শনিবার, ৮ আগস্ট ২০২৬

কর্ণফুলীতে জমির বিরোধ নিয়ে হামলা,আহত ৩

কর্ণফুলী থানার শিকলবাহ এলাকায় জমির বিরোধকে কেন্দ্র করে সৎ ভাইয়ের হামলায় একই পরিবারের ৩ জন গুরুতর আহত হয়েছে।

বুধবার (২০ জুলাই) দুপুর ১টার দিকে কর্ণফুলী থানার শিকলবাহা এলাকায় এ ঘটনা ঘটে।ঘটনার পর আহতরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) এ চিকিৎসাধীন রয়েছে।

আহতরা হলেন- হারুনুর রশিদ (৫২), শামিমা আক্তার (৪৭) ও চমিরান খানম (৩২)।

এ বিষয়ে আহত হারুনুর রশিদের ছোট ভাই এজাজ আল ফারুক বলেন, হামলকারী ইকবাল আল ফারুক কর্ণফুলী এলাকার একজন চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী। একাধিক মামলাও আছে তার বিরুদ্ধে। সম্পর্কে আমার সৎ ভাই হওয়ায় জমি ও পারিবারিক নানা বিষয় নিয়ে আদালতে মামলা চলছে।মামলা তুলে না নেওয়ায় আমাদের বিভিন্ন ভাবে ভয়ভীতি দেখাচ্ছে।গতকাল অস্ত্রসহ তার সন্ত্রাসী বাহিনী নিয়ে আমার পরিবারের ওপর হামলা চালিয়েছে। বাড়িঘর ভাঙচুরের পাশাপাশি ৩ জনকে গুরুতর আহত করেছে।

তিনি অভিযোগ করে বলেন,হামলার পর আমি থানায় গিয়ে অভিযোগ করলেও পুলিশ আমাদের সহযোগিতা করেনি।আমার অভিযোগ না নিয়ে উল্টো পুলিশের মনগড়া অভিযোগপত্রে আমাকে স্বাক্ষর করতে বলে। পরে আমি অভিযোগ না করেই থানা থেকে ফিরে আসি।তারা হামলাকারীদের পক্ষে কাজ করছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন,হামলার বিষয়ে তিনি অভিযোগ করতে থানায় এসেছিলেন।নিয়ম অনুযায়ী আমাদের ডিউটি অফিসার অভিযোগটি গ্রহণ করেন।আমি বাইরে একটা মিটিং এ ছিলাম।তিনি ওসির সাক্ষরের পূর্বে অভিযোগের কপি চাইলে ডিউটি অফিসার ওসির সাক্ষরের পর নিতে বললে তিনি রাগ করে চলে যান।আমার মনে হয় তিনি ভুল বুঝেছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

আরও পড়ুন

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।বৃহস্পতিবার ৬ আগস্ট রাত...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।বুধবার (৫ আগস্ট) নগরের নিউ মার্কেট চত্বরে...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত...

জুলাই গণঅভ্যুত্থান ছিল বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিক ফসল: শামীম

চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভায় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো আকস্মিক ঘটনা...