মঙ্গলবার, ২৬ মে ২০২৬

মিলকল কালিনারী একাডেমীর ২দিন ব্যাপী ফ্রি প্যাস্ট্রি এণ্ড হট ফুড ওয়ার্কশপ সম্পন্ন

নিউজ ডেস্ক

মিল কল কালিনারী একাডেমী এণ্ড ক্লাউড কিচেন এর উদ্যেগে শিক্ষিত বেকার তরুণ-তরুণী, গৃহিনী ও শিক্ষার্থীদের স্বালম্বী করতে ২দিন ব্যাপী ফ্রি প্যাস্ট্রি এণ্ড হট ফুড ওয়ার্কশপ সম্পন্ন হয়েছে। এতে ৩৫ জন যুবক- যুবতি, গৃহিনী ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

সোমবার (২০ জুন) চট্টগ্রাম নগরির জিইসিস্হ দৈনিক পূর্বকোণ সংলগ্ন নেসা ভিলাতে ‘মিল কল কালিনারী একাডেমী এণ্ড ক্লাউড কিচেনের উদ্বোধন’ উপলক্ষে আয়োজিত ২দিন ব্যাপী ওয়ার্কশপে উপস্থিত ছিলেন স্পিকারস কাউন্সিল স্টার্টআপ ভিলেজ এবং ই বিজনেস প্ল্যাটফর্মের উদ্যোক্তা পরিচালক, ব্রাদার্স ইউনিয়ন ক্রিকেট ক্লাব চট্টগ্রামের সেক্রেটারি ইমরান আহমেদ ও অন্যান্য পরিচালকগণ।

ওয়ার্কশপে শেফ হিসেবে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেন ১৫ বছরের মাল্টি কুজিন রেস্টুরেন্ট এর অভিজ্ঞতা সম্পন্ন রি গেলো রেস্টুরেন্ট চট্টগ্রামের এক্সেকিউট শেফ তামিম ইসলাম, কুপার্স বেকারি এণ্ড প্যাস্ট্রি-ওয়েল ফুড বেকারির শেফ মোহাম্মদ রাসেল আকন, সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মিল কলের উপদেষ্টা ফ্রিওলেন্থ রেস্টুরেন্টের মইনুল আলম তালুকদার ও ইনফ্লুয়েন্সার শেফ কামরুন নাহার কান্তা।

স্পিকার্স কাউন্সিল স্টার্টআপ ভিলেজ এণ্ড ই-বিজনেস প্লাটফর্মের উদ্যোক্তা পরিচালক ইমরান আহমেদ বলেন, চট্টগ্রামবাসীর মধ্যে যারা প্রফেশনালি প্যাস্ট্রি, বেকিং ও মাল্টি কুইজিন কোর্স করতে চান তাদের জন্য মিল কল ক্লাউড কিচেন এণ্ড কালিনারী একাডেমী চালু করেছে বেকিং কোর্স থেকে শুরু করে বিভিন্ন মাল্টি কুইজিন কোর্স। যা প্র্যাক্টিক্যাল ভাবে শিখার সুযোগ পাবে বিভিন্ন বয়সের শিক্ষার্থীরা।

আমাদের ট্রেইনার, কনসালটেন্ট ও কোর্স তত্ত্বাবধান করছেন চট্টগ্রাম ও ঢাকা সহ বিভিন্ন জেলার বড় বড় হোটেল, মোটেল, রেস্টুরেন্টের অভিজ্ঞ এক্সিকিউটিভ ও হেড শেফগণ। বিখ্যাত শেফদের নিকট থেকে সরাসরি কাজ শিখে এবং পরবর্তীতে ঘরে বসে অনলাইন এর মার্ধ্যমে মাসে ৩০ থেকে ৫০ হাজারেরও অধিক আয় করার সুযোগ রয়েছে শিক্ষার্থিদের।২দিন ব্যাপী বিনামূল্যে আয়োজিত এই ওয়ার্কশপে

শিক্ষার্থীরা বড় বড় হোটেল, মোটেল, রেস্টুরেন্টের বিখ্যাত অভিজ্ঞ হেড শেফ ও শেফদের কাছ থেকে

প্র্যাক্টিক্যাল ভাবে একসাথে প্যাস্ট্রি এণ্ড হট ফুডের ৬টি আইটেম রান্না শেখার সুযোগ পান এবং পরবর্তী ওয়ার্কশপে আরো ৬টি আইটেম শেখার সুযোগ পাবেন।

দ্বিতীয় পর্বের ওয়ার্কশপ শেষে সব শিক্ষার্থীদের সনদ পত্র বিতরণ করা হবে। পরবর্তী ভর্তি ও তথ্য জানতে আগ্রহীদের ০১৯৭৩৭৭৭১৬১ নাম্বারে যোগাযোগ করতে পারেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাঁশখালীতে বজ্রপাতে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

বাঁশখালীতে বজ্রপাতে এক মাদ্রাসার শিক্ষকের মৃত্যু হয়েছে। সোমবার (২৫...

টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫, নওগাঁর একই ইউনিয়নের ১০ জন সবাই ফেরিওয়ালা

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় যমুনা সেতুর পূর্ব প্রান্তে রডবোঝাই ট্রাক...

চট্টগ্রাম চেম্বারের সভাপতি আমিরুল হক, সহসভাপতি পদে আমজাদ-মশিউল

চট্টগ্রাম চেম্বারের নির্বাচনে ইউনাইটেড বিজনেস ফোরামের পুরো প্যানেলের বিজয়ের...

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ইউএসটিসি’র পাঁচতলা থেকে ফেলে তরুণীকে হত্যা, যুবক আটক

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়া খুলশী ইউএসটিসি হাসপাতালের পাঁচতলা...

কর্ণফুলীতে গরুবাহী ট্রাকের ধাক্কায় নিহত ১, আহত ৭

কর্ণফুলীতে গরুবাহী ট্রাকের ধাক্কায় মো. আব্দুল খালেক (৬২) নামে...

প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে এশীয় উন্নয়ন...

আরও পড়ুন

ভিন্ন স্বাদের দরবারি মোরগ পোলাও

দেখতে দেখতে চলে এসেছে আনন্দের উৎসব ঈদ। আর এই ঈদে আনন্দের সঙ্গে সারা দিন চলবে নানা রকম খাওয়া দাওয়া। আর এ দিনে অতিথি আপ্যায়নে...

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অকৃতকার্য, শিক্ষার্থীর আত্মহত্যা

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় কৃতকার্য হতে না পেরে এক শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার (২২ জুন) বিকেল ৪টায় কোতোয়ালী থানাধীন রাজাপুকুর লেনের ৫০৬ নম্বর ভবনে এই...

ঈদে সহজেই তৈরি করুন জর্দা পোলাও

ঈদের দিন সেমাই, ফিরনি তো থাকেই এর সঙ্গে অনেকেই নতুন কিছুও তৈরি করতে চান। নতুন কী রান্না করা যায় এটা নিয়ে অনেকেই আবার ভাবনায়...

ঈদে সহজেই রাঁধুন শাহি চিকেন বিরিয়ানি

ঈদের দিন চিকেন বিরিয়ানির সঙ্গে যদি যোগ হয় শাহি স্বাদ, তাহলে তো কথাই নেই। নামের আগে শাহি দেখলে অনেকে ভাবেন, এই খাবার তৈরিতে বুঝি...