শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

চট্টগ্রাম স্টেশনে ঘরমুখো মানুষের ব্যাপক ভিড়

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম রেলস্টেশনে ঈদ যাত্রায় ঘরমুখো মানুষের ব্যাপক চাপ দেখা গেছে। স্টেশন থেকে ছেড়ে যাওয়া প্রতিটি ট্রেনে ছিল উপচে পড়া ভিড়। শেষ মুহূর্তে সিট না পেয়ে অনেকেই স্ট্যান্ডিং টিকিট সংগ্রহ করে দাঁড়িয়ে গন্তব্যের দিকে রওনা করছেন।

আজ শুক্রবার (৮ জুলাই) রেলস্টেশনে গিয়ে দেখা গেছে, চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ৪০ মিনিট দেরিতে ছেড়েছে।

তবে ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস, চট্টলা এক্সপ্রেস, সিলেটগামী পাহাড়িয়া এক্সপ্রেস ও চাঁদপুরগামী সাগরিকা এক্সপ্রেস নির্দিষ্ট সময়েই স্টেশন ছেড়ে গেছে।

ঈদ যাত্রার সার্বিক পরিস্থিতি জানাতে গিয়ে স্টেশন ম্যানেজার রতন কুমার চৌধুরী বলেন, সরকারি ছুটি শুরু হওয়ায় আজ সকাল থেকে প্রতিটি ট্রেনে স্বাভাবিকের চেয়ে বেশি যাত্রী চলাচল করছে।

তিনি বলেন, বেলা ১১টা পর্যন্ত চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে চারটি ট্রেন নির্ধারিত সময়ে যাত্রা করেছে। তবে বিজয় ট্রেনটি ৪০ মিনিট দেরিতে স্টেশন ছেড়ে গেছে। বিজয় এক্সপ্রেস ট্রেনটি ময়মনসিংহ থেকে আসার পর সকালে ডকইয়ার্ডে পাঠানো হয়। সেখানে পুরো ট্রেন আন্ডার চেকিং করে ছেড়ে আসতে কিছুটা সময়ের প্রয়োজন হয়। তাই আজ ট্রেনটি ছাড়তে কিছুটা সময় লেগেছে।

বিজয় এক্সপ্রেস ট্রেনের যাত্রী রিজওয়ানা পারভীন বলেন, প্রতিবছর ট্রেনে করে ঈদে বাড়ি যাই। অন্যান্য বছরের তুলনায় আজ ট্রেনে যাত্রীদের অনেক বেশি চাপ। বাচ্চাদের জানালা দিয়ে ভেতরে দিয়েছি। এরপর নিজে কোনোভাবে উঠলাম।

আলমগীর কবির নামের এক যাত্রী বলেন, অনেক চেষ্টা করেও কোনো সিট পাইনি। তাই বাধ্য হয়ে দাঁড়িয়ে যাচ্ছি।

চট্টলা ট্রেনের যাত্রী আবুল কালাম বলেন, চার ঘণ্টা লাইনে দাঁড়িয়ে টিকিট কেটেছিলাম। সিট পেয়ে ভালো লাগছে। বাকি পথটা ভালোভাবে যেতে পারলেই হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা...

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

আরও পড়ুন

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে চূড়ান্ত করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে জ্যেষ্ঠ...

লালদীঘি অগ্রণী ব্যাংকের ভোল্টে ৪ কোটি ৩৮ লাখ টাকা ‘উধাও’

চট্টগ্রামের লালদীঘি জেলা পরিষদ ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত অগ্রণী ব্যাংক পিএলসির পূর্ব কর্পোরেট শাখার ক্যাশ ভোল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা উধাও হওয়ার...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে চিঠি’ লিখে বের হয়ে যাওয়া অভিমানী কিশোর প্রাচুর্য দাশ মুগ্ধেকে (১৬) দুইদিন পর...

চট্টগ্রামে এসএসসিতে শতভাগ পাশের গৌরব অর্জন সেন্ট জেভিয়ার্স স্কুলের

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার (২০২৬ সালের) প্রকাশিত ফলাফলে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে অংশ নেয়া চট্টগ্রামের আটটি মিশনারী স্কুলের মধ্যে একমাত্র শতভাগ পাশের...