বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

ব্লাড ক্যান্সারের কাছে হেরে গেলেন আবু ছালেক

মো. মহিউদ্দিন

যুদ্ধটা বেশি দিনের নই, মাত্র তিন মাসের। প্রতিপক্ষ প্রবল পরাক্রমশালী লিউকেমিয়া ব্লাড ক্যান্সার। মেধাবী শিক্ষার্থী আবু ছালেক হাল ছাড়েননি তবু। মৃত্যু নিশ্চিত জেনেও সংশপ্তকের দৃঢ়তায় তিনি লড়ে গেছেন নিরন্তর। অল্প দিনের সেই লড়াই অবশেষে শেষ হলো সোমবার (২৭ জুন)।

সকাল ১০ টায় অমোঘ মৃত্যুর কাছে হার মেনে অন্য ভুবনের পথে পাড়ি জমালেন আবু ছালেক। মাত্র ২৫ বছর বয়সে পৃথিবীকে বিদায় জানানোর সময় মা- বাবা ভাই /বোন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে মৃত্যুর পর বাদ আসর পূর্ব বৈরাগ পশ্চিম পাড়া কবরস্থান মাঠে জানাজা হয় আবু ছালেকের। এরপর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

আজ থেকে ঠিক তিন মাস আগে পরীক্ষা-নিরীক্ষায় জানা যায়, মস্তিষ্কে বাসা বেঁধেছে ঘাতকব্যাধি ব্লাড ক্যান্সার। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। এইভাবেই এই তিন মাস হাসপাতালের বিছানা আর বাড়িতে যন্ত্রণায় কেটেছিল তার দিন।

আর আজ তো চলে গেলেন না ফেরার দেশেই আবু ছালেকের হাপুস নয়নে কান্না আর উর্বশীর ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকাকে উপেক্ষা করে, অগুনতি স্বজন-বন্ধু-সহকর্মীর ভেজা চোখকে ফাঁকি দিয়ে। প্রিয় ছালেককে এখন থেকে সবাই খুঁজে নেবেন দূর আকাশের তারকারাজির মাঝে। সবার স্মৃতির কোঠরে ছালেক বেঁচে থাকবেন তাঁর আপন কীর্তিতে, সদা হাস্যোজ্জ্বল মুখচ্ছবিতে আর সর্বদার প্রাণোচ্ছল ব্যক্তিত্বে।

মো. আবু ছালেক আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের পূর্ব বৈরাগ গ্রামের আবুল কালাম সওদাগরের ছোট ছেলে। সে আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০১৫ ব্যাচ ও চট্টগ্রাম নগরীর বাকলিয়া শহীদ এন এম জে ডিগ্রি কলেজের এইচএসসি ২০১৭ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি সে আনোয়ারা উপজেলায় অবস্থিত কোরিয়ান ইপিজেডে কর্মরত ছিলেন। এছাড়াও আনোয়ারা উপজেলা ছাত্রলীগ রাজনীতিতে জড়িত ছিলেন।

এদিকে মেধাবী শিক্ষার্থী আবু ছালেকের অকাল মৃত্যুতে তার পরিবার, সহপাঠী ও শিক্ষকদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। সহপাঠীদের ভাষ্য, আবু ছালেক খুবই প্রাণচঞ্চল ও হাসি-খুশি ছিল। সবার সঙ্গে ভালো ব্যবহার করতো। ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে ছালেক মারা যাওয়ায় তারা সকলেই শোকাহত।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

আরও পড়ুন

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।২৫ আগস্ট রাত ৯টা ১০ মিনিটে ইসলামপুর ইউনিয়নের বটতলী বাজার সংলগ্ন একটি আবাসিক হোটেলের...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে ভুয়া ও জাল কাগজপত্র প্রস্তুত করে ব্যাংক হিসাব খোলা ও ২৭টি ভুয়া ‘বাই...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক সুনাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলার আহ্বান জানিয়ে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, আগামীর...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার উদ্যোগে বর্ণাঢ্য মোবারক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মোবারক র‍্যালিটি মাদ্রাসা থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম...