বুধবার, ১২ আগস্ট ২০২৬

চট্টগ্রামে বিদেশি জাহাজে ২ ভারতীয় নাবিকের মৃত্যু

চট্টগ্রাম নিউজ ডটকম

বঙ্গোপসাগরের একটি বিদেশি জাহাজে তেলের খালি ট্যাংকিতে থিকনেস পরীক্ষা করতে নেমে ২ ভারতীয় নাবিক (টেকনিশিয়ান) মারা গেছেন।

শুক্রবার পারকী চরের কাছাকাছি এলাকায় নোঙর করা ওই জাহাজে এ দুর্ঘটনা ঘটে।

পরে মুমূর্ষ অবস্থায় দুই জনকে উদ্ধার করে চট্টগ্রামের বেসরকারি ম্যাক্স হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক একজনকে মৃত্য ঘোষণা করেন।

আজ শনিবার (১৮ জুন) ভোরে চিকিৎসাধীন অবস্থায় অপরজনেরও মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন।

মারা যাওয়া দুই ভারতীয় নাগরিক হলেন, কেরালার জিষ্ণু রাজ (২৯) ও অখির শেখর।

পুলিশ কর্মকর্তা কবির হোসেন বলেন, ১৫ মার্চ ডেনমার্কের পতাকাবাহী জাহাজ এমটি নর্ড ম্যাজিক মাদার ভেসেলটি বঙ্গোপসাগরের বাংলাদেশের জলসীমায় চার্লি এঙ্কোরেজ এ (পারকী চরের কাছাকাছি) অবস্থান করে জাহাজে থাকা সয়াবিন তেল খালাস করে।

শুক্রবার (১৭ জুন) বিকেলে খালী তেলের ট্যাংকির থিকনেস পরীক্ষা করার জন্য সিঁড়ি বেয়ে ট্যাংকিতে নামেন দুইজন।

কিছুক্ষণের মধ্যেই তাদের ট্যাংকিতে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। জাহাজে থাকা কর্মকর্তারা তাদের ট্যাংকি থেকে উদ্ধার করে কোস্টগার্ড এবং লোকাল শিপিং এজেন্টের সহায়তায় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চট্টগ্রাম নগরীর বেসরকারি ম্যাক্স হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত ডাক্তার জিষ্ণু রাজকে মৃত ঘোষণা করেন। আর অখির শেখর মুমূর্ষু অবস্থায় আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে তার মৃত্যু হয়।

ওসি আরও বলেন, প্রাথমিকভাবে সেফটি ট্যাংকে জমে থাকা গ্যাসের প্রভাবে তারা অচেতন হয়ে পড়েন বলে ধারণা করা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাহাজটির লোকাল শিপিং এজেন্ট মোহাম্মদী ট্রেডিং কোং লিমিটেড।

জাহাজটিতে সর্বমোট ২৫ জন ক্রু ছিলেন, যার মধ্যে ২১ জন ভারতীয়, ১ জন ডেনিস, ২ জন ফিলিপিনের ও ১ জন লুথিয়ানা নাগরিক। অবশিষ্ট ২৩ জন ক্রু সুস্থ এবং স্বাভাবিক আছেন বলে জানা গেছে।

ওসি কবির হোসেন জানিয়েছেন, মরদেহ দুটি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে এসএসসিতে শতভাগ পাশের গৌরব অর্জন সেন্ট জেভিয়ার্স স্কুলের

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার (২০২৬ সালের) প্রকাশিত...

ফ্যামিলি কার্ডের বিরোধিতাকারীরাই এখন কার্ডের জন্য বিএনপি নেতাদের দ্বারে দ্বারে: নুরুল আমিন

চট্টগ্রাম-১ আসনের সংসদ সদস্য নুরুল আমিন বলেছেন, যারা ফ্যামিলি...

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা...

আরও পড়ুন

চট্টগ্রামে এসএসসিতে শতভাগ পাশের গৌরব অর্জন সেন্ট জেভিয়ার্স স্কুলের

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার (২০২৬ সালের) প্রকাশিত ফলাফলে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে অংশ নেয়া চট্টগ্রামের আটটি মিশনারী স্কুলের মধ্যে একমাত্র শতভাগ পাশের...

ফ্যামিলি কার্ডের বিরোধিতাকারীরাই এখন কার্ডের জন্য বিএনপি নেতাদের দ্বারে দ্বারে: নুরুল আমিন

চট্টগ্রাম-১ আসনের সংসদ সদস্য নুরুল আমিন বলেছেন, যারা ফ্যামিলি কার্ডের বিরোধিতা করেছিলেন, এখন তারাই ওই কার্ড পাওয়ার জন্য বিএনপি নেতা-কর্মীদের দ্বারে দ্বারে ঘুরছেন এবং...

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর আহত মো. শাহজাহান (৪৯) নামে এক ব্যক্তি মারা গেছেন।মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি পরীক্ষায় সে জিপিএ-৫ পাবে। কিন্তু গত সোমবার প্রকাশিত এসএসসি ফলাফলে মুগ্ধ ‘এ’ গ্রেডে পাস করেছে।...