শনিবার, ৮ আগস্ট ২০২৬

আল ইয়াকিনের শীর্ষ নেতা গ্রেফতার,দেশীয় অস্ত্র ও ইয়াবা উদ্ধার 

কায়সার হামিদ মানিক,কক্সবাজার

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে রোহিঙ্গাদের সশস্ত্র বিদ্রোহী সংগঠন আল ইয়াকিনের শীর্ষ নেতা আবু-বক্কর ওরফে জমির হোসেন ওরফে হাফেজ মনিরকে দেশীয় তৈরী দো-নলা বন্দুক ও ১৫ হাজার ৪শত পিস ইয়াবাসহ গ্রেফতার করেছেন ৮ এপিবিএন।

গ্রেফতারকৃত আল ইয়াকিনের শীর্ষ নেতা আবু-বক্কর ওরফে জমির হোসেন ওরফে হাফেজ মনির (৩৭)ক্যাম্প-৮ ইস্ট এর ৭৬/বি-ব্লকের নুর মোহাম্মদ এর ছেলে।

শনিবার রাত সাড়ে ৮ টার দিকে উ‌খিয়া থানাধীন পালংখালী ইউপিস্থ ১নং বালুখালী সাকিনস্থ এফডিএমএন ক্যাম্প-০৮ ইস্ট এর বি/৭৬ ব্লকের আবুল হোসেন এর বসতঘরের সামনের রাস্তার উপর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে ৮ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার(মিডিয়া) মো: কামরান হোসেন রবিবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৮ এপিবিএন এর কমান্ডিং অফিসার মোহাম্মদ সিহাব কায়সার খান পিপিএম এর নির্দেশে পানবাজার আর্মড পুলিশ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরান হোসেন এর তত্ত্বাবধানে সহকারী ক্যাম্প কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ ফারুক আহমেদ এর নেতৃত্বে শনিবার রাত সাড়ে ৮ টার দিকে পানবাজার আর্মড পুলিশ ক্যাম্পের আওতাধীন ক্যাম্প-০৮ ইস্ট এর বি/৭৬ ব্লকের এফডিএমএন সদস্য আবুল হোসেন এর বসতঘরের সামনের রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১টি দেশীয় তৈরি দো-নলা বন্দুক, যা লম্বায় ২৩ (তেইশ) ইঞ্চি ও ১৫ হাজার ৪ শত পিস ইয়াবা উদ্ধার পূর্বক জব্দতালিকা মূলে জব্দ করে আবু-বক্কর ওরফে জমির হোসেন ওরফে হাফেজ মনিরকে গ্রেফতার করে পানবাজার পুলিশ ক্যাম্পে নিয়ে আসে।

উল্লেখ্য যে, আটককৃত এফডিএমএন সদস্য আবু-বক্কর ওরফে জমির হোসেন ওরফে হাফেজ মনির(৩৭) পুলিশ হেডকোয়ার্টার্স এর তালিকাভুক্ত শীর্ষ দুষ্কৃতিকারী। আলোচিত ৬ মার্ডার ও রোহিঙ্গা মাঝি আজিমুল্লাহ হত্যাকান্ডে আবু-বক্কর জড়িত বলে প্রাথমিকভাবে জানা যায়।

তার বিরুদ্ধে উখিয়া থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

আরও পড়ুন

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।বৃহস্পতিবার ৬ আগস্ট রাত...

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন ৮৯ হাজার ৯১৬ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পার্কভিউ হাসপাতাল লিমিটেড সাতকানিয়া উপজেলার ৫ নম্বর আমিলাইশ ইউনিয়নের আমিলাইশ আদর্শ উচ্চ...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত...