বুধবার, ২৬ আগস্ট ২০২৬

কর্ণফুলীতে ধর্ষণ চেষ্টাকালে আটক যুবকের শ্রীঘরে ঠাঁই

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নে এক কিশোরীকে বিয়ের প্রলোভনে ধর্ষণ চেষ্টার অভিযোগে মো. মুছা (২৪) নামের এক যুবককে স্থানীয় জনতা আটক করেছেন।

শনিবার (১৬ জুলাই) গভীর রাতে উপজেলার বড়উঠানের ৮ নং ওয়ার্ডের মিয়ারহাট এলাকার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

আটক যুবক মো. মুছা উপজেলার জুলধা ইউনিয়নের আলম মাঝি বাড়ির জয়নাল আবেদীনের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করছেন সংরক্ষিত মহিলা সদস্য জোবেদা আকতার মিতু।

তিনি জানান, ওই কিশোরীর সাথে অভিযুক্ত মো. মুছার দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিলো। মুছা ওই কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারিরিক সম্পর্কে জড়ায় এবং ওই কিশোরীর অশালীন ছবি মোবাইলে ভিডিও করে ধারণ করে রাখেন। ভিডিও ভাইরালের ভয় দেখিয়ে কিশোরীকে রীতিমতো ব্ল্যাকমেইল করতে থাকেন।

তিনি আরও বলেন, এক পর্যায়ে গতকাল বিকেলে মিয়ারহাটে কিশোরীর বোনের ভাড়া বাসায় অভিযুক্ত মুছা ধর্ষণের চেষ্টা করলে জনতা তাকে আটক করে ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য সাহাব উদ্দিনের হাতে তুলে দেন।

পরে ইউপি চেয়ারম্যানের বাড়িতে যুবককে ধরে আনলে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানান।

পরে থানা পুলিশকে অবহিত করলে পুলিশ এসে রাত দুইটার সময় যুবক ও কিশোরীকে নিয়ে যান।

ঘটনার বিষয়ে জানতে চাইলে মন্তব্য করতে নারাজ ইউপি সদস্য সাহাব উদ্দিন।

শাহমিরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ অমিভাত দত্ত বলেন, বিষয়টি মামলা প্রক্রিয়াধীন তাই এই মূহুর্তে কিছু বলা যাচ্ছে না। কিশোরী ও যুবক থানার হেফাজতে রয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ ও শাড়ি এবং গাঁজার বড় চালান আটক করেছে কোস্টগার্ড।মঙ্গলবার (২৫ আগস্ট) কোস্ট...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায় বাংলাদেশ আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক সুনাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলার আহ্বান জানিয়ে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, আগামীর...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার উদ্যোগে বর্ণাঢ্য মোবারক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মোবারক র‍্যালিটি মাদ্রাসা থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম...