শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

বিএনপি-জামায়াত পাকিস্তানের পক্ষে প্রক্সি যোদ্ধা: ইনু

চট্টগ্রাম নিউজ ডটকম

বিএনপি-জামায়াত-রাজনৈতিক মোল্লারা পাকিস্তানের পক্ষে প্রক্সি যোদ্ধা হিসেবে বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত রেখেছে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু।

আজ বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে শহীদ কর্নেল তাহের মিলনায়তনে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করে যে পাকিস্তান যাত্রা শুরু হয়েছিল সেই পাকিস্তান যাত্রা থেকে বাংলাদেশকে বাংলাদেশের পথে রাখার জন্যই ১৯৭৫ সালের ৭ নভেম্বর শহীদ কর্নেল তাহেরের নেতৃত্বে ঐতিহাসিক সিপাহী-জনতার অভ্যুত্থান সংঘটিত হয়েছিল।

জেনারেল জিয়া সিপাহী-জনতার অভ্যুত্থানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে পাকিস্তান যাত্রা অব্যাহত রাখে এবং জিয়া পাকিস্তানের প্রক্সি যোদ্ধা হিসাবে কাজ শুরু করেন।

ইনু বলেন, দুর্ভাগ্যক্রমে এখনো বিএনপি-জামায়াত-রাজনৈতিক মোল্লারা পাকিস্তানের পক্ষে প্রক্সি যোদ্ধা হিসাবে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত রেখেছে। বাংলাদেশের চির শত্রু পাকিস্তানের এ প্রক্সি যোদ্ধারা নির্বাচন ও গণতন্ত্র নিয়ে যতই কান্না কাটি করুক তাদের আসল এজেন্ডা দেশকে সংবিধানের বাইরে ঠেলে দিয়ে অসাংবিধানিক সরকার আনা ও বাংলাদেশের অগ্রযাত্রা রুদ্ধ করা।

শহীদ কর্নেল তাহেরের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া বলেন, কর্নেল তাহেরকে হত্যা করা হয়েছে। কিন্তু বিপ্লবী চেতনাকে হত্যা করা যায় না। এ বাংলাদেশেই অসংখ্য কর্নেল তাহেরের জন্ম হবে।

ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা বলেন, জিয়ার সামরিক শাসন আমলে কর্নেল তাহেরসহ প্রহসনমূলক বিচারে শতশত সিপাহী এবং অফিসারদের হত্যা করা হয়েছে।

সভায় আরও উপস্থিত আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে সরকার পক্ষের কৌশলীদের অন্যতম প্রধান সমন্বয়কারী সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট এম কে রহমান, জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার, জাসদের কার্যকরী সভাপতি অ্যাডভোকেট রবিউল আলম প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময়...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির...

আরও পড়ুন

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে প্রাইম মিনিস্টার কাপ স্কুল ফুটবল টুর্নামেন্ট। প্রধানমন্ত্রী তারেক রহমান টুর্নামেন্টের উদ্বোধন করবেন। এই টুর্নামেন্ট এবং...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া স্মৃতি আন্ত: স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে আজ শুক্রবার। বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রধান...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে। সকাল দুর্টনার পরপরই ৫ জন...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...