বুধবার, ৬ মে ২০২৬

আজ ডিসি হিলে নন্দনকানন ইসকনের রজতজয়ন্তীতে শ্রী জগন্নাথদেবের রথযাত্রা

ডেস্ক নিউজ

আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) চট্টগ্রাম বিভাগীয় আয়োজিত শ্রী শ্রী জগন্নাথদেবের ২৫তম (রজতজয়ন্তী) কেন্দ্রীয় রথযাত্রা মহোৎসব নগরীর ডিসি হিলে অনুষ্টিত হবে। রথযাত্রা মহোৎসব উপলক্ষে সারাদিন ব্যাপি অনুষ্টানমালায় মঙ্গলারতি, গুরুপূজা, শ্রীম্দ্ভাগবত পাঠ, জগন্নাথ বলদেব সুভদ্রা মহারাণীর রাজবেশ দর্শন, বিশ্ব শান্তি কামনায় হোম যজ্ঞ, রাজভোগ নিবেদন, কীর্তনমেলা, ধর্ম মহাসম্মেলন, ঐতিহ্যবাহী মহাশোভাযাত্রা।

আজ (১ জুলাই) নন্দনকানন শ্রীশ্রী রাধামাধব মন্দিরের সন্মুখ ডিসি হিল প্রাঙ্গন হতে বিভাগীয় কেন্দ্রীয় ইস্কনের ২৫তম রথযাত্রার মহাশোভাযাত্রা বিকাল ৩টায় শুরু হবে। ৭ দিনব্যাপী জে. এম সেন হলে ভাগবদ সপ্তাহ পালন হবে।

প্রতি বছরের ন্যায় এবছরও ১জুলাই হতে ৮ জুলাই পর্যন্ত ৮ দিন ব্যাপি বিভিন্ন অনুষ্ঠানমালার শুভ সুচনা করার জন্য ইসকনের হেডকোয়ার্টার মায়াপুর ভারত হতে আগত ইসকনের অন্যতম সন্যাসী শ্রীমৎ অমিয় বিলাস স্বামী মহারাজ, ইস্কন বাংলাদেশের সিনিয়র সহ সভাপতি শ্রীমৎ ভক্তিপ্রিয়ম্ গদাধর গোস্বামী মহারাজ, ৭দিন ব্যাপি ভাগবতম সপ্তাহ প্রদান করবেন সংকীর্তন ও প্রচার বিভাগের পরিচালক শ্রীমৎ ভক্তিবিজয় ভাগবত স্বামী মহারাজ চট্টগ্রামে শুভ আগমন হয়।

অনুষ্ঠানমালায় বাংলাদেশের সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী, মেয়র, সংসদ সদস্য, ভারতীয় সহকারী হাই কমিশনার, বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার , জেলা প্রশাসকসহ সুশীল সমাজের বিভিন্ন ব্যাক্তিবর্গ উপস্থিত থাকবেন।

মহাশোভাযাত্রা নন্দনকানস্থ শ্রী শ্রী রাধামাধব মন্দির সম্মুখে ডিসি হিল প্রাঙ্গন থেকে শুরু হয়ে চেরাগী পাহাড় – আন্দরকিল্লা – লালদিঘীর পাড় – কোতোয়ালী – নিউ মার্কেট – বোস ব্রাদার্স মোড় – নন্দনকানন গৌর নিতাই আশ্রম এসে শেষ হবে।

৮জুলাই উল্টো রথযাত্রা নন্দনকানন গৌর নিতাই আশ্রম হতে শুরু করে উল্টো পথে নন্দনকানন শ্রীশ্রী রাধামাধব মন্দিরে এসে শেষ হবে। সেখানে চট্টগ্রামের বিভিন্ন উপজেলা থেকে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে হাজার হাজার নরনারীসহ কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ ব্যানার, প্যাকার্ড, ফেস্টুন, পৌরাণিক সাজ ও বাদ্যযন্ত্র নিয়ে যোগদান করবেন। উক্ত অনুষ্ঠানে সকলের সার্বিক সহযোগিতা ও অংশগ্রহনের আমন্ত্রন জানায়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

লোহাগাড়ায় ধানক্ষেতে মিললো বিশাল আকৃতির অজগর

চট্টগ্রামের লোহাগাড়ায় লোকালয় থেকে প্রায় ১৪ ফুট লম্বা একটি...

দীর্ঘদিনের অবহেলিত সড়ক দ্রুত সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর

সড়ক যোগাযোগ ব্যবস্থাকে স্বাভাবিক ও নির্বিঘ্ন রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ...

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনএইচসিআরের কান্ট্রি রিপ্রেজেনটেটিভের সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর)...

“নতুন কুঁড়ি স্পোর্টস” চট্টগ্রাম পর্ব, কাবাডিতে বাঁশখালী ও পাঁচলাইশ চ্যাম্পিয়ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত নতুন কুঁড়ি স্পোর্টস" এর...

অপরিচ্ছন্ন-অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, হোটেল সোনালীকে ১ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরীর সিনেমা প্যালেসের রয়েল রোড এলাকায় পরিচ্ছন্ন এবং...

প্রধানমন্ত্রীর কাছে ৩৮ অডিট রিপোর্ট উপস্থাপন

প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে সরকারি বিভিন্ন দফতর ও সংস্থার...

আরও পড়ুন

চট্টগ্রামে নানা আয়োজনে পালিত হচ্ছে পবিত্র বুদ্ধ পূর্ণিমা

নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান ও উৎসবমুখর পরিবেশে চট্টগ্রামে পালিত হচ্ছে বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা।শুক্রবার (১ মে) সকাল থেকেই নগরীর নন্দনকানন বৌদ্ধ...

বুদ্ধ পূর্ণিমায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ নেতাদের শুভেচ্ছা বিনিময়

শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে...

১ মে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে বুদ্ধ পূর্ণিমার বিশেষ অনুষ্ঠান ‘জগতপূজ্য তথাগত’

বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বিশেষ অনুষ্ঠান ‘জগতপূজ্য তথাগত’ বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রে আগামী ১ মে শুক্রবার, রাত ৯টা ২৫ মিনিটে...

হজযাত্রীদের জন্য শুভেচ্ছা উপহার পাঠালেন প্রধানমন্ত্রী

হজযাত্রীদের জন্য শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার পক্ষ থেকে পাঠানো উপহারসামগ্রী ইতোমধ্যে ঢাকা হজ অফিসে এসে পৌঁছেছে।শুক্রবার (১৭ এপ্রিল) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক...