সোমবার, ২৭ জুলাই ২০২৬

নাইক্ষ্যংছড়ি সীমান্তে – বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধার 

কায়সার হামিদ মানিক,কক্সবাজার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার পুট্টারঝিরি এলাকায় ১১বিজিবি অভিযানে অবৈধ অস্ত্র, মদ এবং সিগারেট উদ্ধার করা হয়েছে।

শুক্রবার ১৫ জুলাই  গভীর রাতে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর লেম্বুছড়ি বিওপি’র একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে পুট্টারঝিরি নামক এলাকার পাহাড়ের ঢালুতে পরিত্যক্ত বস্তা বন্দি অবস্থায় ডায়ানা ৩৫০ মেঘনাম টি জিরো সিক্স বন্দুক ১টি, চাইনিজ রাইফেল (লিয়ন ব্রান্ড) ১টি, এসবিবিএল ১২ ব্রো ১টি, দেশীয় তৈরী পিস্তল ১টি, দেশীয় তৈরী একনলা বন্দুক ৮টি, বার্মিজ মদ (মার্ডালে রাম ৭০০ এমএল) ১২ বোতল, বার্মিজ সিগারেট রেড রোবক্স ১০ প্যাকেট, এবং বার্মিজ বস্তা ৪টি মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে।

বিজিবি সূত্রে জানাজায় ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ অস্ত্র লেনদেন ও ব্যবহারের ব্যাপারে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।

১৬ জুলাই সন্ধায় উদ্ধারকৃত বিষয়টি নিশ্চিত করেন নাইক্ষ্যংছড়ি ১১বিজিবির অধীনায়ক লেঃকর্নেল রেজাউল করিম। তিনি এই প্রতিবেদক কে জানান, সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার এবং চোরাচালান প্রতিরোধে আভিযানিক ব্যবস্থা এবং যে কোন ধরনের সন্ত্রাসী কার্যক্রম রোধে বিজিবি’র এ ধরনের কার্যক্রম ও তৎপরতা অব্যাহত থাকবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

শিক্ষার্থীদের ক্লাসমুখী করা এখন বড় চ্যালেঞ্জ

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার বিকাশে ব্যক্তি উদ্যোগের অবদান দীর্ঘদিনের। স্বাধীনতার...

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি যেন পাহাড়ের চুড়ায় অর্গানিক ফলের একখণ্ড স্বর্গরাজ্য

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

আরও পড়ুন

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক যুবকে তুলে নিয়ে নির্মমভাবে খুন করেছে দুর্বৃত্তরা।শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় চমেকে চিকিৎসাধীন অবস্থায় তার মর্মান্তিক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালক থাকাকালে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে...

বান্দরবানে পর্যটকবাহী নৌকাডুবি: বিজিবির তৎপরতায় ৬ জন জীবিত উদ্ধার, নিখোঁজ ১

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাৎক্ষণিক উদ্ধার অভিযান চালিয়ে ৭ আরোহীর মধ্যে...