বুধবার, ১২ আগস্ট ২০২৬

‘ত্রাণের জন্য নয়, মুখে শুধু বাঁচার আকুতি’

চট্টগ্রাম নিউজ ডটকম

জলে ভাসা বড় সড়ক ধরে শুধু মানুষের স্রোত। বানের জলে বসতভিটা আর সহায়-সম্বল হারিয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছে বানভাসি মানুষেরা। কারও মাথায় বেঁচে যাওয়া জিনিসপত্রের পুটলি কিংবা জরুরি কাপড়চোপড়। মায়েদের কোলে ছোট সন্তান, আবার কারও হাতে হাঁস-মুরগি।

কেউ কেউ আবার গৃহপালিত পশু নিয়েও ছুটছেন। তবে কোথায় যাবেন তারা, নিশ্চিত করে কেউ জানে না। ত্রাণের জন্য নয়, তাদের মুখে শুধু বাঁচার আকুতি, আশ্রয়ের অনুরোধ। আশ্রয়ের সন্ধানে ছুটে চলা মানুষের এই স্রোতই বলে দেয়, পরিস্থিতি কতটা ভয়াবহ।

জেলা প্রশাসন বলছে, গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর, সিলেট সদর ও বিশ্বনাথ উপজেলায় বন্যা পরিস্থিতির ভয়াবহ অবনতি হয়েছে। পানিবন্দি হয়ে মানবেতর জীবন যাপন করছে লাখ লাখ মানুষ।

এদিকে ভয়াবহ বন্যায় জেলা সদরের সাথে বিভিন্ন উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বেশ কয়েকটি উপজেলার অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। এমন বাস্তবতায় চরম বিপর্যস্ত দুর্গত এলাকার মানুষেরা।

যদিও পানিবন্দি মানুষের উদ্ধারে সহায়তা করতে জেলা প্রশাসনের আহ্বানে সারা দিয়ে কাজ শুরু করেছে সেনাবাহিনীর সদস্যরা।

সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান জানান, সকাল থেকেই কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলায় সেনাবাহিনী কাজ শুরু করেছে। এসেছে নৌবাহিনীও। আজকের মধ্যে অনেককেই উদ্ধার করা সম্ভব হবে।

এদিকে বিদ্যুৎ কেন্দ্রে পানি উঠে পড়ায় সিলেটের বন্যাদুর্গত সকল উপজেলাই বিদ্যুৎহীন হয়ে পড়েছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে যে কোনো সময় পুরো সিলেটে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে এমনটাই জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

পানি বাড়ার সাথে সাথে তলিয়ে যাওয়ার আশঙ্কায় রয়েছে কুমারগাঁও পাওয়ার স্টেশন। এই পাওয়ার স্টেশন আক্রান্ত হলে বড় বিপর্যয়ের মুখে পড়বে বিদ্যুৎ বিভাগ। এমনকি নিশ্চিত অন্ধকারে ডুববে পুরো সিলেট। যদিও সকালে গ্রিডের পাশে বাঁধ দিয়ে পানি আটকানোর চেষ্টা করছেন সংশ্লিষ্টরা।

অপরদিকে বন্যা পরিস্থিতির কারণে ২৫ জুন পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি...

আরও পড়ুন

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর আহত মো. শাহজাহান (৪৯) নামে এক ব্যক্তি মারা গেছেন।মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি পরীক্ষায় সে জিপিএ-৫ পাবে। কিন্তু গত সোমবার প্রকাশিত এসএসসি ফলাফলে মুগ্ধ ‘এ’ গ্রেডে পাস করেছে।...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বড় পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক প্রবাসী ব্যবসায়ীর বাসার গেট লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠেছে। গতকাল...