বুধবার, ২৬ আগস্ট ২০২৬

হত্যার উদ্দেশ্যে যুবককে মারধর, থানায় মামলা

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীতে ইকবাল আল ফারুক (৩৩) নামে হত্যার উদ্দেশ্যে এক যুবককে মারধরের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (২১ জুলাই) মারধরের শিকার ব্যক্তি নিজেই বাদী হয়ে কোতোয়ালি থানায় এ মামলা দায়ের করেন।

মামলার বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালি থানার ওসি মোঃ জাহিদুল কবির। এর আগে ২০ জুলাই দুপুরে নগরীর কোতোয়ালি কোর্ট বিল্ডিং নামক স্থানে মারধরের ঘটনা ঘটে।

ভুক্তভোগী ইকবাল আল ফারুক চট্টগ্রাম কর্ণফুলী উপজেলার শিকলবাহা মাষ্টার হাট এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে।

মামলায় অভিযুক্ত আসামিরা হলেন -মো. এজাজ আল ফারুক (৪২), আতিকুর রহমান শাকিল (২৫), মাহমুদুর রহমান ফাহিম (২৪) এবং জাহেদ হাসান (২৫)। আসামিরা সকলেই কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের মাষ্টার হাট এলাকার বাসিন্দা।

ঘটনা সুত্রে জানা যায়, গতকাল বুধবার (২০ জুলাই) দুপুরে পূর্ব বিরোধের জেরে হত্যার উদ্দেশ্যে যুবককে একা পেয়ে বেধড়ক মারধর করে। আহত অবস্থায় যুবককে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত চমেকে চিকিৎসাধীন বলে জানা যায়।

এই ঘটনার পরে ইকবাল আল ফারুক অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করেন। বাদি জানান, মামলা তুলে নিতে আসামিরা বিভিন্নভাবে ভুক্তভোগীসহ তার পরিবারের সদস্যদের হুমকি দিয়ে যাচ্ছেন আসামিরা।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির জানান, এই ঘটনায় ৪ জনের নাম উল্লেখ করে মামলাটি দায়ের করা হয়। আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোন মন্তব্য পাওয়া সম্ভব হয়নি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ ও শাড়ি এবং গাঁজার বড় চালান আটক করেছে কোস্টগার্ড।মঙ্গলবার (২৫ আগস্ট) কোস্ট...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায় বাংলাদেশ আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক সুনাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলার আহ্বান জানিয়ে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, আগামীর...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার উদ্যোগে বর্ণাঢ্য মোবারক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মোবারক র‍্যালিটি মাদ্রাসা থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম...