বুধবার, ২৬ আগস্ট ২০২৬

নগরীতে কথা কাটাকাটির জেরে খুন, পিতা পুত্র আটক

নিজস্ব প্রতিবেদক

নগরীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে প্রতিপক্ষের হাতে ছুরিকাঘাতে ইন্টারনেটের সংযোগের ক্যাবল অপারেটর সৌরভ খান সোহাগ (২৩) নামের এক ব্যক্তি নিহত হয়েছে।

মঙ্গলবার (১২ জুলাই) দুপুর ১২ টার চকবাজার থানাধীন দেওয়া বাজারস্থ মৌসুমী এলাকায় এ ঘটনা ঘটে। খুনের ঘটনায় মো. শফি (৫০) ও সাকিব হোসেন (১৯) নামের দুজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা দুজন সম্পর্কে পিতা পুত্র।

নিহত সৌরভ খান সোহাগ নগরীর কোতোয়ালী থানাধীন দেওয়ান বাজারের মাছুয়া ঝর্ণা এলাকার নুর ইসলাম সওদাগরের বাড়ীর হারুনুর রশীদের ছেলে। তিনি চকবাজার থানার ডিসি রোড ফরিদ ম্যানশনে বসবাস করতেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস জাহান বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মৌসুমী আবাসিক এলাকায় রাস্তার ওপর সৌরভ খান সোহাগের সঙ্গে শফির ঝগড়া হয়। এক পর্যায়ে সোহাগ শফিকে চড় মারে। এতে ক্ষুব্ধ হয়ে হাতে থাকা লোহার পাম্পার দিয়ে সোহাগের মাথায় আঘাত করেন শফি। মারামারির সংবাদ পেয়ে শফির ছেলে সাকিব ঘটনাস্থলে এসে সোহাগকে মারধর ও এক পর্যায়ে বুকে ছুরির আঘাত করেন। ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে থেকে শফি এবং তার ছেলে সাকিবকে আটক করে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) বলেন, মৌসুমির মোড়ে সোহাগ নামে এক যুবককে সাকিব ও শফি নামে দুই জন ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় দুপুর সাড়ে বারোটার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ারে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ ও শাড়ি এবং গাঁজার বড় চালান আটক করেছে কোস্টগার্ড।মঙ্গলবার (২৫ আগস্ট) কোস্ট...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায় বাংলাদেশ আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি, ন্যায়, সহমর্মিতা, ক্ষমা ও মানবিকতার আদর্শ অনুসরণ করে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায়...

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী

দেশের সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সমুদ্রে সুশাসন বজায় রাখতে সমুদ্র ও উপকূলীয় এলাকায় নিয়মিত টহল পরিচালনা করে আসছে বাংলাদেশ নৌবাহিনী।এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার (২৪...