বুধবার, ১২ আগস্ট ২০২৬

‘এসএসসি পাস করে নিজেকে পরিচয় দিতেন চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন হিসেবে’

চট্টগ্রাম নিউজ ডটকম

সঞ্জয় কুমার নাথ। মূলত এসএসসি পাস। তবে নিজেকে পরিচয় দিতেন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার ও সার্জন হিসেবে। এছাড়া নিজেকে এমবিবিএস, এমডি (অফ), এমইপিএফ (আমেরিকা) বলে পরিচয় দিতেন।

এভাবে প্রতারণার মাধ্যমে ১৬ বছর ধরে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় কাজ করে আসছিলেন তিনি।

অবশেষে র‌্যাব-৭ তাকে চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন বদ্দারহাট মডার্ন ডায়াগনস্টিক সেন্টার নামের তার ব্যক্তিগত প্রতিষ্ঠান থেকে তাকে আটক করেছে।

শনিবার (১৮ জুন) তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মডার্ন ডায়াগনস্টিক সেন্টার নামে প্রতিষ্ঠান খুলে চিকিৎসার নামে নিরীহ রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছেন সঞ্জয় কুমার নাথ। ওই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।

আটকের পর সঞ্জয় কুমার নাথ ‘ভুয়া ডাক্তার’ বলে স্বীকার করেছেন। তার চেম্বার তল্লাশি করে বিভিন্ন ধরনের ভুয়া ডাক্তারি সরঞ্জাম জব্দ করা হয়েছে।

র‌্যাব কর্মকর্তা মো. নুরুল আবছার বলেন, সঞ্জয় কুমার নাথকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে এমবিবিএস, সার্জিক্যাল ডাক্তার সেজে নিরীহ রোগীদের অস্ত্রোপচারসহ বিভিন্ন জটিল রোগের ভুয়া চিকিৎসা দিয়ে প্রতারণামূলক ভাবে অর্থ আত্মসাত করে আসছিলেন।

র‌্যাবের এই কর্মকর্তা বলেন, তিনি স্থান পরিবর্তন করে ১৬ বছর ধরে রোগীদের সঙ্গে এমন প্রতারণা করেছেন। তিনি সমাজে পেশাদার ডাক্তার মর্যাদা ক্ষুণ্ন করেছেন।

তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে এসএসসিতে শতভাগ পাশের গৌরব অর্জন সেন্ট জেভিয়ার্স স্কুলের

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার (২০২৬ সালের) প্রকাশিত...

ফ্যামিলি কার্ডের বিরোধিতাকারীরাই এখন কার্ডের জন্য বিএনপি নেতাদের দ্বারে দ্বারে: নুরুল আমিন

চট্টগ্রাম-১ আসনের সংসদ সদস্য নুরুল আমিন বলেছেন, যারা ফ্যামিলি...

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা...

আরও পড়ুন

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি পরীক্ষায় সে জিপিএ-৫ পাবে। কিন্তু গত সোমবার প্রকাশিত এসএসসি ফলাফলে মুগ্ধ ‘এ’ গ্রেডে পাস করেছে।...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বড় পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক প্রবাসী ব্যবসায়ীর বাসার গেট লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠেছে। গতকাল...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার...