শনিবার, ২৯ আগস্ট ২০২৬

তিন উপায়ে কালোজিরা খেলে কমবে ওজন

নিউজ ডেস্ক:

আমাদের দেশে রয়েছে নানা রকমের ভেষজ ও মশলা। রান্নার স্বাদ ও গন্ধ বাড়াতে সব বাড়িতেই ব্যবহৃত হয় এসব মশলা। খাবার সাজাতে ব্যবহৃত হয় নানা ধরনের ভেষজ। জিরা থেকে কালো মরিচ, স্টার অ্যানাইস থেকে হিং, কত রকম যে মশলা পাওয়া যায়! তবে এই সবগুলো মশালারই ঔষধি বৈশিষ্ট্য রয়েছে।

আপনি নিশ্চয়ই প্রদাহের জন্য হলুদ ব্যবহার করার উপকারিতা এবং মুখের দুর্গন্ধের জন্য লবঙ্গ সম্পর্কে শুনেছেন। কালোজিরা তেমনই একটি উপকারী মশলা, যা তার ওজন হ্রাস এবং চিকিৎসার সুবিধার জন্য পরিচিত।

পুষ্টিকালোজিরা বিভিন্ন ধরণের মাইক্রোনিউট্রিয়েন্টে ভরা থাকে যা ওষুধ প্রস্তুত করার জন্য গুরুত্বপূর্ণ। শুধু আয়ুর্বেদে নয়, কালোজিরা দক্ষিণ-পূর্ব এশিয়া এবং মধ্যপ্রাচ্যের দেশগুলিতেও জনপ্রিয়। কালোজিরায় ভিটামিন এ, সি, কে, আয়রন, ফসফরাস এবং পটাসিয়াম জাতীয় পুষ্টি থাকে। এতে ফাইটোস্টেরলস সহ ফাইটোকেমিক্যালস নামে একটি সক্রিয় যৌগ রয়েছে যা ওজন ঝরাতে সহায়তা করে।

কালোজিরা কীভাবে ওজন কমায়বিজ্ঞানীরা জানিয়েছেন, সক্রিয় ফাইটোকেমিক্যাল ক্ষুধা ও মেদ নিয়ন্ত্রণের জন্য দায়ী নির্দিষ্ট জিনের অভিব্যক্তি পরিবর্তন করে ওজন কমানোর প্রক্রিয়াটিকে গতি দেয়। এছাড়া ডায়াবেটিস ও বাত ব্যথার মতো দীর্ঘস্থায়ী রোগের লক্ষণ কমাতেও কলোজিরা উপকারী। টাইমস অব ইন্ডিয়া প্রকাশ করেছে কালোজিরা খাওয়ার এমন তিনটি উপায়, যেভাবে খেলে ওজন কমবে দ্রুত

মধু এবং লেবু দিয়েএক চিমটি কালোজিরা পিষে গুঁড়া তৈরি করে নিন। এক গ্লাস হালকা গরম পানিতে কলোজিরা গুঁড়া দিয়ে ভালো করে মেশান। এর মধ্যে এক চামচ মধু এবং এক চামচ লেবুর রস নিন। সবকিছু সুন্দরভাবে মিশিয়ে নিন এবং এটি খালি পেটে পান করুন। এটি বাড়তি মেদ দূর করতে কার্যকরী।

লেবুর রসএকটি বাটিতে ৮-১০টি কালোজিরা নিয়ে তাতে অর্ধেকটা লেবুর রস মেশান। এবার এই কলোজিরা রোদে ২-৩ দিন রাখুন। ওজন হ্রাস করতে সেখান থেকে প্রতিদিন ২-৪টি কলোজিরা খান।

সরাসরি পানি দিয়েকয়েকটি কলোজিরা নিন এবং এটি হালকা গরম পানি দিয়ে গিলে ফেলুন। অথবা এক গ্লাস পানিতে ৮-১০টি কালোজিরা দিয়ে সারারাত রেখে দিন। সকালে পানিটুকু ছেঁকে নিয়ে পান করুন। এভাবে নিয়মিত খেলে ওজন কমবে দ্রুতই।

সাবধানতাএকদিনে খুব বেশি কালোজিরা খাবেন না। কারণ এটি হজমের সমস্যা সৃষ্টি করতে পারে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে...

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে খাবার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন,...

চট্টগ্রামের বাঁশখালীতে ৭ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামে বাঁশখালীতে ৭ হাজার পিস ইয়াবাসহ মো. ইয়াকুব আলী...

আরও পড়ুন

পার্কভিউ হসপিটাল লিমিটেড ও মেঘনা ব্যাংক পিএলসির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং মেঘনা ব্যাংক পিএলসির কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট সদস্যদের জন্য উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে পার্কভিউ হসপিটাল লিমিটেড এবং মেঘনা...

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও অর্থবহ করে তোলার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম সোসাইটি অব ইন্টারভেনশনাল কার্ডিওলজি (Chattogram Society...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পার্কভিউ হাসপাতাল লিমিটেড সাতকানিয়া উপজেলার ৫ নম্বর আমিলাইশ ইউনিয়নের আমিলাইশ আদর্শ উচ্চ...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ শেভরন প্রাইভেট লিমিটেডে অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন সমিতির সহ-সভাপতি ডা. কিউ এম অহিদুল আলম এবং...