বুধবার, ২৬ আগস্ট ২০২৬

বন্যায় ভাসছে সিলেট, দুর্ভোগে লাখো মানুষ

নিজস্ব প্রতিবেদক

সিলেট শহরের ২০টি এলাকাসহ প্লাবিত হয়েছে পাঁচটি উপজেলার নিম্নাঞ্চল। এতে পানিবন্দী হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ।

ভয়াবহ আকার ধারণ করেছে বন্যা পরিস্থিতি। একইসঙ্গে সারা দেশের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে সুনামগঞ্জে। সুরমা নদীর পানি ছাতকে বিপদসীমার ২শ’ ১০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলা শহরের অর্ধেকের বেশি এলাকা পানিতে ডুবে আছে। পুরোপুরি ডুবে আছে ছাতক ও দোয়ারাবাজার উপজেলা। ডুবে গেছে বেশ কিছু বিদ্যুৎ স্টেশন। বিচ্ছিন্ন রয়েছে বিদ্যুৎ, ইন্টারনেট ও সবধরনের যোগাযোগ ব্যবস্থা।

সিলেটের কুমারগাঁও গ্রিড উপকেন্দ্রের সুইচইয়ার্ড প্লাবিত হওয়ায় সিলেট অঞ্চল বিদ্যুৎ বন্ধের ঝুঁকিতে রয়েছে। এ ছাড়া, ছাতক ও সুনামগঞ্জ গ্রিড উপকেন্দ্র পাহাড়ি ঢলে প্লাবিত হওয়ায় দুর্ঘটনা এড়াতেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়েছে। সাময়িক এ অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে সিলেট অঞ্চলের বিদ্যুৎ গ্রাহকদের ধৈর্য্য ধরার অনুরোধ করেছেন প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের কাছাকাছি পানি চলে আসায়

গতকাল শুক্রবার বিকেল থেকে ঘোষণা করা হয় বিমান চলাচল বন্ধ।

পানিতে ডুবে আছে কোম্পানীগঞ্জ, লামাকাজী, বিশ্বনাথ, জৈন্তাপুর, জকিগঞ্জ, কানাইঘাট, ওসমানীনগরসহ সবক’টি এলাকা। বাসাবাড়ি, রাস্তাঘাট তলিয়ে এসব অঞ্চলের মানুষের বাড়িতে এখন গলা সমান পানি। নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটছে মানুষ।

জানা গেছে কারও বাড়িতে হাঁটুপানি, কারও কোমরসমান আবার কারও বাড়িতে গলাসমান পানি। মাচা বানিয়ে কিংবা ঘড়ের চালে আশ্রয় নিতে দেখা গেছে অনেককে।

কেউ কেউ নৌকায় করে বা সাঁতরে আশ্রয়কেন্দ্র কিংবা কোন উঁচু জায়গায় ঠাঁই নিয়েছেন। পানিতে চুলা তলিয়ে যাওয়ায় অধিকাংশ ঘরেই রান্নাবান্না বন্ধ।

খাবার ও বিশুদ্ধ পানির সংকটের ফলে নিদারুণ কষ্টে দিন কাটাচ্ছেন বানভাসি মানুষ। তাই খাবার ও বিশুদ্ধ পানি চেয়ে সাহায্যের আবেদন জানাচ্ছেন অনেকে।

বন্যাকবলিতদের উদ্ধার ও ত্রাণ তৎপরতার জন্য সিলেট ও সুনামগঞ্জে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, হু হু করে বাড়ছে বন্যার পানি। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। সিলেটের অধিকাংশ সড়ক-মহাসড়ক পানিতে তলিয়ে গেছে। ফলে বিভিন্ন এলাকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

বন্যার পানিতে শ্রেণিকক্ষ তলিয়ে যাওয়ায় সিলেটে ২৯০টি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ২৩০টি প্রাথমিক ও ৬০টি মাধ্যমিক প্রতিষ্ঠান।

যে যেখানে আছে সেখানেই আটকা পড়েছে। অনেক পর্যটকও আটকা পড়েছেন সিলেটের বিভিন্ন এলাকায়।

সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান জানান, খাদ্যসংকট দূর করতে পর্যাপ্ত ত্রাণসামগ্রী বরাদ্দ দেওয়া হয়েছে। দুর্ভোগ মোকাবিলায় প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে। বন্যার পানিতে আটকে পড়া মানুষদের উদ্ধার করতে সেনাবাহিনী কাজ করছে। বন্যার্তদের আশ্রয়কেন্দ্রে কিংবা অন্য নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার কাজ চলছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

আরও পড়ুন

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে ভুয়া ও জাল কাগজপত্র প্রস্তুত করে ব্যাংক হিসাব খোলা ও ২৭টি ভুয়া ‘বাই...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ ও শাড়ি এবং গাঁজার বড় চালান আটক করেছে কোস্টগার্ড।মঙ্গলবার (২৫ আগস্ট) কোস্ট...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক সুনাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলার আহ্বান জানিয়ে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, আগামীর...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার উদ্যোগে বর্ণাঢ্য মোবারক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মোবারক র‍্যালিটি মাদ্রাসা থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম...