শনিবার, ১৩ জুন ২০২৬

গরু বিক্রি করে ফেরার পথে

রাউজানে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, চার লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

রায়হান ইসলাম,রাউজান

রাউজানে পশুরহাটে কোরবানীর গরু বিক্রি করে বাড়ি ফেরার পথে এক ব্যবসায়ী খামারীকে গুলি করে চার লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শনিবার মধ্যরাতে রাউজান থানায় একজনকে চিহ্নিত এবং আরও অজ্ঞাত একাধিকজনকে আসামী করে মামলা করেছে ছিনতাইয়ের শিকার ব্যবসায়ী।

একইদিন শনিবার রাত ১২ টার দিকে উপজেলার উরকিরচর ইউনিয়নের দেওয়ানজির ঘাট এলাকায় সড়কের উপর এই ছিনতাইয়ের ঘটনাটি ঘটে।

ছিনতাইকারীর কবলে পড়ে ক্ষতিগ্রস্থ হওয়া গরু ব্যবসায়ী নাম মুহাম্মদ ইউনুছ। সে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মোকামী পাড়া গ্রামের বাসিন্দা।

ক্ষতিগ্রস্ত গরু ব্যবসায়ী জানান, তিনি ওইদিন নোয়াপাড়া চৌধুরীহাট ও হাটহাজারীর মদুনাঘাট বাজারে ৪ টি গরু বিক্রি করেন প্রায় সাড়ে ৫ লাখ টাকায়। এরপর তিনি আরেকটি গরু কিনে রাত ১২ টার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়ক দিয়ে মদুনাঘাট ইউনুছিয়া মাদ্রাসা হয়ে তিন কিলোমিটার দূরে তাঁর বাড়ি ফিরছিলেন। পথে দেওয়ানজিরঘাট পর্যন্ত এলে তিনজন মুখে কাপড় বাধা ব্যক্তি ব্যবসায়ী ইউনুছকে ঝাপটে ধরে কোমরে গামছা দিয়ে বাঁধা টাকার বান্ডেল ছিনিয়ে নেয়। এসময় তিনি ধস্তাধস্তি করলে একটি রিভালবার দিয়ে গুলি করেন ছিনতাইকারীদের একজন। সেটি লক্ষ্যভ্রষ্ট হয়।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হারুন বলেন, গতকাল শনিবার মধ্যরাতে গরু ব্যবসায়ীর টাকা চিনতাইয়ের ঘটনায় মামলা হয়েছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত করছি।

রাউজান ও রাঙ্গুনিয়া সার্কেলে সহকারী পুলিশ সুপার (এএসপি) আনোয়ার হোসেন শামীম বলেন, আমরা গরু বাজার এবং ব্যবসায়ী ও ক্রেতারা যাতে সর্বোচ্চ নিরাপত্তার মধ্য দিয়ে কেনাবেচা এবং নিরাপদে বাড়ি ফিরতে পারেন সেজন্য সার্বক্ষিণ আলাদা আলাদা পুলিশ দল টহল অভিযানে ছিলো। এরমধ্যে টাকা ছিনতাইয়ের ঘটনা আমাদের দুশ্চিন্তাই ফেলে দিল। ঘটনাটি সর্বোচ্চ গরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী, পরিবারকে ২০ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান

জুলাই গণঅভ্যুত্থানের শহীদ মো. ওয়াসিমের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী...

রাউজানে প্রকাশ্যে গুলি করে যুবদল নেতা মাসুদকে হত্যা

রাউজানে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে রাঙ্গুনিয়া উপজেলা...

শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী, পরিবারকে ২০ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান

জুলাই গণঅভ্যুত্থানের শহীদ মো. ওয়াসিমের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী...

কক্সবাজার পিএমখালীতে ‘পাতলী খাল পুনঃখনন’ কাজের উদ্বোধন শেষে সমাবেশে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের অন্যতম...

ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান, রোপণ করলেন গাছের চারা

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন বিএনপির...

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে পিটিয়ে থানায় নিল পুলিশ, এসআইসহ তিনজন প্রত্যাহার

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার নাঈম হাসানকে অটোরিকশা থেকে...

আরও পড়ুন

শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী, পরিবারকে ২০ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান

জুলাই গণঅভ্যুত্থানের শহীদ মো. ওয়াসিমের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।শনিবার(১৩ জুন) বিকেলে তিনি কক্সবাজারের পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবরস্থানে গিয়ে শ্রদ্ধা...

রাউজানে প্রকাশ্যে গুলি করে যুবদল নেতা মাসুদকে হত্যা

রাউজানে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদকে (৪৫)।শনিবার (১৩ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলার...

কক্সবাজার পিএমখালীতে ‘পাতলী খাল পুনঃখনন’ কাজের উদ্বোধন শেষে সমাবেশে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার 'দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুনঃখনন' কার্যক্রমের অংশ হিসেবে আজ শনিবার (১৩ জুন...

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে পিটিয়ে থানায় নিল পুলিশ, এসআইসহ তিনজন প্রত্যাহার

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার নাঈম হাসানকে অটোরিকশা থেকে নামিয়ে মারধরের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।গতকাল শুক্রবার রাতে চট্টগ্রাম নগরের লালখান বাজার এলাকায় এ ঘটনা...