মেগওয়াটের পুরনো বিদ্যুৎ কেন্দ্রটি আর ব্যবহার উপযোগী নয় বলে জানান প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ইতোমধ্যে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণের প্রস্তাব অনুমোদন পেয়েছে। প্রকল্পের ঠিকাদার নিয়োগ হয়ে গেছে। এখন চুক্তি স্বাক্ষর হবে ঠিকাদারের সাথে। ৪০০ মেগাওয়াট ক্ষমতার গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটি স্থাপনের দায়িত্ব পেয়েছে চীনের সেপকো-থ্রি ইলেক্ট্রনিক পাওয়ার কনস্ট্রাকশনস কোম্পানি লিমিটেড। গ্যাসভিত্তিক এ বিদ্যুৎ কেন্দ্রে প্রতি ইউনিটের দাম পড়বে ১ টাকা ৩৮ পয়সা।

২ হাজার ৮৭ কোটি টাকার এই প্রকল্পে মধ্যে শুধুমাত্র বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ব্যয় হবে ১৮শ’ কোটি টাকা। এই প্রকল্পে ২শ’ কোটি টাকা সাশ্রয় হবে বলে জানান প্রকল্প পরিচালক প্রকৌশলী মুন্সী বশির আহমেদ।

এই ব্যাপারে রাউজান ৪০০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল নতুন বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প পরিচালক প্রকৌশলী মুন্সী বশির আহমেদ চট্টগ্রাম নিউজকে জানান, রাউজানে ৪০০ মেগাওয়াটের নতুন যে বিদ্যুৎ কেন্দ্রটি নির্মিত হবে সেটি হবে দেশের সর্বশেষ লেটেস্ট প্রযুক্তির বিদ্যুৎ কেন্দ্র। এটি দেশের জন্য উন্নত প্রযুক্তির মডেল হবে। ইউরোপ এবং আমেরিকার মোস্ট মর্ডান টেকনোলজি ব্যবহার করা হবে এই বিদ্যুৎ কেন্দ্রে। সমস্ত যন্ত্রপাতি সিমেন্স কোম্পানীর।

আগামী ৬ মাসের মধ্যে নতুন বিদ্যুৎ কেন্দ্রের কাজ শুরু হবে। নতুন বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ হলে পুরনো বিদ্যুৎ কেন্দ্রটি খুলে ফেলা হবে। সেটি আর ব্যবহার করা যাবেনা।

রাউজান তাপ বিদ্যুৎ কেন্দ্রের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. জসীম উদ্দিন ভূইয়া চট্টগ্রাম নিউজকে জানান, রাউজানে ২১০ মেগাওয়াট করে ২টি তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা ৪২০ মেগওয়াট। এই ইউনিট দুটি বর্তমানে বন্ধ রয়েছে। পুরনো ইউনিট দুটির পাশেই নতুন বিদ্যুৎ কেন্দ্রটি নির্মিত হবে। পুরো দুটি ইাউনিটের গ্যাস দিয়ে নতুন একটি ৪০০ মেগাওয়াটের ইউনিট চলবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস...

লোহাগাড়ায় পুকুরে গোসল করতে গিয়ে ডুবে দুই বোনের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু...

বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম...

আরও পড়ুন

ব্যাংক ঋণের ওপর নির্ভরতা কমাতে চায় সরকার: অর্থমন্ত্রী

বিশ্ব অর্থনীতির পরিবর্তিত বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজেট ও অর্থনৈতিক ব্যবস্থাপনায় পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে স্থানীয় ব্যাংক থেকে সরকারের ঋণ...

কর্ণফুলী রক্ষায় মানুষের সামাজিক আন্দোলন সারাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে

চাঁটগিয়া সাংস্কৃতিক মেলার ২০ আসরে সাম্পান প্রতিযোগিতায় প্রথম হয়েছেন কর্ণফুলী চরপাথরঘাটা বড় সাম্পান সমিতি সমিতির মোজাম্মল মাঝি।  দ্বিতীয় হয়েছেন শিকল বাহার ওহিদিয়া কাশেম মাঝি৷...

বৈরী আবহাওয়ার ক্ষতি কাটিয়ে আবার মাঠে লবণচাষিরা, ন্যায্যমূল্যের দাবি

বৈরী আবহাওয়ায় ব্যাপক ক্ষতির পর আবারও লবণ উৎপাদনে মাঠে নেমেছেন কক্সবাজার উপকূলের প্রায় ৪০ হাজার লবণচাষি। ঝড়ো হাওয়া ও টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত লবণ মাঠগুলো...

কুমিল্লার বাঘা শরীফের হ্যাটট্রিক শিরোপা

জব্বারের বলী খেলায় টানা তিনবার শিরোপা জিতে হ্যাটট্রিক করেছেন কুমিল্লার বাঘা শরীফ। গতবার দ্বিতীয় শিরোপা জয়ের পর হ্যাটট্রিক শিরোপা জয়ের ঘোষনা দিয়েছিলেন বাঘা শরীফ।তিনি...